Friday, March 20
Shadow

Tag: অপরাধ

লাকসামে অবশেষে দুই শিশুরখোঁজ মিললো ; তবে জীবিত নয়

লাকসামে অবশেষে দুই শিশুরখোঁজ মিললো ; তবে জীবিত নয়

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম. কুমিল্লার লাকসামের দুই শিশু শিক্ষার্থী জিহাদ ও শাব্বিরের অবশেষে খোঁজ মিলেছে। তবে জীবিত নয়, মৃত। দুই বন্ধু জিহাদ ও শাব্বির একসঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনার এক দিন পর তাদের মরদেহের সন্ধান মিলেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশু হলো- ওই গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭) এবং মো. মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন (১০)। নিহত ওই দুই শিশু স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো। এলাকাবাসী ও নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, আগেরদিন সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকেই তারা নিখোঁজ। পরিবারের লোকজন মনে করছেন ওই দুই শিশু খেলাধুলা করতে বাড়ি থেকে বে...
খুলনার পাইকগাছায় ছুরিকাঘাতে জখম করে এনজিও’র সিও’কে ছিনতাই

খুলনার পাইকগাছায় ছুরিকাঘাতে জখম করে এনজিও’র সিও’কে ছিনতাই

অপরাধ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
মোরশেদ আলী, খুলনা: খুলনার পাইকগাছায় উপজেলায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে এক এনজিও কর্মীকে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গদাইপুরের বোয়ালিয়া ব্রীজের নিচে এ ঘটনা ঘটেছে। আহত আরআরএফ'র সিও মাসুদ রানা (২৯) চুয়াডাঙ্গার কুন্দিপুরের আজিম উদ্দীনের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্রে জানাগেছে, বেসরকারি সংস্থা আরআর এফ'র পাইকগাছা শাখার (সিও) মাসুদ রানা মঙ্গলবার সকাল ১০টার দিকে গদাইপুরের হিতামপুর মালোপাড়া লোনের কিস্তির টাকার আদায় করতে যায়। এক সময় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে লোন সংক্রান্ত জরুরী কথা আছে বলে মাসুদ রানা'র অবস্থান জানতে চায়। উত্তরে এনজি'র সিও জানান আমি বোয়ালীয়া ব্রীজের নীচে বটতলায় অবস্থান করছি। এ বিষয়ে মাসুদ রানা বলেন, বেলা ১১ টার দিকে ৩টি মোটরসাইকেল ...
অভিনেতা সিদ্দিকের ওপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দ

অভিনেতা সিদ্দিকের ওপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দ

অপরাধ
অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময়ও কেউ তাঁর গায়ে হাত তুলছিলেন। আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক। এই অভিনয়শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তাঁরা স্লোগান দিচ্ছিলেন। জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম। আতিকুল আলম আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বললেন, ‘৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তাঁর জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’ খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার কাকরাইল এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সি...
খুলনায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, শারিরীক নির্যাতন ও হত্যার হুমকি

খুলনায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, শারিরীক নির্যাতন ও হত্যার হুমকি

অপরাধ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
মোরশেদ আলী, খুলনা : খুলনায় এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষক পালালেও তার সহযোগীকে আটক করতে পেরেছে পুলিশ। আটক যুবকের নাম হুমায়ুন (৪০)। সে মূল অভিযুক্ত জ্যোতির বন্ধু এবং রূপসা ষ্টান্ডরোডের আ. মজিদের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী খুলনা থানায় এজাহার দাখিল করেছেন। পুলিশ সূত্র জানা যায়, ভিকটিমের আবেদনের ভিত্তিতে মামলা রেকর্ডের কার্যক্রম চলছে। এর আগে গত ২৬ এপ্রিল সকাল ৯ টার দিকে রূপসার একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী কলেজ ছাত্রী জানায়, খুলনার একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে সে। নগরীর সুলতান আহমেদ রোডের বাসিন্দা হুমায়ুন কবির হিমুর ছেলে জ্যোতির সাথে গত দু’মাস আগে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমালাপ শুরু হয়। এক সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু জ্যোতি যে আগে থেকেই বিবাহিত, তা সে জানত না। ছাত্রীর সাথে একান্তে সময় কাটানো...
লাকসামে ১০দিন পর সামিয়া হত্যা মামলা রুজুবিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

লাকসামে ১০দিন পর সামিয়া হত্যা মামলা রুজুবিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

অপরাধ, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ অবশেষে ১০দিন পর লাকসাম ইক্বরা মহিলা মাদ্রাসার ছাত্রী সামিয়া আক্তার (১৩) হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) নিহত সামিয়ার পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।ওইদিন দুপুর সাড়ে ১২টায় লাকসাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহত সামিয়ার মা  অভিযোগ করেন, তাঁর মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মাদ্রাসা সুপার জামাল উদ্দিন, শিক্ষক শারমিন ও দারোয়ান খলিলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঠিক রহস্য উদঘাটন হবে বলে তিনি দাবি করেন।এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সামিয়ার বাবা নিজাম উদ্দিন, খালাতো ভাই  জাহিদ হোসেন ও রাকিব হোসেন।আগেরদিন রবিবার (২৭ এপ্রিল) রাতে  নিহত সামিয়ার মা শারমিন বেগম বাদি হয়ে লাকসাম থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।সামিয়ার মা'র অভিযোগ, সামিয়ার রহস্য...
ছয়দিনেও গ্রেপ্তার হয়নি সেই জাফরী!পুলিশের নীরবতায় সাংবাদিক ও সুশীলদের ক্ষোভ

