রাজনৈতিক ফ্যাসিবাদের পতন, কিন্তু কালচারাল ফ্যাসিজমের ছায়া এখনো বিস্তৃত
মাহবুব আলম
রাজনৈতিক স্বৈরশাসনের পতন অনেক সময়ই জনতার বিজয়ের প্রতীক হয়ে ওঠে। ইতিহাস বলে, ক্ষমতার দমনচক্র একসময় থামে, জনগণ রাস্তায় নামে, শাসকের পতন ঘটে। কিন্তু প্রশ্ন হলো—শুধু একজন শাসকের সরে যাওয়া মানেই কি ফ্যাসিবাদের অবসান? দুর্ভাগ্যজনকভাবে, উত্তর হলো—না। কারণ, রাজনৈতিক ফ্যাসিবাদ যখন বিদায় নেয়, তখনও তার চিন্তা, চর্চা ও চেতনার উত্তরাধিকার বয়ে বেড়ায় এক শ্রেণির মানুষ—যাদের আমরা আজকাল চিহ্নিত করছি “কালচারাল ফ্যাসিস্ট” হিসেবে।
কালচারাল ফ্যাসিজম মূলত একটি চিন্তাগত ও মানসিক কাঠামো, যা সামাজিক সংস্কৃতি, মিডিয়া, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য এমনকি ধর্মের মধ্য দিয়ে মানুষের মতামত, আচরণ ও চিন্তার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি সরাসরি আইন দিয়ে নয়, বরং অনৈক্য, ভয়, মানসিক বিভ্রান্তি এবং তথাকথিত নৈতিক আধিপত্যের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করে। কালচারাল ফ্যাসিস্টরা বলে দেয়—কী বলা যা...


