Thursday, March 5
Shadow

অপরাধ

এই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনাগুলির বিস্তারিত বিবরণ প্রদান করা হয়। এখানে অপরাধী কার্যক্রম, অপরাধের ধরন, আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, অপরাধীদের ধরপাকড়, তদন্তের অগ্রগতি, আদালতের কার্যক্রম, এবং আইনগত ব্যবস্থা নিয়ে খবর এবং বিশ্লেষণ প্রকাশিত হয়। এছাড়া, সমাজে অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া পদক্ষেপ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন, এবং অপরাধী কর্মকাণ্ডের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত তথ্যও এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত থাকবে।

নায়িকা রুবিনা নিঝুম ও তাঁর স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নায়িকা রুবিনা নিঝুম ও তাঁর স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অপরাধ, বিনোদন
প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম ও তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার জন্য তাঁদের তারিখ ধার্য ছিল। কিন্তু নিঝুম ও রাহূল কেউ হাজির হননি। এ কারণে আমরা তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত শুনানি নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’ গত ২৯ জানুয়ারি সুরভী বেগম নামের এক নারী ওই মামলা করেন। ওই দিন আদালত ১৯ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের হাজির হতে সমন জারি করেন। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন রাহূলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবি। মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী সুরভী বেগমের সঙ্গে আসামি নিঝুম ...
পরিবহনে চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলে মন্ত্রী কি বৈধতা দিলেন

পরিবহনে চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলে মন্ত্রী কি বৈধতা দিলেন

অপরাধ
পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদাবাজিকে অনেকটাই বৈধতা দিলেন নতুন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মনে করেন, এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তোলা হচ্ছে। জোর করে আদায় করছে না। এ জন্য চাঁদা বলা যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মনোভাবের কথা জানান মন্ত্রী রবিউল আলম। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর গতকাল প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বিকেলে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন ডাকেন মন্ত্রী। এ সময় ওই তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে রেল সম্প্রসারণ, সড়কে শৃঙ্খলা ফেরানো, খাল পুনঃখনন ও সমন্বিত পরিবহন ব্যবস্থাপনায় জোর দেওয়া হয়। এসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে ৮০ দিনের কর্মপরিকল্পনা নেওয়ার কথা আলোচনা হয়। পরিবহন খাতে চাঁদাবা...
ধানের শীষে ভোট না দেওয়ায় হাতিয়ায় ৩ সন্তানের জননীকে ধর্ষণ ও দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ

ধানের শীষে ভোট না দেওয়ায় হাতিয়ায় ৩ সন্তানের জননীকে ধর্ষণ ও দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ

অপরাধ, বিএনপি, রাজনীতি
নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষে ভোট না দেওয়ায় ৩ সন্তানের জননীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ দেশব্যাপী অব্যাহত সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৪ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “নোয়াখালীর হাতিয়ায় চানন্দী ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট না দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে ঘরে ঢুকে ধর্ষণ ও তার পুরো পরিবারের ওপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা। ভুক্তভোগীর ভাষ্যমতে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সন্ত্রাসীরা তার পরিবারের ওপর হামলা চালায়। এক পর্যায়ে রহমান নামক এক বিএনপি নেতা ওই গৃহবধূকে ধর্ষণ ও পরদিন সকালে পুনরায় সংঘবদ্ধ হয়ে তার ঘরবাড়ি ভাঙচুর ও শারীরিক নির্যাতন চালায়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে এ ধর...
বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অজস্র লিংক (আপডেট আসবে)

বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অজস্র লিংক (আপডেট আসবে)

অপরাধ, এক্সক্লুসিভ, জাতীয়
জুলাইয়ের ১৩টা বাজিয়ে বিএনপি যেভাবে বিপ্লবকে ছিনতাই করল। সারা দেশের প্রতিটি কেন্দ্রেই বিএনপি ভোট জালিয়াতি করেছে। কিছু নমুনা লিংক https://www.facebook.com/share/r/168GCDv3jU https://www.facebook.com/share/v/1DU36KnE5r https://www.facebook.com/share/v/1AgNuNFnjK https://www.facebook.com/share/r/1CNoJVjT9y https://www.facebook.com/share/v/1HJY3oyLzT https://www.facebook.com/share/v/1DjpcZWK9M https://www.facebook.com/share/v/1AvhRSVVPr https://www.facebook.com/share/v/1EScW36e6i https://www.facebook.com/share/r/187UBNUoyt https://www.facebook.com/share/r/14WvvdyAFV1 https://www.facebook.com/share/v/1GymsR8tNb https://www.facebook.com/reel/1913551155954475/?mibextid=9drbnH&s=yWDuG2&fs=e https://www.facebook.com/share/r/1GX3KTmf4t https://www....
রাজধানীতে শিশুকে গাড়ি চাপা দিল লাইসেন্সবিহীন চালক

