Sunday, April 12
Shadow

Author: Ajker Kagoj

Ajker Kagoj is one of the most prestigious and historic News portal in Bangladesh
জলাবদ্ধতা নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (ভিডিও)

জলাবদ্ধতা নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (ভিডিও)

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোর ও নাগরিকদেরসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেনসড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। https://youtu.be/pnCk76d9t84 ১৩ মে (মঙ্গলবার) উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মেয়র ডা. শাহাদাত হোসেন আগ্রাবাদ বক্স কালভার্ট, মহেষ খাল, নাজির খাল ও বীর্যা খালের পরিদর্শনকালে এ মন্তব্য করেন উপদেষ্টা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শনকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “জলাবদ্ধতা সমস্যার সমাধান কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়। সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। এখন সময় নাগরিক দায়িত্ব পালনের। তিনি বলেন, আমি নিজে চট্টগ্রামে প্রাথমিক থেকে কলেজ প...
বলিউডে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা!

বলিউডে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা!

বিনোদন
বলিউড সিনেমায় ভারতীয় সেনাবাহিনী সুপার হিরো। একা একজন জাওয়ানাই পরাস্ত করেন শত শত শত্রু সেনা। আর সিনেমা শেষে উড়ে যায় ভারতের তে-রঙা পতাকা। সেই সঙ্গে গগন বিদারী উল্লাসে প্রকম্পিত হয় প্রেক্ষাগৃহ। তবে এ ধরনের সিনেমাগুলো কাকতালীয়ভাবে মুক্তি পায় নির্বাচনের ঠিক আগে। উদ্দেশ্য, ভারতীয়দের উগ্র জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে বিজেপির ভোট ব্যাংক বাড়ানো। উড়ি, শেরশাহ, গুঞ্জন, এলওসি কারগিল, দ্য ঘাজি অ্যাটাকসহ এ ধরনের প্রতিটি সিনেমাই নির্বাচনের আগে আগুনের উত্তাপ ছড়িয়েছে। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। বলিউডে ২০ সেকেন্ডে শক্র শেষ হয়, আর বাস্তবে সেনা আসে ২০ মিনিট পরে। যার নিকটতম উদাহরণ পহেলগাঁওয়ে হামলা। ২০১৯ সালের সেই ঘটনা ভুলে যায়নি ভারত। ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেছিলেন সিনেমার মত হলে হয়ত তিনি শত্রু শত শত ঘাঁটি ধ্বংস করে ফিরতেন। কিন্তু বাস্তব...
ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

বিনোদন
আজকের কাগজ বিনোদন: এ মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে যে সমস্যা চলছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রত্যেক ভারতবাসী। যদিও এ পরিস্থিতিতে ভারত সরকার এবং সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সবাই। বিশেষ করে বিনোদন জগতের তারকারা নানাভাবে দেশকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন। তবে এবার সেই প্রসঙ্গে অন্যরকম কথা শুনতে পাওয়া গেল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুখে। সেনাবাহিনীর গর্বে গর্বিত হয়েছেন অভিনেত্রীও। তবে এই যুদ্ধ আবহে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় সত্রুঘ্নকন্যাকে। গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাতে সামাজিক মাধ্যমের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী লিখেছেন, আমি সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা করছি। ভারতের জন্য প্রার্থনা করছি। এ মুহূর্তে প্রতিটি উদ্বিগ্ন ভারতীয়র জন্য প্রার্থনা করছি... নিরীহ মানুষের জন্য প্রার্থনা করছি, যারা এই যুদ্ধ আবহে প্রাণ হারিয়েছেন, যুদ্ধের এই সময়ে শান্তির জন্য প্...
মধ্যনগর উপজেলায় ৬০ গ্রামের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত

মধ্যনগর উপজেলায় ৬০ গ্রামের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত

