Wednesday, April 1
Shadow

Tag: শিক্ষা

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

জাতীয়, শিক্ষা
ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর। রবিবার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ২১ নভেম্বর-২০২৫ এ সংগঠিত ভূমিকম্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় তার জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ক্ষয়ক্ষতির তথ্যসহ সচিত্র প্রতিবেদন সংযুক্ত ছক মোতাবেক জরুরি ভিত্তিতে সোমবারের (২৪ নভেম্বর) মধ্যে স্বাক্ষরিত স্ক্যানকপি ও সফটকপি (Excel-Nikosh Font) ইমেইলে (deskoneeed@yahoo.com) প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আহ্বান করা হয়েছে। নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফট কপি নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। ছকে জেলা-উ...
পরীক্ষার চাপে হারিয়ে যাওয়া নক্ষত্ররা

পরীক্ষার চাপে হারিয়ে যাওয়া নক্ষত্ররা

কলাম
সাবিত রিজওয়ান স্কুল–কলেজ জীবনের পরীক্ষাগুলো আমাদের গড়ে তোলার কথা; কিন্তু অনেক সময় এই পরীক্ষাই আমাদের মানসিক চাপ বাড়ায়। ফলে পরিশ্রমী, মেধাবী অনেক শিক্ষার্থী মাঝপথেই হারিয়ে যেতে বসে। গবেষণায় দেখা যায়— ১০০% শিক্ষার্থীর মধ্যে ৬০% পরীক্ষায় বসতেই চায় না। ১০% এর পড়ালেখায় কোনো মনোযোগ থাকে না। আর ৩০% পরীক্ষা দিতে চাইলেও তাদের মনে থাকে তীব্র আতঙ্ক। এই ভয়ের কারণেই অনেকেই ঝরে পড়ে— নক্ষত্র হওয়ার আগেই নিভে যায়। হেনরি ফিশ্যাল কী ধরনের পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করছেন, সে বিষয়ে আমার ধারণা কম; তবে একটা কথা স্পষ্ট— যে পরীক্ষা মানুষকে ভাঙে, সে পরীক্ষা রাখা বৃথা। আমি পরীক্ষার বিরুদ্ধে নই; আমি শুধু বলছি, পরীক্ষা এমন হওয়া উচিত যা মানুষকে গড়ে তোলে, ভেঙে দেয় না। আমাদের প্রত্যেকের মধ্যেই একটি করে গুণ, একটি করে আলো আছে। কিন্তু কোথাও গিয়ে সেই আলো নিভে যায়— কোনও নক্ষত্রে চা...
এসএসসির ফল বদলের ঢেউ: প্রশ্নবিদ্ধ হচ্ছে মূল্যায়ন ব্যবস্থা

এসএসসির ফল বদলের ঢেউ: প্রশ্নবিদ্ধ হচ্ছে মূল্যায়ন ব্যবস্থা

কলাম
স্বপন বিশ্বাস ফল প্রকাশের দিনটি একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। কিন্তু সেই দিনের আনন্দ যদি কয়েক সপ্তাহ পরে পুনঃমূল্যায়নের ঢেউয়ে বদলে যায়, তাহলে প্রশ্ন উঠতেই পারে—মূল মূল্যায়ন কি তাহলে ভুলে ভরা? এবারের এসএসসি পরীক্ষার পুনঃমূল্যায়নের পর ফলাফলের যে নাটকীয় পরিবর্তন দেখা গেছে, তা শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর বড় ধরনের আঘাত হেনেছে।প্রতি বছরই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের একাংশ ফল পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে। কিন্তু চলতি বছর সেই সংখ্যা ও পরিবর্তনের হার দুটোই যেন নতুন রেকর্ড গড়েছে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১ লাখ ৫ হাজার ৮৭২টি খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করা হয়। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশ খাতায় নম্বর পরিবর্তন হয়েছে—যা গত বছরের ২১ শতাংশের তুলনায় অনেক বেশি।পরিসংখ্যান বলছে, ৫,২১৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস কর...
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগব্যবস্থা: সমস্যা ও করণীয়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগব্যবস্থা: সমস্যা ও করণীয়