রাজধানীতে শিশুকে গাড়ি চাপা দিল লাইসেন্সবিহীন চালক

অপরাধ
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রায়ই দেখা যায়—যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন, তিনি বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী নন অথবা মূল চালক না হয়ে চালকের সহকারী হিসেবে গাড়ি চালাচ্ছিলেন। রাজধানীর আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় ১৫ নভেম্বর ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা সেই চিত্রকেই আবার স্পষ্ট করে তুলেছে। গুরুতর আহত শিশু আসমানি ঘটনায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর দুপুর ১টার দিকে আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ২ নম্বর রোডের ভেতরে রাস্তার পাশে জেন ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৫-৭৪৮৫) দাঁড়ানো ছিল। ওই সময় গাড়িটির মূল চালক মো. অলিউল ইসলাম (২৭) পাশে বসে থাকলেও, গাড়িটির চালকের আসনে ছিলেন তার সহকারী এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের কর্মী মো. রাইয়ান জামান দিগন্ত (২১)। গাড়িটি দাঁড়ানো অবস্থায় রাইয়ান ...
সিলেটে কিশোর গ্যাং ফের বেপরোয়া

সিলেটে কিশোর গ্যাং ফের বেপরোয়া

অপরাধ, বাংলাদেশ, সিলেট
সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’। চলছে খুনাখুনির মহোৎসব। আহত হচ্ছে অনেকেই। দিন দিন কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড অসহনীয় মাত্রায় পৌঁছে যাচ্ছে। নগরের চুরি, ছিনতাই সহ নানা ঘটনায় উঠে আসছে কিশোর গ্যাংয়ের নাম। পুলিশের কর্মকর্তারা বলছেন, কিশোর গ্যাংয়ের লাগাম টেনে ধরতে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করছে। কিন্তু আদতে সেটি কতোটুকু কার্যকর করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, কিশোর গ্যাংয়ে রয়েছে রাজনৈতিক প্রভাব। শেল্টার দাতারা অদৃশ্য থেকে তাদের বেপরোয়া কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়ার কারণে বর্তমান পরিস্থিতি খুনাখুনির পর্যায়ে চলে গেছে। ১৫ দিনের ব্যবধানে কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সিলেটে দু’টি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে একটি হচ্ছে অপরাধ জোন বালুচরে ও অপরটি হচ্ছে বাদামবাগিছায়। নগরের নয়াসড়কে কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। বৃহ...
একদিনের ব্যবধানে আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা করলেন মামলাবাজ রশিদ

একদিনের ব্যবধানে আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা করলেন মামলাবাজ রশিদ

অপরাধ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো:   মাত্র একদিনের ব্যবধানে আবারও আমার দেশ পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মামলাবাজ হিসেবে পরিচিত কর্ণফুলি শীপ বিল্ডার্সের এমডি স্বৈরাচারের দোসর আবদুর রশিদ। এ নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে।  গত মঙ্গলবার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে তিন সাংবাদিকের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানী হয়েছে দাবি করে মামলাটি করেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২ জানুয়ারি সমন জারি করেছেন।  এই মামলায় আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ তিন সাংবাদিককে বিবাদি করা হয়েছে।  এর আগে গত সোমবার তার পক্ষে একই ব্যক্তি নজরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করেন। এতে আসামি...
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব 

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব 

অপরাধ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো  নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থানের আবাসিক বাসা- বাড়ি সামনের চলাচলের রাস্তায় ময়লা- আবর্জনা স্তূপ সরানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বাংলা'র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।  মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এ প্রতিবাদ জানান।  বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে রাস্তায় উপর ময়লার স্তূপের কারণে পরিবেশ দুষিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ডাস্টব...
ময়মনসিংহ -শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ

ময়মনসিংহ -শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত টানা অভিযানে সীমান্ত এলাকায় পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। ১৬ ও ১৭ নভেম্বর পৃথক পৃথক অভিযানে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া ও বেলতলী এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সমশ্চুড়া সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা ব্যর্থ করে বিজিবি। বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশ ৩৮২ পিস, অলিভ অয়েল ৫৫৭ বোতল, কম্বল ১৪ পিস এবং মদ ২৩ বোতল জব্দ করা হয়। এসব মালামালের মোট সিজার মূল্য ৫লাখ ১৯হাজার ১শত টাকা বলে নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ময়মনসিংহ ও শেরপুর...
নান্দাইলে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

নান্দাইলে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, ময়মনসিংহ জেলা শহর
 ফরিদ মিয়া  নান্দাইল ময়মনসিংহঃ  ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রকৌশল দপ্তর এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক উপজেলা এলজিইডি বসে ঘুষ নেয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে রোববার ও সোমবার প্রকাশ হয়ে ব্যাপক ভাইরাল হওয়ায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, জনৈক ঠিকাদারের দেওয়ার একটি ফাইলের ভিতর থেকে ঘুষের টাকার সরিয়ে তার ড্রয়ারের ভিতর রাখতে দেখা যাচ্ছে। উক্ত উপ সহকারী প্রকৌশলী শফিক সুদীর্ঘদিন যাবত নান্দাইলে কর্মরত থেকে নান্দাইল এলজিইডি অফিসে বিশেষ একটি সিন্ডিকেট তৈরি করে ঘুষ বাণিজ্য করে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান। এছাড়া উক্ত উপ:সহকারী তত্বাবধানে থাকা বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে সিডিউল বহির্ভূত কাজ অনিয়ম ও দূর্নীতিমূলক কাজ হলেও অজ্ঞাত কারণে তিনি সঠিক তদারকি তদারকি করেননি বলে একাধিক অভিযোগ উঠেছে এবং উক্ত উপ সহকারী প...