Monday, June 22
Shadow

তারেক রহমান মাত্র ২৮ জনকে নিয়ে গেছেন

shaikat Rahman Sagor

পরিবর্তনটা লক্ষ করেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে একেকটি রাষ্ট্রীয় সফরে ২৫০-৩০০জন নিয়ে যেত পিকনিক করতে; এদিকে আজ দুই দেশে একসাথে সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ২৮জনকে নিয়ে যাচ্ছেন। হাসিনা সদলবলে রাষ্ট্রের পয়সা উড়িয়ে চার্টার্ড বিমানে করে পিকনিক করতে যেত বিদেশে। তার একেকটি বিদেশ সফর মানেই আমলা আর সাংবাদিকদের ঈদের আনন্দ। প্রতি সফরে অন্তত ১৫-২০জন দালাল সাংবাদিক দলবেঁধে চলে যেত। দেশে ফিরে এসেও এরাই গণভবনে কনফারেন্স রুম দখল করে ফেলতো। সফরে এচিভ নিয়ে প্রশ্ন করবার বদলে চলতো তৈলমর্দন। পিএম বিটের সাংবাদিকেরা পেত না প্রশ্ন করার সুযোগ। এবার তারেক রহমান তার প্রধানমন্ত্রী প্রেস উইংয়ের সদস্য ছাড়া কোনো বাড়তি সাংবাদিককে যাওয়ার সুযোগ দেননি, যেসব এজেন্ডা নিয়ে যাচ্ছেন মালেশিয়া ও চীনে, সেসবের সাথে সম্পর্কিত ব্যতিত কোনো মন্ত্রী/প্রতিমন্ত্রী কিংবা কোন আমলাকে যাওয়ার সুযোগ দেন নাই। সফরে খরচও সীমিত করার ব্যাপারে তার কড়া ইন্সট্রাকশন দেওয়া। ভিডিয়োতে দেখেছি, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা, প্রত্যেকে নিজ জিনিসপত্র নিজে বহন করছেন। হাসিনা আমলে ভিন্ন চিত্র ছিল, এমপি-মন্ত্রীদের জিনিসপত্র বহন করবার জন্যও আরো ২-৩জন বোঝাই করে নিয়ে যেতো৷ এমনকি বোর্ডিং পাস পর্যন্ত নিজেরা বহন করতো না। এভাবে দেশের পয়সা অপচয় করতো। ইউরোপের রাষ্ট্রীয় নেতাদের দেখতাম বিভিন্ন দেশে কোনো ইভেন্টে যোগ দিতে খরচের ব্যাপারে কতটা মিতব্যয়ী হতো, আমরা গরিব দেশ হওয়ার পরও আমাদের রাষ্ট্রীয় নেতারা বাড়তি পয়সা উড়িয়ে দলবল নিয়ে ফুটানি করতো বিদেশ সফরে। এবার সেটার পরিবর্তন হতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *