Monday, March 30
Shadow

রাজনীতি

এই ক্যাটাগরিতে বাংলাদেশের জাতীয় ও আঞ্চলিক রাজনীতির সর্বশেষ খবর, বিশ্লেষণ ও মতামত প্রকাশিত হয়। এখানে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, নির্বাচন, সংসদীয় কার্যক্রম, রাজনৈতিক নেতা-নেত্রীদের বক্তব্য ও প্রতিক্রিয়া, নীতিনির্ধারণী সিদ্ধান্ত, আন্দোলন-সংঘর্ষ, এবং সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান সম্পর্ক নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। রাজনৈতিক ঘটনাপ্রবাহের পেছনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রভাব সম্পর্কেও এই ক্যাটাগরিতে আলোকপাত করা হবে।

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার….

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার….

অপরাধ, চট্টগ্রাম, বাংলাদেশ, রাজনীতি
ইসমাইল ইমন, চট্টগ্রাম : রাঙামাটিতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যেই তাকে কাপ্তাইয়ের বড়ুইছড়ি এলাকা থেকে গতকাল (বৃহস্পতিবার) আটক করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম. কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বুধবার বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুর বাজারফান্ডের নিচ তলায় রিপোর্টার্স ইউনিটির জেলা অফিসের কক্ষে ঢুকে এ হামলা চালানো হয়। আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংস্কারাধীন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে ইট পড়ে সাংবাদিক কামাল অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনার ...
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সভা                                                   বিএনপি মানুষের পাশে থাকে, দেশের মানুষকে ফেলে পালিয়ে যায় না : মঞ্জু

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সভা বিএনপি মানুষের পাশে থাকে, দেশের মানুষকে ফেলে পালিয়ে যায় না : মঞ্জু

খুলনা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : বিএনপি কোনো অবস্থাতেই দলীয় স্বার্থের কথা চিন্তা করেনি। বিএনপি সব সময় চিন্তা করেছে দেশের কথা, দেশের মানুষের কথা, জনগণের কথা। বিএনপি মানুষের পাশে থাকে। দেশের মানুষকে ফেলে পালিয়ে যায় না। যে দলের নেত্রী অনেক প্রলোভন, অনেক সুযোগ-সুবিধার প্রস্তাব আসার পরও শত বাধাবিপত্তির মুখে বাংলাদেশে থেকেছেন। নিজের অসুস্থতাকে গ্রহণ করেছেন। কোনো ধরনের নতি স্বীকার করেননি। আপস করেননি।বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সভাপতিত্বকালে এসব কথা বলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।তিনি ১৭ মে নগরীর শিববাড়ী মোড়ে তারুণ্...
নাশকতা মামলায় দুই ইউপি সদস্যসহ ছাত্রলীগের কর্মী আটক

নাশকতা মামলায় দুই ইউপি সদস্যসহ ছাত্রলীগের কর্মী আটক

অপরাধ, খুলনা, বাংলাদেশ, রাজনীতি, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় দুই ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল(৪০), ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি (৪৫) কে কাঠিপাড়া বাজার ও ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তবা রাফিদ প্রিন্স (১৯) কে মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১১ টায় লক্ষীখোলা বাজার থেকে আটক করে।ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয় তাদেরকে আটক করে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার (১৪ মে) সকালে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।###...
খুলনা বটিয়াঘাটা যুবলীগের সদস্য গ্রেপ্তার 

খুলনা বটিয়াঘাটা যুবলীগের সদস্য গ্রেপ্তার 

অপরাধ, খুলনা, বাংলাদেশ, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা বটিয়াঘাটা উপজেলা যুবলীগের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা নগরীর রয়েল মোড় থেকে উপজেলা যুবলীগের সদস্য মো: সোলায়মান মোড়লকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।  বুধবার (১৪ মা) দুপুর ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা ছোট বয়রা এলাকার মো: কালাম মোড়লের ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সোলায়মান মোড়ল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ক্যাডারদের সহযোগীতায় আন্দোলন ব্যাহত করার জন্য বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে। তাছাড়া, গত বছরের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় দায়ের হওয়া ১৯ নং মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।...
দাকোপ উপজেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে  পুলিশসহ আহত ৫, পুলিশ ও সেনা মোতায়েন

