Friday, April 3
Shadow

Tag: বাংলাদেশ

খুলনায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

খুলনায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

খুলনা, বাংলাদেশ
এম এন আলী শিপলু, খুলনা: খুলনায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। শ্বশুরকে হত্যার দায়ে জামাই এবং তার ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে ) বিকাল পৌঁণে ৪টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামাই ও তার ভাই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দৌলতপুর থানা এলাকার আতিয়ার রহমানের বাড়ির বাসিন্দা মো. শেখ তুজাম শেখের ছেলে মো. শেখ রাশেদ এবং তার ছোট ভাই মো. শেখ রকিবুল ইসলাম। হত্যাকান্ড সম্পর্কে এজাহার থেকে যা জানা যায়, ২০২১ সালের ২২ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে মোবাইলে কথা বলতে বলতে আ: রশিদ ঢালী বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ৮ টার দিকে মেয়ে তিন্নির ফোনে কল দিয়ে তার বাবা রশিদ বলেন তিনি ফুলবাড়ি গেটে অবস্থান করছেন...
দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা শোকজ

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা শোকজ

খুলনা, বাংলাদেশ
খুলনা: খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌরসভা বিএনপি’র আহবায়ক মো. মোজাফফর হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল যুগ্ম-আহবায়করা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৩ মে) দুপুরে গণমাধ্যমে খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম নূরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে প্রথমে চালনা পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব আলীকে বহিস্কার উল্লেখ করা হলেও পরবর্তীতে সংশোধনী বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, চালনা পৌরসভা বিএনপি’র যুগ্ম-আ...
জোড়াগেট কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা

জোড়াগেট কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা মহানগরীর জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকালে কেসিসি শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতি বলেন, গত বছরের ন্যায় এবারও জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে পশুহাট পরিচালনায় ব্যত্যয় হবে না। সুষ্ঠুভাবে পশুহাট পরিচালনার জন্য বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, পশুর হাটে কেউ যেন কোন রকম অনিয়ম বা চাঁদাবাজির মত কোন কার্যকলাপ ঘটাতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে। হাটে পশু ক্রয়-বিক্রয়ের সময় জাল টাকার ব্যবহার যেন না হয় সেজন্য হাটের স্থাপিত ব্যাংকের বুথে মেশিনের মাধ্যমে জাল টাকা শনাক্ত করার সুবিধা ...
চিরিরবন্দরে অর্ধ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মুল্যায়ন সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে অর্ধ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মুল্যায়ন সভা অনুষ্ঠিত

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর, সংবাদ, স্বাস্থ্য
মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : চিরিরবন্দরে অর্ধ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৩ মে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মুল্যায়ন সভায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা,  উপজেলা কৃষি অফিসার  জোহরা সুলতানা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক রায়, রেইনস প্রজেক্ট গেইনের প্রজেক্ট কো অর্ডিনেটর মোঃ মাহবুবুল আলম, গেইন এর পুষ্টি বিশেষজ্ঞ নীহার কুমার প্রামাণিক, চিরিরবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক  সম্পাদক মোঃ আব্দুস সালাম, প্রমূখ বক্তব্য রাখেন।  সভায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, গণ্যমান্য ...
সান্তাহারে এ্যাম্পলসহ দুই নারী গ্রেপ্তার

সান্তাহারে এ্যাম্পলসহ দুই নারী গ্রেপ্তার

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী, সংবাদ
সজীব হাসান, আদমদীঘি বগুড়া  : আদমদীঘির সান্তাহারে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত সোমবার (১২ মে) সন্ধ্যায় বগুড়া- নওগাঁ মহাসড়কের সান্তাহার মাছের আড়ৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার স্টেশনপাড়া বাসুদেবপুর এলএসডি গোডাউন এলাকার মামুনুর রশিদের স্ত্রী রিতা বেগম (৩৩) ও একই উপজেলার হিলি ফকিরপাড়ার অনিক মাহমুদের স্ত্রী বিথী আক্তার (৩০)। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মাছের আড়ৎ এলাকার জনৈক হাতিমের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারি রিতা বেগম ও বিথী আক্তারকে গ্রেপ্...
চিরিরবন্দরে  গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

