মাদকের ভয়াল থাবা কেড়ে নিচ্ছে কিশোরদের ভবিষ্যৎ
স্বপন বিশ্বাস
বাংলাদেশে আজ নীরবে ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর মহামারি—মাদক। এর সবচেয়ে বড় শিকার হচ্ছে কিশোর প্রজন্ম। যে বয়সে তাদের বই-খাতা হাতে নিয়ে স্বপ্ন দেখতে কথা, মাঠে খেলাধুলা করতে কথা, দেশ গড়ার স্বপ্ন আঁকতে কথা—সে বয়সেই তারা ডুবে যাচ্ছে মাদকের অন্ধকারে। প্রতিদিন অগণিত কিশোর হারিয়ে যাচ্ছে এই ভয়াল নেশার ছোবলে।কেন ঝুঁকছে কিশোররা?কিশোরদের মাদকের দিকে ঝুঁকে পড়ার পেছনে রয়েছে নানা কারণ।বন্ধু মহলের প্রভাব এবং কৌতূহলপারিবারিক অশান্তি ও অবহেলাখেলাধুলার মাঠ হারিয়ে যাওয়া, অবসর সময়ের অপব্যবহারমাদকের সহজলভ্যতা ও নিয়ন্ত্রণহীনতাএই সবগুলো মিলেই কিশোররা বিপথে যাচ্ছে, হারাচ্ছে ভবিষ্যতের আলো।ভয়াবহ প্রভাবমাদক একবার জীবনে প্রবেশ করলে তা শুধু শরীরকেই ক্ষয় করে না, ধ্বংস করে মনন, শিক্ষা ও সামাজিক বন্ধন। কিশোররা পড়াশোনায় মনোযোগ হারায়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। অনেকেই চুরি, ছিনতাই, ধর্ষণ, হত্...