বাংলাদেশ, সিলেট, সুনামগঞ্জ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের হাওরাঞ্চলের রাজধানী নামে খ্যাত মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে ১৪৪টি গ্রাম রয়েছে। এসব গ্রামের ৮৪টিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ৬০টি গ্রাম বিদ্যালয়হীন। গ্রামে শিক্ষার সুযোগবঞ্চিত ও ঝরে পড়া কোমলমতি শিশুর সংখ্যা দুই সহস্ররাধিক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৫৩৫। এর মধ্যে ঝরে পড়া শিশুর হার ৮.০৫ শতাংশ। জানা যায়, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ১৮ টি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ১৪টি, মধ্যনগর ইউনিয়নে ১২টি ও চামরদানী ইউনিয়নে ১৬টি গ্রামে নেই কোনো বিদ্যালয়। এদিকে ৬০ গ্রামে স্কুল না থাকায় ঝরে পড়া শিশুর সংখ্যা বেড়ে তারা ক্ষেত-খামারে, স্থানীয় হাট-বাজারের হোটেল-রেস্তরাঁয় এমনকি হাওরে মাছ ধরার কাজে জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ৮৪টি বিদ্যালয়ে&n...
দেশে বিনিয়োগের সার্কাস চলছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

দেশে বিনিয়োগের সার্কাস চলছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

অর্থনীতি ও বাণিজ্য, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, জাতীয়, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
ইসমাইল ইমন, চট্টগ্রাম: দেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা তো এখন বিনিয়োগের সার্কাস দেখছি। যারা বিনিয়োগ বুঝে, তারা জানে বিনিয়োগ হবে না। যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে। আর সেই সরকারের পলিসি দেখে, মনোভাব দেখবে বিনিয়োগ করার জন্য। তিনি শুক্রবার (৯ মে) বিকেলে কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত ”তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” শীর্ষক চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ বলেন, "তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” এ সেমিনারে এসে আপনারা কি শিখলেন? এখান থেকে কি শিক্ষা নিয়ে যাচ্ছেন? আজকের এই সেমিনার থেকে আপনারা তিনটি শিক...
ধনী দেশগুলো কি আসলেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে চায়?

ধনী দেশগুলো কি আসলেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে চায়?

কলাম
রাকিব হোসেন: বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে—বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততা আমাদের মতো দেশের খাদ্যনিরাপত্তা ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। কিন্তু কীভাবে আমরা এই সংকট মোকাবিলা করব? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মানুষের মধ্যে সচেতনতার অভাব? গবেষণা বলছে, মোটেও না। ১২৫টি দেশের ১ লাখ ৩০ হাজার মানুষের ওপর করা একটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, বেশিরভাগ মানুষ মনে করে আমাদের জীবনযাত্রা এবং সমাজের কাঠামো আমূল বদলানো ছাড়া জলবায়ু সমস্যার সমাধান সম্ভব নয়। এমনকি তারা বলেছেন, প্রয়োজনে নিজের আয়ের অন্তত ১% জলবায়ু কার্যক্রমে দিতে তারা প্রস্তুত। অর্থাৎ, মানুষ ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন—তাদের আর নতুন করে বোঝাতে হবে না যে এটি একটি বড় সমস্যা। চ্যালেঞ্জটা এখন অন্যখানে: কীভাবে আমরা সেই বিদ্যমান সচেতনতা ও উদ্বেগকে কার্যকর ও সমষ্টিগত ...
চট্টগ্রাম বে-টার্মিনালে ২৫ হাজার কর্মসংস্থান : বিডা চেয়ারম্যান আশিক

চট্টগ্রাম বে-টার্মিনালে ২৫ হাজার কর্মসংস্থান : বিডা চেয়ারম্যান আশিক

অর্থনীতি ও বাণিজ্য, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, জাতীয়, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এসময় তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।   চেয়ারম্যান ৮ মে বৃহস্পতিবার চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু -এর মেজবান হলে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বন্দর বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সব কথা বলেন। চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরসমূহের উন্নয়ন জরুরি। এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো'র সঙ্গে আমাদের কাজ করতে হবে। চেয়ারম্যান আরো বলেন, সমৃদ্ধির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দরকে ২০২৪ সালে লালদিয়া টার্মিনালে কার্যক্রম শুরু করে এপিএম টার্মিনালস। শুরুত...
শাহ আলমের জমি কারসাজি: রেলের সম্পদে গড়েছেন সাম্রাজ্য

