Saturday, April 11
Shadow

Tag: বাংলাদেশ

সন্তানের পড়া সহজে মুখস্ত করাতে ব্যবহার করুন এই পদ্ধতি

সন্তানের পড়া সহজে মুখস্ত করাতে ব্যবহার করুন এই পদ্ধতি

ফিচার, শিক্ষা
জামাল হোসেন আপনার সন্তান কি পড়া মনে রাখতে পারছেনা ? ছোটবেলা এই সমস্যায় কি আপনিও ভুগতেন ? অথচ ছোট বেলায় দাদা-দাদুর মুখে শোনা গল্পগুলো সব মনে আছে। এমনটা কেন হচ্ছে ? আপনার সন্তানও কি আপনার মতোই মনে মনে তার পড়া পড়তে অভ্যস্ত ? তাহলে আপনার সন্তানকে আজ থেকে জোরে শব্দ করে পড়তে বলুন। কারণ, সদ্য প্রকাশিত এক গবেষণার রিপোর্ট অনুযায়ী বিজ্ঞানীরা বলছেন যে, মনে মনে পড়ার থেকে জোরে উচ্চারণ করে পড়লে পড়া বেশি মনে থাকে । এই গবেষণার জন্য ৭৫ জন ছাত্রকে বেছেনেন গবেষকরা। তারা ছাত্রদের ১৬০ টি শব্দ জোরে উচ্চারণ করে পড়তে বলেন এবং সাথে সাথে তা রেকর্ড করা হয়। এরপর তাদেরকে শব্দগুলো মনে মনে পড়তে বলা হয়। পড়ার পর ছাত্রদের কিছু শব্দ জিজ্ঞেস করে দেখা হয় তারা শব্দগুলো কতটা মনে রাখতে পেরেছে । দেখা গেছে যে, ৭৭ শতাংশ ক্ষেত্রেই ছত্ররা  সেই শব্দগুলোই মনে রাখতে পেরেছে যেগুলো তারা উচ্চারণ করে পড়েছে । ...
দেশের তিন বিভাগে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস

জাতীয়
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৮ মে) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা এ তিন বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, 'তিন বিভাগের অধিকাংশ এলাকায় টানা ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।' বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে তিনি জানান, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হয়। রবিবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, আগামী ২৪...
টি-টোয়েন্টিতে ডেথ ওভারের বিশ্ব রেকর্ড মুস্তাফিজুরের  

টি-টোয়েন্টিতে ডেথ ওভারের বিশ্ব রেকর্ড মুস্তাফিজুরের  

খেলা
বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে ইতিহাস গড়েছেন। বিশ্ব ক্রিকেটে এই প্রথম কোনো বোলার ডেথ ওভারে ৩০০ ডট বল দেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। শনিবার আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই অনন্য রেকর্ডটি নিজের করে নেন মুস্তাফিজ। এর আগেও ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজ। তবে ৩০০ ডট বলের মাইলফলক স্পর্শ করে সেটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, মুস্তাফিজ যেখানে ৩০০ ডট বল দিয়েছেন, সেখানে তার কাছাকাছি থাকা ইংল্যান্ডের ক্রিস জর্ডান ২৪১টি এবং নিউজিল্যান্ডের টিম সাউদি ২৪০টি ডট বল দিয়েছেন। পাকিস্তানের হারিস রউফ ২২২টি ও ভারতের জাসপ্রিত বুমরাহের ডট বল সংখ্যা ২০৮। ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দেওয়া বোলাররা: ১. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৩০০ ২. ক্রিস জর্ডান (ইংল্যান্ড) – ২৪১...
লাকসামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

লাকসামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামে রবিবার (১৮ মে) বিদ্যূৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। নিহত ওই শিক্ষক উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসূন্নাত দ্বীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ্ বিভাগে শিক্ষকতা করতেন।পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, একইদিন দুপুরে হাফেজ মো. জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে বয়ে গেছে একটি বৈদ্যুতিক লাইন। হঠাৎ ওই বৈদ্যূতিক লাইনের তারের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত হাফেজ মো. জাকির হোসেন তিন সন্তানের জনক।লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিদ্যূৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। এ সংবাদ লিখা পর্যন্ত (বিক...
আমতলীতে বরগুনার পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলীতে বরগুনার পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনা, বরিশাল, বাংলাদেশ, সংবাদ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : আমতলী থানা কমপ্লেক্স মিলনায়তনে বিভিন্ন সড়কে যানজট নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে রবিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা পুলিশ প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল। সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন তারেক মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হোসেন সিদ্দিকী রেজওয়ান, প্রেসক্লাবে সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাঈদ খোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব মিয়া। বক্তব্য রাখেন শ্রমিকদল সভাপতি তরিকুল ইসলাম সোহাগ, বাস মালিক মো. নিজাম উদ্দিন, ত্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনজুরুল...
ধর্মপাশায় স্কুলছাত্রী অপহরণের মুক্তির দাবীতে তিন প্রতিষ্ঠানের মানববন্ধন

