রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। এর সঙ্গে বেড়ে চলেছে নিত্যপণ্যের দামও। আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, চাল, ডাল, মুরগি ও ডিম। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখতে পাওয়া যায়। খিলক্ষেতের কাঁচাবাজারে প্রতি কেজি ঢেঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, করলা ৯০ টাকা, পটল ৬০-৭০ টাকা, টমেটো ১৩০…