নেপালের তরুণ প্রজন্মের আন্দোলন ও ভবিষ্যৎ নেপাল
স্বপন বিশ্বাস: সাম্প্রতিক সময়ে এমন এক আন্দোলনের ভেতর দিয়ে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। তরুণ প্রজন্ম সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে রাজপথে নেমেছে। তাদের কণ্ঠে উঠে এসেছে দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা। কিন্তু সেই আন্দোলনের রূপ নিয়েছে সহিংসতায়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রের সম্পদ ধ্বংসের মধ্য দিয়ে আন্দোলন ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়েছে। সরকারের পতনের দাবির পাশাপাশি রাজপথ জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন যেন নেপালের ভবিষ্যতের দিগন্তকে ঘিরে ফেলেছে অন্ধকার মেঘে।দেশটির প্রকৌশল বিভাগ ক্ষতির হিসাব করতে গিয়ে চরম হতাশা প্রকাশ করেছে। পুড়ে যাওয়া ভবন, ভাঙা সেতু, নষ্ট হওয়া বিদ্যুৎ সরঞ্জাম, যানবাহন—এসব পুনর্নির্মাণের দায় তাদের কাঁধে এসে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, “জানি না কবে, কিভাবে এ অবকাঠামো আবার দাঁড় করানো সম্ভব হবে।” নেপালের সীমিত অর্থনৈতিক ...



