Friday, October 2
Shadow

অপরাধ

এই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনাগুলির বিস্তারিত বিবরণ প্রদান করা হয়। এখানে অপরাধী কার্যক্রম, অপরাধের ধরন, আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, অপরাধীদের ধরপাকড়, তদন্তের অগ্রগতি, আদালতের কার্যক্রম, এবং আইনগত ব্যবস্থা নিয়ে খবর এবং বিশ্লেষণ প্রকাশিত হয়। এছাড়া, সমাজে অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া পদক্ষেপ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন, এবং অপরাধী কর্মকাণ্ডের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত তথ্যও এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত থাকবে।

নান্দাইলের পল্লীতে হামলা চালিয়ে ২টি ঘর ভাংচুর

নান্দাইলের পল্লীতে হামলা চালিয়ে ২টি ঘর ভাংচুর

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ
২ লাখ টাকার মালামাল লুট ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ড আচারগাঁও নাথপাড়া গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র মোঃ চান মিয়া এবং চান মিয়ার পুত্র মনসুর মিয়ার বাড়িতে গত শুক্রবার বিকালে ব্যাপক হামলা চালিয়ে দুইটি বসতঘর ঘুড়িয়ে দেয়া হয়েছে এবং হামলাকারীরা ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ২লাখ টাকার মালামাল লুটপাট করে নিযে যায়। নাথপাড়া গ্রামের চান মিয়ার পুত্র মনসুর মিয়া জানান, প্রতিপক্ষ একই গ্রামের পিতামৃত গফুর উদ্দিন ভূইঁয়ার পুত্র বাহার উদ্দিন ভূইঁয়া ও দুলন ভূইঁয়ার সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। বর্ণিত জায়গা জমি নিয়ে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে .৩০ শতাংশ ভূমি নিয়ে ৬৫/২০২৫নং অন্য প্রকার মামলা চলমান রয়েছে। উক্ত জায়গায় দীর্ঘদিন ধরে চান মিয়া, মনসুর মিয়া বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। হামলাকারীরা এলাকায় প্রভাবশালী...
শ্রীবরদী সিমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

শ্রীবরদী সিমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। ১০ জুলাই বৃহস্পতিবার ভোরে শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কর্ণঝোড়া সীমান্তের মারেক পাড়ায় কারবারিরা অবৈধ পথে আসা ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করে। জব্দকৃত প্রসাধনীর বাজার মূল্য ১৯ লাখ ২৯ হাজার টাকা। আর বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা যায়নি। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপ...
বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তে নারী সহ সাতজন পুশইন

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তে নারী সহ সাতজন পুশইন

অপরাধ, জামালপুর, বাংলাদেশ, ময়মনসিংহ
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১০ জুলাই (বৃহস্পতিবার) ভোরে ধানুয়া কামালপুর সীমান্তে ১০৮৩ পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।  আটককৃতদের মৌখিক জবানবন্দি অনুসারে তাদের পৈত্রিক বাড়ি বাংলাদেশের বাগেরহাট, বরগুনা, খুলনা ও ফরিদপুর জেলায়। আটককৃতরা জানান ৫-৬ বছর পূর্বে ভারতে অবস্থানরত নিকট আত্মীয়ের মাধ্যমে কাজের সন্ধানে তারা ভারতে চলে যান। দিল্লি সহ বিভিন্ন শহরে তারা কাজকর্ম করতেন।  আটককৃতরা হচ্ছেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পাঠামারা গ্রামের কাশেম আলীর খাঁর ছেলে বেলায়েত খাঁ (৫৫) ও একই গ্রামের বেলায়েত খাঁ এর ছেলে মোহম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মোকসেদপুর থানার বগাইল গ্রামের মে...
জুলাই আন্দোলনে শেখ হাসিনার গুলির নির্দেশ দেয়া কল রেকর্ড সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

জুলাই আন্দোলনে শেখ হাসিনার গুলির নির্দেশ দেয়া কল রেকর্ড সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

অপরাধ, এক্সক্লুসিভ, জাতীয়, রাজনীতি, সংবাদ
জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— সম্প্রতি এমন একটি ফোনালাপের অডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তারা দাবি করেছে, অডিওটি যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হয়েছে এটি আসল এবং এতে কোনো ধরনের সম্পাদনা বা বিকৃতি নেই। এই প্রসঙ্গে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (প্রধান কৌঁসুলি) তাজুল ইসলাম। বুধবার (৯ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ফোনালাপটি উদ্ধার করেছে বিবিসি নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। ফেসবুক পোস্টে আইনজীবী তাজুল ইসলাম লেখেন, “মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি— করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায...

শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ,শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দাদাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শমেজ উদ্দিন বইট্টা (৬৫) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার মৃত ওহেদ আলীর ছেলে এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা। ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ৬ জুলাই বিকেলে বইট্টা মিয়া শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটির কান্নাকাটিতে স্বজনরা বিস্তারিত জানতে পারে এবং চিকিৎসার জন...
চুরি মামলায় চন্দ্রকোনা কলেজের সহকারী অধ্যাপক কামাল কারাগারে

চুরি মামলায় চন্দ্রকোনা কলেজের সহকারী অধ্যাপক কামাল কারাগারে

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : অবৈধভাবে অধ্যক্ষ দাবি করে তালা কেটে অধ্যক্ষের ভবনে প্রবেশ করে ভাংচুর ও চুরির অভিযোগে শেরপুরের নকলা চন্দ্রকোনা কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. কামাল আজাদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ৭জুলাই সোমবার বিকেলে বিজ্ঞ সিআর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।  মামলার অভিযোগে প্রকাশ, শেরপুরের নকলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. কামাল আজাদ নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জোর পূর্বক অবৈধভাবে কলেজ অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে। এসময় তারা আইপিএস এর সংযোগ বিচ্ছিন্ন করে অধ্যক্ষের কক্ষের ড্রয়ারে থাকা টাকা, একটি ল্যাপটপ ও কলেজের গুরুত্বপূর্ণ নথি চুরি করে। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আরিফুল আলম রবিন বাদি হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। পরবর...

মান্দায় ২০০ পিস ট্যাপেন্ডালসহ  জামাই-শশুর গ্রেফতার

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ২০০ পিস ট্যাপেন্ডলসহ জামাই শশুরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গণেশপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি আল মামুন বাবু (৪৬) ও তার জামাই গণেশপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মুক্তার হোসেন (৩০)।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী বাবুর কাছ থেকে ৬০ পিস ও তার জামাই মুক্তার হোসেনের কাছ থেকে ১৪০পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।ওসি আরো বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গত ২০১৯ সালের ২ সেপ্টেম্বর মান্দার কুখ্যাত মাদক ব্যবসায়ি আল মামুন বাবু (৪০)...
নেত্রকোনা  জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত রায় গ্রেফতার 

নেত্রকোনা  জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত রায় গ্রেফতার 

অপরাধ, নেত্রকোনা, বাংলাদেশ, ময়মনসিংহ
আশরাফ গোলাপ, নেত্রকোনা : নেত্রকোণা  জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার রায়কে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রোববার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোণা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। জানা যায়, রাতে নেত্রকোণা সদর মডেল থানার এসআই শাহজাহান হোসেনের নেতৃত্বে টঙ্গী এলাকার দত্তপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমারকে গ্রেফতার করা হয়। এরপরে তাকে নেত্রকোণায় আনা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হবে।তার নামে নেত্রকোনা সদর থানায় বেশ কয়েকটি মামলা ও রয়েছে বলে জানান তিনি।...
দিনাজপুর বোচাগঞ্জে ১৪ বছরের শিশু ধর্ষনের শিকার ;                                                         সে আজ মারা গেছে

দিনাজপুর বোচাগঞ্জে ১৪ বছরের শিশু ধর্ষনের শিকার ; সে আজ মারা গেছে

অপরাধ, দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান,  দিনাজপুর : দিনাজপুর বোচাগঞ্জের কোদালকাটি গ্রামের মোছাঃ মুস্তাহিনা (১৪)  গত ২৭ মে ২০২৫ তারিখ  পর্যন্ত  বেশ কয়েকবার ধর্ষণের শিকার হয়েছিল। আজ তার নিথর দেহ পড়ে আছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।  এতদিন সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন প্রদীপ আজ নিভে গেল। শিশুটির পিতা মোঃ মাজাহারুল ইসলাম (৪২), পিতা-মৃত আব্দুল জব্বার বলেন, ২৭ মে ২০২৫ তারিখে অনুমান রাত ১১.৪০ ঘটিকার সময় পূর্বের ন্যায় পাশের বাড়ির দাদা মোঃ মোসলেম উদ্দিন (৫৮) মায়ের ঘরে প্রবেশ করে এবং পূর্...

চট্টগ্রামের সিভিল সার্জন কর্তৃক সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধের প্রতিবাদ

অপরাধ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি: গত ২৯শে জুন চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ সেন্ট্রাল সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক কতৃপক্ষকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক হাসপাতালটি সিলগালা করে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ রেজাউল ইসলাম।  বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হাসপাতাল বন্ধের এই পদক্ষেপ কেবল অন্যায় নয়, বরং সম্পূর্নরুপে উদ্দেশ্যপ্রণোদিত। হাসপাতাল কর্তৃপক্ষকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে, তাদের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করে এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হাসপাতালটি সুনামের সাথে রোগীদের সেবা দিয়ে আসছে। এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচাই বাছাই না করে এবং ভিত্তিহীন অভিযোগের ...