শাহ আলমের জমি কারসাজি: রেলের সম্পদে গড়েছেন সাম্রাজ্য

অপরাধ, এক্সক্লুসিভ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
আরমান আহমেদ, প্রধান প্রতিবেদক: ফ্যাসিবাদি হাসিনা সরকারের পতন হলেও এখনও সংস্কার হয়নি বন্দরনগরী চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি)-এর অনেক চক্র। এখনও সেখানে আতঙ্কের নাম শাহ আলম সিন্ডিকেট। পূর্বাঞ্চল রেলের জমি লিজ নেয়াই যেন মূল পেশা। কখনো নিজের নামে, কখনো স্ত্রী ইয়াসমিন আলমের নামে তিনি চতুরভাবে রেলের জায়গা ও দোকানপাট হাতিয়ে নেন। এসব জমিতে কখনো তৈরি করেন রেস্টুরেন্ট, কখনো স্কুল, আবার কখনো বিশাল মার্কেট—যা পরে তিনি তৃতীয় পক্ষকে ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা আয় করেন। এসব কার্যক্রমে তিনি রেল বিভাগের বিভিন্ন শাখা ও ক্ষমতাধর মহলের সহায়তা নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। শাহ আলমের দাপটে চলছে গোটা রেলওয়ের টেন্ডার, ইজারা ও দখল বাণিজ্য। অভিজ্ঞতার ভুয়া সনদ দিয়ে প্রভাব খাটিয়ে রেল সচিবালয় ভবন ও পদ্মা রেল প্রজেক্টের মতো স্পর্শকাতর প্রকল্পের কাজও বাগিয়ে নিয়েছে এই চক্রে জড়িত অদক্ষ...
ভারত-পাকিস্তান যুদ্ধ: পিঠাপিঠি খেলাটা শেষ করো, আমি আছি সাহায্যের জন্য: বললেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ: পিঠাপিঠি খেলাটা শেষ করো, আমি আছি সাহায্যের জন্য: বললেন ট্রাম্প

বিদেশের খবর
ডোনাল্ড ট্রাম্প ভারতে-পাকিস্তানে ঝগড়াঝাঁটি থামাতে বললেন—"এবার দয়া করে থেমে যাও!" বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, "অবস্থা খুবই খারাপ। আমার মনে হয়, আমি দুই দেশকেই ভালো চিনি, ভালো বোঝাপড়াও আছে। আমি চাই, তারা নিজেরা মিলে মিটমাট করুক।" ট্রাম্প বলেন, "যেমন খেলা গেছে, একে একে বদলা নেওয়া হয়ে গেছে। এবার তো থামতেই পারে, তাই না?" সঙ্গে যোগ করলেন, "যদি আমার কিছু করার থাকে, আমি তৈরি আছি।" https://youtu.be/n3kLVWAESdA এই মন্তব্য আসে একদিন পরই, যখন ভারত চালায় 'অপারেশন সিন্দূর'—পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটির উপর ত্রিমাত্রিক হামলা। প্রথম বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পই ছিলেন যিনি এই অভিযানের প্রতিক্রিয়া দেন। "আমরা তখন ওভাল অফিসে ঢুকছিলাম, তখনই খবর পেলাম," ট্রাম্প বলেন। "এরা অনেক দিন ধরেই মারামারি করছে। আমি শুধু চাই সবকিছু...
হামলার জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনী

হামলার জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনী

বিদেশের খবর
পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে দিয়ে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে ‘নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে’ ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার তারা রাখে। পাকিস্তানের বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন’ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে পাকিস্তান ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাকিস্তান আরও তারা দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় ভারতের যেকোনো হামলার বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে প্রতিরোধ’ গড়ে তুলেছে। পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। ...