ছয়দিনেও গ্রেপ্তার হয়নি সেই জাফরী!পুলিশের নীরবতায় সাংবাদিক ও সুশীলদের ক্ষোভ

অপরাধ, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ সাংবাদিক ও সুশীলদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিরকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া সেই জাফরীকে গত ছয়দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি! অজ্ঞাত কারণে পুলিশ নীরব রয়েছে। এতে ক্ষুব্ধ সাংবাদিক ও সুশীল সমাজ পুলিশ প্রশাসনের নীরবতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গেছে, গত ১৮ এপ্রিল কুমিল্লার লাকসাম ইক্বরা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তারের (১৩) রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও তথ্য সংগ্রহের জন্য একদল অনুসন্ধানী সংবাদকর্মী ঘটনাস্থলে যান এবং সংবাদপ্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের লক্ষ্য করে ফেসবুকে লাগাতার অশালীন, অশোভন ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন ওই মাদ্রাসার পরিচালক আজিজুল ইসলামের মেয়ের জামাই মঈনুল ইসলাম জাফরী।তিনি সাংবাদিক ও সুশীলদেরকে উদ্দেশ্যে করে সর্বশেষ গত বুধবার (২৩ এপ্রিল) তাঁর ফেসবুক আইডিতে এ...

সান্তাহারে বিএনপি অফিসে হামলা মামলায়  আ’লীগের ২৪ নেতা-কর্মী কারাগারে

অপরাধ, খুলনা, বাংলাদেশ
সজীব হাসান, বগুড়া, আদমদিঘী : বগুড়া  সান্তাহারে বিএনপি অফিসে হামলা চলিয়ে মারপিটসহ ভাংচুর ও ককটেল বিস্ফোরণসহ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ২৪ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ওই ২৪ আসামি হাইকোটের আদেশের আলোকে আজ রোববার (২৭ এপ্রিল) বগুড়ার দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। ভারপ্রাপ্ত দায়রা জজ ইফতেখার আহমেদ ওই আসামিদের জামিনের আবেদন শুনানিশেষে  নামঞ্জুর করে ওই আদেশ দেন। আসামিরা হলো, গোলাম রব্বানী, হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আজাহার আলী, রবিউল ইসলাম, সাদেকুল ইসলাম, মোঃ টুকু, আবুল হোসেন ওরফে আবুল হোসেন সরদার, সাইফুল ইসলাম,  প্রদীপ চন্দ্র, রফিকুল মেম্বার ওরফে রফিকুল ইসলাম প্রাং, আরমান হোসেন, মোফাজ্জল, মিলন মেম্বার ওরফে মিলন মন্ডল, সানোয়ার হোসেন শিমু, মোঃ নুরু,  উত্তম...

খুলনায় শিক্ষার্থীর আত্মহত্যা, তথ্য চাওয়ায় ডাক্তারের হাতে লাঞ্ছিত সাংবাদিক

অপরাধ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
মোরশেদ, খুলনাঃ খুলনায় এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইবনাত বিনতে বুশরা শিফা (১৮) আত্মহত্যা করেছেন। গত রবিবার (২৭ এপ্রিল) দুপরে নগরীর সদর থানা এলাকার দোলখোলা মোড়ে বাবুর গ্যারেজ সংলগ্ন ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। নিহত শিফা রূপসা বঙ্গবন্ধু কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার পিতার নাম বাবু শেখ।অপরদিকে এ ঘটনার তথ্য আনতে গিয়ে লাঞ্ছণার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক মো: রাজু হাওলাদার। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার ও রাজধানী টিভির সাংবাদিক।নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে ইবনাত বিনতে বুশরা গত রবিবার (২৭ এপ্রিল) বেলা ২টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অচেতন অবস্থায় পরিবারের সদস্য তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ...
ভাঙ্গায় চাচা ভাতিজা পরিবারের সংঘর্ষে আহত ২৫

ভাঙ্গায় চাচা ভাতিজা পরিবারের সংঘর্ষে আহত ২৫

অপরাধ, ঢাকা, ফরিদপুর, বাংলাদেশ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী গ্রামে চাচা লুতফুর ও ভাতিজা সবুরের পরিবারের  মধ্যে গাছ থেকে আমপাড়া কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে। রোববার দুপুরে বাড়ির আঙিনার মসজিদ রাস্তায় চাচা ও ভাতিজার গোষ্ঠীর লোকজনের মধ্যে এসংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শাহজাহান মিয়ার আমগাছ থেকে কয়েকটি কাঁচা আম রবিউল মিয়া পাড়তে গেলে বাঁধা দেয় রুমা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে রবিউল। এঘটনার জেরধরে রোববার সকাল ৭টার দিকে লুতফুর ও সবুর পরিবারের মধ্যে ফের কথাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ১৫টি পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে লিপ্ত হয়।&nb...
হাকিমপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫ মেঃ টন চাল ও ১০৪টি বস্তা  জব্দ

হাকিমপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫ মেঃ টন চাল ও ১০৪টি বস্তা  জব্দ

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
কৌশিক চৌধুরী হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রায় ১ কিলোমিটার দূরে একটি (ধান ভাঙা) মিল ঘর থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৫ হাজার কেজি,১৮০ বস্তা চাল ও খালি বস্তা ১০৪টি জব্দ করেছে উপজেলা প্রশাসন। বর্তমানে চালগুলো উদ্ধার করে উপজেলা খাদ্য গুদাম এল এসডি গোডাউনে জমা রাখা হয়েছে।  শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদ থেকে ১ কিলোমিটার দক্ষিণ পাশে মিল ঘরে (ধান ভাঙা) অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের পাশে মনশাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। অভিযানে ওই এলাকার একটি মিল ঘর (ধান ভাঙা) থেকে সরকারি এসব চাল জব্দ করা হয়। এসময় ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আল ইমরান, উপজেল...