কলাম, শিক্ষা
স্বপন বিশ্বাস: বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৫ শতাংশ প্রতিষ্ঠানই বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত। এই বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান দেশের শিক্ষাক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখছে। গত কয়েক বছরে সহকারী শিক্ষক নিয়োগে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর মাধ্যমে একটি কেন্দ্রীয়, স্বচ্ছ নিয়োগব্যবস্থা চালু হয়েছে। এতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত হয়েছে, যা একটি ইতিবাচক পরিবর্তন। কিন্তু সমস্যা থেকে যাচ্ছে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং  কর্মচারী নিয়োগের ক্ষেত্রে। এসব গুরুত্বপূর্ণ পদে এখনো নিয়োগের ক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে। আর এখানেই গড়ে উঠেছে অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের এক অন্ধকার চক্র।  অনেক ক্ষেত্রেই দেখা যায়, যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব, আর্থিক লেনদেন...
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুযোগ দিয়ে সাম্য প্রতিষ্ঠা চাই ; মোঃ মহসিন 

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুযোগ দিয়ে সাম্য প্রতিষ্ঠা চাই ; মোঃ মহসিন 

চট্টগ্রাম, নোয়াখালী, বাংলাদেশ, শিক্ষা
সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুযোগ দিয়ে বৈষম্য নয় সাম্য প্রতিষ্ঠা চেয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বেগমগঞ্জ শাখার সভাপতি মোঃ মহসিন।  তিনি বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জের চৌমুহনী পূর্ব বাজার কাচারিবাড়ি মসজিদের সামনে  জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।  প্রাথমিক বৃত্তি পরীক্ষা বৈষম্য নয়, সাম্য চাই এ ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী মানববন্ধন সাথে বেগমগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উদ্যোগে মানববন্ধনে এ আহবান করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে  বেগমগঞ্জ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ মহসিনের সভাপতিত...
প্রকৃতির শিক্ষাই প্রকৃত শিক্ষা

প্রকৃতির শিক্ষাই প্রকৃত শিক্ষা

কলাম, ফিচার, শিক্ষা
মোঃ জামাল হোসেন, শিক্ষা কার্যক্রম পরিচালক, ন্যাশনাল গার্লস মাদরাসা, ফেনী। আজ প্রকৃত শিক্ষালাভের জন্য আমরা আমাদের সন্তানকে সবসময়ই নোটবই, গাইড বই, কোচিং, বইয়ের থলে আর ব্লাকবোর্ডের সাথে লাগিয়ে রাখব না। সত্যিকারের শিক্ষা শুধু ঐতিহাসিক কিছু তথ্য মুখস্থ করা কিংবা কয়েকটি গণিতের সমাধান করা নয়, বা গ্রামারের কিছু নিয়ম জানা নয়। শিক্ষা হচ্ছে একধরনের জীবনব্যাপী ইন্টারএকটিভ পদ্ধতি যেখানে থাকবে প্রশ্ন করা, আলোচনা করা, ক্রিটিক্যালি কোনো কিছু চিন্তা করা, কোনো প্রচলিত বিষয়ের মধ্যে নতুন অর্থ খুঁজে বের করা এবং প্রতিটি অবস্থায় অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করা ইত্যাদি। ধরুন, টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি খেলা দেখছেন। বিষয়টি কেমন? অবশ্যই মজার। কিন্তু ধরুন আপনি স্টেডিয়ামে বা মাঠে সমর্থক কর্তৃক বেষ্টিত হয়ে খেলা দেখছেন। দুটোতে কি একই ধরনের মজা পাবেন? বাস্তব অভিজ্ঞতার বর্ণনা কোনোভা...
পাইয়ের (π) পাঁচ তথ্য

পাইয়ের (π) পাঁচ তথ্য

ফিচার, শিক্ষা
জামাল হোসেন সপ্তম শ্রেণী থেকে তোমরা পাই সব্দতির সাথে পরিচিত আছো। এটি একটি অমূলদ সংখ্যা। এই পাই ব্যাক্তিটি এমন যে যাকে ছাড়া ব্যত্ত, জ্যামিতি, পদার্থ ও প্রকৌশলের হিসেব নিকাশ কল্পনা করা যায় না। এসো এই পাই এর সম্পর্কে ৫ টি মজার তথ্য জেনে নেই। ১। পাই (π) একটি অমূলদ সংখ্যা, যার অর্থ এটি একটি ভগ্নাংশ বা দুটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। এটিতে অসীম সংখ্যক অ-পুনরাবৃত্ত দশমিক সংখ্যা রয়েছে, যা এটিকে একটি আকর্ষণীয় গাণিতিক ধ্রুবক হিসেবে তৈরি করে। ২। পাইকে সাধারণত ৩.১৪ আনুমানিক হিসেবে ধরা হয়, কিন্তু এর দশমিক উপস্থাপনা পুনরাবৃত্তি ছাড়াই চিরতরে চলতে থাকে। প্রায় সবাই গণনার কাজ সহজ করতে আনুমানিক ৩.১৪ মান ধরে থাকে, তবে সাধারণ কাজে দশমিকের পর ১২ ঘরের থেকে বেশি মান তেমন একটা প্রয়োজন হয় না। সারা দুনিয়ায় সবচেয়ে বড় বৃত্তের পরিধি গণনার জন্য ৩৯ ঘরের মান ব্যবহার করলে ত...
বাউআথ আড্ডা, এক রঙিন বিকেল

বাউআথ আড্ডা, এক রঙিন বিকেল

ক্যাম্পাস, ফিচার, শিক্ষা
আরাফাত হোসাইন, বাকৃবি থেকে: ছাত্রজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ভর্তি পরীক্ষা বা এডমিশন। এডমিশনের এই যুদ্ধ যেন প্রতিটি শিক্ষার্থীর ১২ বছরের শিক্ষাজীবনের এক অগ্নিপরীক্ষা। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পর শুরু হয় আরেক নতুন যাত্রা—ভর্তি সংক্রান্ত নানা জটিলতা। কোথায় কী কাগজপত্র জমা দিতে হবে, সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হবে, কোন তারিখে কী করণীয়—এসব হাজারো প্রশ্নে শিক্ষার্থীরা পড়ে যায় দুশ্চিন্তায়। এই দুশ্চিন্তা দূর করতে ও শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে কাজ করে এডমিশন টেস্ট হেল্পলাইন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকল জটিলতায় সহযোগিতা করার জন্য এমনই একটি সংগঠন হলো বিএইউ এডমিশন টেস্ট হেল্পলাইন (বাউআথ) । এখানে কাজ করেন কিছু স্বেচ্ছাসেবক, যারা নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের সাহায্য করে যাচ্ছেন। এই মানবিক উদ্যোগ এবং নিঃস্বার্থ স...
শেরপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার আমিনুল ইসলাম

শেরপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার আমিনুল ইসলাম

বাংলাদেশ, ময়মনসিংহ, শিক্ষা, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : সারাদেশের ন্যায় শেরপুর জেলায় ২৬ জুন থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।  ২৬ জুন বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা শহরের এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।  পরিদর্শনকালে পুলিশ সুপার পরীক্ষার কেন্দ্রের  নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন। এসময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম, পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।...
বাকলিয়ায় শিক্ষার আলো ছড়িয়েছিলেন মরহুম আহমেদুর রহমান:- ডা. শাহাদাত হোসেন

বাকলিয়ায় শিক্ষার আলো ছড়িয়েছিলেন মরহুম আহমেদুর রহমান:- ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম, ফিচার, বাংলাদেশ, শিক্ষা
ইসমাইল ইমন, চট্টগ্রাম : বাকলিয়া আদর্শ মহিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আহমেদুর রহমান বাকলিয়ায় শিক্ষার আলো ছড়ানোর মাধ্যমে বাকলিয়াবাসীর উন্নয়নে ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  তিনি বলেন, একসময় বাকলিয়ায় নারী শিক্ষা প্রতিষ্ঠানের যে সঙ্কট ছিল তা মোকাবিলায় আমার পিতা মরহুম আলহাজ্ব আহমেদুর রহমান বাকলিয়া আদর্শ মহিলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান বাকলিয়ার হাজারো শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে তাদের মানবসম্পদে পরিণত করেছে।  তিনি শুক্রবার (১৩ জুন) বাদে আছর চকবাজার ধুনিরপুল ফালাহ গাজী জামে মসজি...