সাদিয়া সুলতানা রিমি শিক্ষা জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের শিক্ষাঙ্গন আজ বারবার অস্থিরতায় কাঁপছে। যে বিশ্ববিদ্যালয়, যে কলেজ কিংবা যে স্কুল হওয়ার কথা জ্ঞানচর্চার নিরাপদ আশ্রয়, সেটিই প্রায়শই রূপ নিচ্ছে সংঘাত ও সহিংসতার অঙ্গনে। এ অস্থিরতা কেবল শিক্ষার্থীর জীবনকে ব্যাহত করছে না; বরং জাতির ভবিষ্যৎ ও উন্নয়নকেও প্রশ্নবিদ্ধ করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংগঠনের দ্বন্দ্ব, হলে…