দাকোপ উপজেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে  পুলিশসহ আহত ৫, পুলিশ ও সেনা মোতায়েন

অপরাধ, খুলনা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১২ মে) বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে চালনা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। তবে তাদের মধ্যে একজন পুলিশ সদস্যর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, সোমবার (১২ মে) দুপুর ২ টার দিকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়ার বিলের ইজারা ডাক দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নীচ তলায় চালনা পৌর বিএনপি’র আহবায়ক মোজাফ্ফর হোসেন এবং খুলনা জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বিকেলে পুণরায় ওই দু’গ্রুপ আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দাকোপ থ...
মাদক বিক্রিতে বাধা, খুলনায় বিএনপি কর্মিকে কুপিয়ে আহত

মাদক বিক্রিতে বাধা, খুলনায় বিএনপি কর্মিকে কুপিয়ে আহত

অপরাধ, খুলনা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের চা-পাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন ২৫ নং বিএনপি’র সদস্য মোঃ মামুনুর রশিদ (৫২)। রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর বানরগাতি আরামবাগ এলাকায় ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার কারণে ওই এলাকার চিহ্নিত কয়েকজন মাদক বিক্রেতা মামুনুর রশিদের ওপর অতর্কিত হামলা চালায়।এ সময়ে তাদের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে মামুনুর রশিদের ডান হাতের কব্জির ওপর আঘাত করে পালিয়ে যায়।পরবর্তীতে আহত মামুনুর রশিদকে স্বজনরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে।সোনাডাঙ্গা থানার এস আই আব্দুল হাই বলেন, ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি ওই ওয়ার্ড বিএনপি’র সদস্য কি না তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। তবে ...
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

খুলনা, বাংলাদেশ, রাজনীতি, সংবাদ
খুলনা ইসলামী আন্দোলনের শুকরিয়া মিছিল এম এন আলী শিপলু, খুলনা : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় খুলনা ইসলামী আন্দোলন অভিনন্দন জানিয়ে শুকরিয়া মিছিল করেছে। রবিবার (১১ মে) বিকাল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ের আইএবি কার্যালয়ের সামনে মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহের সভাপতিত্বে সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসেন মিয়া। বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, এনসিপির খুলনার সংগঠক হামীম রাহাত, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক...
দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না……

দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না……

চট্টগ্রাম, বাংলাদেশ, রাজনীতি, সংবাদ
ঐতিহাসিক পলোগ্রাউন্ডে তারুণ্যের অনুষ্ঠানে...মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ইসমাইল ইমন চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন   আজকে আমরা এখানে সমাবেশ করছি। আরেকটা সমাবেশ হচ্ছে নিউ মার্কেট, আরও ঢাকায়। দাবিটা কি, আওয়ামী লীগ নিষিদ্ধ করা। বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তারা দেশে ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছে। প্রথম সংস্কার করেছেন জিয়াউর রহমান, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনীতির আজকে যে ভিত্ত...
খুলনা জেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

খুলনা জেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

খুলনা, জামায়াতে ইসলামি, বাংলাদেশ, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মপরিষদের টিম সদস্যদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে পরিচালনা করেন সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম।বিশেষ অতিথির আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, জেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে আল্লাহর বিধান ও রাসুল (সা.) এর নীতি যথাযথভাবে অনুসরণ করা। মূলত, আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী হ...
দেশে বিনিয়োগের সার্কাস চলছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

দেশে বিনিয়োগের সার্কাস চলছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

অর্থনীতি ও বাণিজ্য, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, জাতীয়, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
ইসমাইল ইমন, চট্টগ্রাম: দেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা তো এখন বিনিয়োগের সার্কাস দেখছি। যারা বিনিয়োগ বুঝে, তারা জানে বিনিয়োগ হবে না। যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে। আর সেই সরকারের পলিসি দেখে, মনোভাব দেখবে বিনিয়োগ করার জন্য। তিনি শুক্রবার (৯ মে) বিকেলে কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত ”তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” শীর্ষক চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ বলেন, "তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” এ সেমিনারে এসে আপনারা কি শিখলেন? এখান থেকে কি শিক্ষা নিয়ে যাচ্ছেন? আজকের এই সেমিনার থেকে আপনারা তিনটি শিক...