চিরিরবন্দরে  গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর, সংবাদ
মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : চিরিরবন্দর  কাকুলি রায় (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।     সোমবার  (১২ মে )  সন্ধ্যায় চিরিরবন্দর  উপজেলার ১০নং পুনটি  ইউনিয়নের উচিৎপুর  গ্রামে এ ঘটনাটি ঘটে। কাকুলি রায় উচিৎপুর গ্রামের মৃত্যু- সুনীল চন্দ্র রায়ের মেয়ে বলে জানা গেছে। সে দিনাজপুর  সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।  স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়  সন্ধ্যা ৭টার দিকে কাকুলি রায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে চিরিরবন্দর  থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল  রিপোর্ট  তৈরি করে    ময়না তদন্তের জন্যে লাশ  দিনাজপুর মর্গে পাঠান।  তবে  কি কারণে এমন আত্মহত্যার ঘটনা তা ময...
মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং

মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী, সংবাদ
সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার মাদক ব্যবসায়ী ডজন খানিক মাদক মামলার আসামী মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় পোষ্টারিং ও মানবন্ধন করেছে গ্রামবাসী। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টারিং করেছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের মিনু বেগম, স্বামীসহ তার পরিবারের লোকজন দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছে। মিনু বেগমের বিরুদ্ধে মাদকদ্রবের প্রায় ডজন খানের মামলা রয়েছে। মাদকসহ বেশ কয়েক বার মিনু বেগম গ্রেপ্তার হয়। কিছুদিন পর সে জামিনে বের হয়ে আবারো মাদকের ব্যবসায় জড়িয়ে পরেন। গ্রামে মাদক ব্যবসা চালিয়ে যাবার কারনে অনেক যুবক মাদকে আসক্ত হয়ে জীবন ধংসের দিকে ধাবিত হচ্ছে। মিনু বেগমকে মাদ...
দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর, সংবাদ
মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদান হিসেবে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে জনপ্রতি ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রতিজনকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।  সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ- আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শাহানা আফর...
দাকোপ উপজেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে  পুলিশসহ আহত ৫, পুলিশ ও সেনা মোতায়েন

দাকোপ উপজেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে  পুলিশসহ আহত ৫, পুলিশ ও সেনা মোতায়েন

অপরাধ, খুলনা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১২ মে) বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে চালনা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। তবে তাদের মধ্যে একজন পুলিশ সদস্যর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, সোমবার (১২ মে) দুপুর ২ টার দিকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়ার বিলের ইজারা ডাক দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নীচ তলায় চালনা পৌর বিএনপি’র আহবায়ক মোজাফ্ফর হোসেন এবং খুলনা জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বিকেলে পুণরায় ওই দু’গ্রুপ আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দাকোপ থ...
খুলনার রূপসায় ভাসছিল মরদেহ, নৌ-পুলিশের উদ্ধার

খুলনার রূপসায় ভাসছিল মরদেহ, নৌ-পুলিশের উদ্ধার

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার খানজাহান আলী সেতু সংলগ্ন হিরনের ঘাট নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ৮ টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডিকে ডেকেছে রূপসা নৌ পুলিশ। স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে অজ্ঞাতনামা ওই যুবকের ভাসমান মরদেহ স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত কেের। রাত সাড়ে ৮ টার দিকে তার মরদেহ নৌ পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের এ প্রতিবেদককে বলেন, রাত ৮ টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করা হয়। তখন তাকে বিপরীত থেকে জানানো হয় খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে উত্তর পাশে একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ স্থলে তুলে আনেন। তিনি আরও বলেন, মরদেহের পর...