Tuesday, March 31
Shadow

রাজনীতি

এই ক্যাটাগরিতে বাংলাদেশের জাতীয় ও আঞ্চলিক রাজনীতির সর্বশেষ খবর, বিশ্লেষণ ও মতামত প্রকাশিত হয়। এখানে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, নির্বাচন, সংসদীয় কার্যক্রম, রাজনৈতিক নেতা-নেত্রীদের বক্তব্য ও প্রতিক্রিয়া, নীতিনির্ধারণী সিদ্ধান্ত, আন্দোলন-সংঘর্ষ, এবং সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান সম্পর্ক নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। রাজনৈতিক ঘটনাপ্রবাহের পেছনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রভাব সম্পর্কেও এই ক্যাটাগরিতে আলোকপাত করা হবে।

চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে দোয়াপুর  ৩নং ওয়ার্ডে  বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে দোয়াপুর  ৩নং ওয়ার্ডে  বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর, বাংলাদেশ, বিএনপি, রংপুর, রাজনীতি
মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির আলোকে   বুধবার ৯ জুলাই   বিকেল  ৪ টার দিকে  চিরিরবন্দর  উপজেলার ১০ নং পুনটি  ইউনিয়নে ৩নং  ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা  সভা   দোয়াপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে মাঠে  অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের বিএনপি'র সভাপতি  মোঃ  আবদুল ওয়াহেদ ।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য যুবদলের আহবায়ক অধ্যক্ষ   আলহাজ্ব মোঃ রেজাউল করিম ( রেজা ) তিনি বলেন গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও বিএনপি’র নেতা-কর্মীদের আন্দোলনে গণঅভ্যূত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ নতুন করে গড়ে তুলবার লড়াই ও কর্মসূচী চলছে। একটি গনতান...
ইসলামপন্থীদের একবার সুযোগ দিন-কুষ্টিয়ায় গণসমাবেশে শায়খে চরমোনাই

ইসলামপন্থীদের একবার সুযোগ দিন-কুষ্টিয়ায় গণসমাবেশে শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়, রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, যাদের রক্তে দুর্নীতি ও মানুষ হত্যার মতো হারাম প্রবাহিত, তাদের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ৫ আগস্টের পর যারা চাদাবাজি করছে, ধর্ষণ ও খুনখারাবি করছে তাদেরকে এদেশের মানুষ আর দেখতে চায়না। আজ ৯ জুলাই'২৫ বুধবার বিকাল ৩টায় কুমারখালী বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার আওতাধীন কুমারখালী-খোকসা উপজেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন শায়খে চরমোনাই। তিনি আরো বলেন, আমরা জুলাইতে রক্ত দিয়েছিলাম, যাতে নতুন করে আর এদেশের কোনো নারী ধর্ষিতা না হয়, কেউ অভুক্ত না থাকে, কেউ বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের স্বীকার না হয়, কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গুম না হয়। অথচ বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। এদেশের মানুষ আওয়ামিলীগ, বিএনপি এবং জাপার শাসন দেখেছেন, কিন্...
পাইকগাছায় খুলনা-৬ এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মজিদের গণসংযোগ ও লিফলেট বিতারণ 

পাইকগাছায় খুলনা-৬ এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মজিদের গণসংযোগ ও লিফলেট বিতারণ 

খুলনা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ খুলনা -৬ (পাইকগাছা -কয়রা) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ উপজেলা সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতারণ করেছেন। বুধবার বিকেলে . আব্দুল মজিদ নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌরসভার বাতিখালী ব্রীজরোড, কোর্ট এলাকা, প্রধান সড়ক, বাজার, শিববাটি, সরল জিরোপয়েন্ট বাজারে লিফলেট বিতরণ শেষে জিরোপয়েন্ট সংক্ষিপ্ত পথসভা করেন। এসময় উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা  মজিদ গোলদার, মিজানুর রহমান জোয়াদ্দার, শেখ আনারুল ইসলাম, হাবিবুর রহমান, নাজির আহমেদ, আসাদুজ্জামান খোকন, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, মেছের আলী সানা, আবু মুছা, মফিজুল ইসলাম টাকু, আবুল কাশেম, সাংবাদিক আলাউদ্দিন রাজা, কাজ...
জুলাই আন্দোলনে শেখ হাসিনার গুলির নির্দেশ দেয়া কল রেকর্ড সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

জুলাই আন্দোলনে শেখ হাসিনার গুলির নির্দেশ দেয়া কল রেকর্ড সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

অপরাধ, এক্সক্লুসিভ, জাতীয়, রাজনীতি, সংবাদ
জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— সম্প্রতি এমন একটি ফোনালাপের অডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তারা দাবি করেছে, অডিওটি যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হয়েছে এটি আসল এবং এতে কোনো ধরনের সম্পাদনা বা বিকৃতি নেই। এই প্রসঙ্গে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (প্রধান কৌঁসুলি) তাজুল ইসলাম। বুধবার (৯ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ফোনালাপটি উদ্ধার করেছে বিবিসি নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। ফেসবুক পোস্টে আইনজীবী তাজুল ইসলাম লেখেন, “মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি— করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায...
রাষ্ট্রীয় সফরে লন্ডনে ফ্রান্সের প্রেসিডেন্টম্যাক্রোঁ, চাইলেন গাজা ও ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা

রাষ্ট্রীয় সফরে লন্ডনে ফ্রান্সের প্রেসিডেন্টম্যাক্রোঁ, চাইলেন গাজা ও ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা

বিদেশের খবর, রাজনীতি, সংবাদ
ব্রেক্সিট পরবর্তী সময়ে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৯ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টে বিরল ভাষণে তিনি গাজায় যুদ্ধবিরতি এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন। তিন দিনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণে। সফরের শুরুতে রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন ম্যাক্রোঁকে স্বাগত জানান। পরে রাজকীয় শোভাযাত্রায় ঘোড়ার গাড়িতে করে তাঁরা উইন্ডসর ক্যাসেলে যান। এরপর ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স ও যুক্তরাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে ইউরোপের প্রতিরক্ষা, অভিবাসন, জলবায়ু এবং বাণিজ্য খাতে। তার ভাষায়, “যুক্তরাজ্য ও ফ্রান্সকে আবারও প্রমাণ করতে হবে যে, আমাদের মৈত্রী বিশ্বের জন্য ...
নির্বাচন নিয়ে আজ রাতেই সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকার

নির্বাচন নিয়ে আজ রাতেই সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকার

জাতীয়, রাজনীতি, সংবাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ (বুধবার) রাত ৮টায় সংবাদ সম্মেলন করবে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস উইং জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি নিয়েই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এই দাবির প্রেক্ষিতে শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলে আসছেন— ২০২৫ সালের ...
চীন–পাকিস্তান–বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য হুমকি, বলছেন ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক

চীন–পাকিস্তান–বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য হুমকি, বলছেন ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক

বিদেশের খবর, রাজনীতি, সংবাদ
ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অপরের প্রতি ঘনিষ্ঠ হচ্ছে, যা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। গতকাল মঙ্গলবার ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। জেনারেল চৌহান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশ বর্তমানে অর্থনৈতিক সংকটে ভুগছে, আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বহিরাগত শক্তিগুলো প্রভাব বিস্তারের সুযোগ নিচ্ছে। বিশেষ করে ‘ঋণ-কূটনীতি’র মাধ্যমে তারা এ অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে, যা ভারতের জন্য ভবিষ্যতে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন, এসব দেশের সরকার বারবার পরিবর্তিত হচ্ছে এবং তাদের রাজনৈতিক আদর্শেও বড় ধরনের পরিবর্তন আসছে। এর ফলে ভারতের জন্য...
পিআর নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে ১২ জুলাইয়ের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে-ইসলামী আন্দোলন বাংলাদেশ

পিআর নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে ১২ জুলাইয়ের গোলটেবিল বৈঠক নতুন মাত্রা যোগ করবে-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আজ ৮ জুলাই দলের নিয়মিত বৈঠকে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি গৌরবোজ্জল গণঅভ্যুত্থানের পরেও বিগত ৬ মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় ৭৯ নিহত ও ৪ হাজার আহত হওয়া প্রমাণ করে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোন পরিববর্তন আসে নাই। একটি চেতনাদীপ্ত রক্তস্নাত অভ্যুত্থানের পরে দেশের রাজনীতিতে এই সহিংসতার মূলকারণ আমাদের অসুস্থ্য রাজনৈতিক সংস্কৃতি। এই ৫২৯টি সহিংসতার ঘটনার ৪৪৫টিই বিএনপির অন্তঃকোন্দলে ও বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের বলে এইচআরএসএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই যখন দেশের প্রধান রাজনৈতিক দলের সহিংস প্রবনতা তখন আগামী নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের অবশ্যই শংকিত হতে হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি সুস...
জাপার নতুন মহাসচিব ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাপার নতুন মহাসচিব ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয়, রাজনীতি, সংবাদ
ডিআইইউ প্রতিনিধি,জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেন। এর আগে, সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার পাটোয়ারীকে মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়। দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। উল্লেখ্য, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষা উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে তার নিয়োগকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃ...

মান্দায় প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কেন্দ্রীয় বিএনপি নেতা’র মতবিনিময়

জাতীয়, বিএনপি, রাজনীতি, সংবাদ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন। সোমবার বিকেলে উপজেলার  ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের মনাকষা গ্রামের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।এসময় তিনি স্থানীয়দের প্রত্যাশা পূরনের জন্য আশ্বাস  প্রদানসহ সকল সামাজিক ও উন্নয়নমূলক কাজে নিজেকে সংযুক্ত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম ও সিদ্দিক হোসেন, উপজেলা মহিলা দলের নেত্রী মিস হেলেন মৃধা,নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক স...