ধর্মপাশায় স্কুলছাত্রী অপহরণের মুক্তির দাবীতে তিন প্রতিষ্ঠানের মানববন্ধন

অপরাধ, বাংলাদেশ, সিলেট, সুনামগঞ্জ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে তিন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রবিবার বাদশাগঞ্জ বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীকে ১৫ মে ২০২৫ ইং তারিখে গার্হস্থ্য বিঞ্জান ব্যাবহারী পরীক্ষা শেষে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা হতে অপহরণকারী আদন এবং মুক্তিপণকারী মিলনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়। এতে বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ, বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুল ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মো: আব্দুল হাই, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাদশাগঞ্জ সরকারী ...
পাইকগাছায় নাশকতা মামলার দুই আসামি গ্রেফতার

পাইকগাছায় নাশকতা মামলার দুই আসামি গ্রেফতার

অপরাধ, খুলনা, বাংলাদেশ
মণ্ডল, পাইকগাছা : পাইকগাছায় বিশেষ অভিযানে নাশকতা সহ ও নিয়মিত মামলার (পরোয়ানা) দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাইকগাছা থানার ৬ নম্বর নাশকতা  মামলার তদন্তে প্রাপ্ত আসামি সুকৃতি মোহন সরকার (৫৯) কে গ্রেফতার করা হয়। পরে একই রাতে সিআর ১৪৩২/২৪ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি রাড়ুলী ইউনিয়নের ম‌ইনুদ্দিন গাজীর ছেলে মো. রাজ গাজীকে খুলনা জেলা পুলিশ সুপারের  নির্দেশনায় পাইকগাছা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমানের নেতৃত্বে দুই আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতার ব্যক্তিদের পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।...
পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোটি কোটি আত্মসাৎ এর অভিযোগ

পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোটি কোটি আত্মসাৎ এর অভিযোগ

অপরাধ, খুলনা, বাংলাদেশ, সংবাদ
মনডল, পাইকগাছা : পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কতৃপক্ষের বিরুদ্ধে এবার সড়ক অবরোধ করে পাওনা টাকা আদায়ের দাবি করেছেন সমিতির গ্রাহক, সদস্যরা। শনিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত শত শত নারী পুরুষ পৌরসভার সরল বাজার এলাকায় প্রধান সড়ক অবরোধ করে রাখে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।  দুই হাজার গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা সমিতি কতৃপক্ষ আত্মসাৎ করেছে এমন অভিযোগে বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বিগত ৩ বছর পাওনা টাকা আদায়ের দাবি জানিয়ে আসছে। সর্বশেষ শনিবার বিকালে সমিতির বিক্ষুব্ধ গ্রাহকরা সমিতির সঞ্চয় ও পাশ বই হাতে নিয়ে " টাকা চাই দিতে হবে, পাওনা টাকা না দিলে, ঘরে আর ফিরবো না, সমিতি কতৃপক্ষের অবৈধ সম্পদ অবিলম্বে জব্দ করে, গ্রাহকের টাকা ফেরত দিতে হবে, কোন চক্রান্ত মেনে নেওয়া হবে না " এ ধরনের নানা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ করে জোরালো ভাবে তাদের পাওনা...
খুলনায় তারুন্যের সমাবেশে সালাহউদ্দিন                                                                     আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার

খুলনায় তারুন্যের সমাবেশে সালাহউদ্দিন আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার

খুলনা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : ড. ইউনুসকে উদ্দেশ্যে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির দু’জন প্রতিনিধি বিদ্যমান। তারা উপদেষ্টা এবং এনসিপি সংগঠন করে। আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চাই‌লে এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। পদত্যাগ না করলে আপনি বিদায় করুন।সালাহউদ্দিন বলেন, এই সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আমরা বলেছিলাম, নির্বাচনমুখী জরুরী সংস্কার করে অগ্রাধিকার ভিত্তিতে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তি‌নি বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইবো।শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউজ ময়দা‌নে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এস...
পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দিলেন মঞ্জু অনুসারীরা

পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দিলেন মঞ্জু অনুসারীরা

খুলনা, বাংলাদেশ, রাজনীতি, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : পৃথক মিছিল নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা।শনিবার (১৭ মে) বিকাল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তার সঙ্গে খুলনা মহানগর বিএনপির আগের কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার সার্কিট হাউজ মাঠে চলছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকা সমাবেশ। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকমীরা সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশ সফল করতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় নেতারা খুলনায় এসে নানান দিক নির্দেশনা দিলেও কোথাও দেখা যায়নি মঞ্জু অনুসারীদের।২০২১ সালের ৯ ডিসেম্বর নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে খুলনা মহানগর, থান...