ব্রেক্সিট পরবর্তী সময়ে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৯ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টে বিরল ভাষণে তিনি গাজায় যুদ্ধবিরতি এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন। তিন দিনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণে। সফরের শুরুতে রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম…