Friday, March 20
Shadow

Sample Page

সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত চকবাজার চাই :- ফেডারেশন নেতৃবৃন্দ 

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসায়ী জোন হিসেবে স্বীকৃত চক বাজারের দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য হকার সমস্যা নিরসনের লক্ষ্যে চকবাজারের ২২টি মার্কেট ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ২৮ জুলাই সোমবার বেলা ১১ টায় চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার মোড়ে বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সকল মার্কেটের দোকান পাট বন্ধ রেখে ব্যাবসায়ীরা প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন কেয়ারী ইলিশিয়ামের সভাপতি লায়ন নুরুল আবছার,সাফ আমিন মার্কেটের সাধারণ সম্পাদক হাফিজ জামাল, গুলজার টাওয়ার মার্কেটের সভাপতি শাখাওয়াত হোসেন রাহুল, মতি টাওয়ার মালিক সমিতির সাধারণ সম্পাদক সমির...

খাল দখলেই জলাবদ্ধ নড়াইল শহর

খুলনা, নড়াইল, বাংলাদেশ
কার্ত্তিক দাস-নড়াইল: সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায় নড়াইল পৌরসভার অলিগলিতে। জলাবদ্ধতা এখন নিত্যদিনের সঙ্গী। এ পরিস্থিতির জন্য শহরের খাল দখল ও ভরাটকে দায়ী করছেন স্থানীয়রা। তবে পরিস্থিতি সামাল দিতে অভিযান শুরু করেছে পৌর প্রশাসন। ৩১ মে দুপুর থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। নড়াইল পৌর ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় নড়াইল পৌর এলাকায় ছোট-বড় ১২টি খাল ছিল, যেগুলোর মোট দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। এর বেশির ভাগই দখল ও ভরাট করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন মার্কেট ও স্থাপনা। খাল ভরাট করে পৌরসভার নির্মিত মার্কেটগুলোর মধ্যে রয়েছে—চৌরাস্তার গাজী আলী করিম মার্কেট, মৌসুমি সুপার মার্কেট, শহীদ মিজান সড়ক মার্কেট, পুরোনো বাসটার্মিনালের সাবেক জিয়া প্লাজা, সদর হাসপাতাল মার্কেট, রূপগঞ্জ এলাকার উত্তরা ব্যাংক মার্কেট, পৌর সুপার মার্কেট-১ ও ২, এবং টিঅ্যান্ডটি অফিসসংলগ্ন মার্কেট। ...
‘রানঝানা’ সিনেমার লেখক এআই: তুঙ্গে বিতর্ক বলিউডে

‘রানঝানা’ সিনেমার লেখক এআই: তুঙ্গে বিতর্ক বলিউডে

বিনোদন
২০১৩ সালে মুক্তির পরপরই পরিচালক আনন্দ এল রাইয়ের সিনেমা ‘রানঝানা’ দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এক যুগ পর সেই সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে আসছে নতুন রূপে। তবে এই পুনঃমুক্তি নিয়ে তৈরি হয়েছে জোরালো বিতর্ক—পরিচালক আনন্দ এল রাই ও প্রযোজনা সংস্থা ইরোস ইন্টারন্যাশনালের মধ্যে। কারণ, এবার সিনেমার গল্পের শেষটা বদলে দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে, যা নির্মাতার অনুমতি ছাড়াই করা হয়েছে বলে অভিযোগ। ইরোস সম্প্রতি ঘোষণা দেয় যে, ‘অম্বিকাপথি’ নামে তামিল ভাষায় ‘রানঝানা’ আবার মুক্তি পাবে আগামী ১ আগস্ট। এই নতুন সংস্করণে AI প্রযুক্তি ব্যবহার করে সিনেমার শেষ পরিবর্তন করা হয়েছে। মূল কাহিনিতে যেখানে কুন্দন (অভিনয় করেছেন ধানুশ) মারা যান, সেখানে এবার দেখানো হবে তিনি বেঁচে থাকেন। অর্থাৎ, ট্র্যাজিক সমাপ্তি বদলে দেওয়া হয়েছে হ্যাপি এন্ডিংয়ে। এই সিদ্ধান্তে রী...

ঢাকা, চট্রগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ পিআর পদ্ধতির জন্য লড়াইয়ের সাথে সাথে মানুষের ভোটের সম্মান নিশ্চিত করতে আসনভিত্তিক নির্বাচনের প্রস্তুতিও চলবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
-ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ ২৮ জুলাই সোমবার সকাল দশটা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি, পুরানা পল্টন-৩য় তলা) ঢাকা, চট্রগ্রাম. বরিশাল ও রাজশাহী বিভাগের সংসদীয় আসনের প্রাথমিক বাছাইয়ে নির্ধারিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবীতে বদ্ধপরিকর। পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আমরা শেষ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। একই সাথে প্রচলিত নির্বাচন পদ্ধতিতেও প্রস্তুতি নিয়ে রাখতে চাই। কারণ, আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। সেজন্য আমাদের সকল ধরণের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঐকমত্...
ফুলগুলো ফুটতেই ঝরে গেল

ফুলগুলো ফুটতেই ঝরে গেল

কবিতা, ফিচার, সাহিত্য
বিপুল চন্দ্র রায় মাইলস্টোন স্কুলের আঙিনায়দগ্ধ ফুলে গেছে ভরে,আজ বিষাদের ছায়া, স্তব্ধ বাতাস।কলিতে ফুটেনি ফুল,ফোটার আগেই ঝরে গেল শত স্বপ্ন।প্রজাপতি হয়ে ওড়ার ছিল সাধ,আঁকা ছিল ভবিষ্যতের পথ।আজ সে পথ ধূসর, বিবর্ণ ফুল।
২০২৫ সালের প্রথমার্ধে পর্যটনের নতুন জোয়ার: হংকংয়ে পর্যটকের ঢল

২০২৫ সালের প্রথমার্ধে পর্যটনের নতুন জোয়ার: হংকংয়ে পর্যটকের ঢল

বিদেশের খবর
২০২৫ সালের প্রথম ছয় মাসে হংকংয়ে পর্যটনের চিত্র যেন ফিরে পেয়েছে তার চিরচেনা গতি। হংকং ট্যুরিজম বোর্ডের সদ্য প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই শহরে প্রায় ২ কোটি ৪০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। এই উন্নতির পেছনে একাধিক কারণ রয়েছে, তবে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে চীনের মূল ভূখণ্ড থেকে পর্যটকদের আগমন। শুধুমাত্র জুন মাসেই হংকং সফর করেছেন ৩.৪৮ মিলিয়ন পর্যটক, যার মধ্যে ২.৬১ মিলিয়ন এসেছেন চীনের মূল ভূখণ্ড থেকে। বছরের প্রথমার্ধে মূল ভূখণ্ড চীন থেকে আগত পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭.৮ মিলিয়ন, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। আন্তর্জাতিক আগমনেও ঊর্ধ্বগতি চীনের বাইরের দেশগুলো থেকেও পর্যটকের আগমন বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫.৮৪ মিলিয়ন।স্বল্প দূরত্বের গন...

হুবেই প্রদেশের পাহাড়ি কোলে লুকিয়ে থাকা গ্রীষ্মের স্বর্গ — পিংশান ক্যানিয়ন

বিদেশের খবর
চীনের হুবেই প্রদেশের গভীর পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা পিংশান ক্যানিয়ন এখনো অনেকের কাছেই অপরিচিত, কিন্তু যাঁরা একবার এই জায়গার সৌন্দর্য দেখেছেন, তাঁরা একে বলছেন ‘গ্রীষ্মের স্বর্গ’।  পিংশান ক্যানিয়নের মূল আকর্ষণ এর স্বচ্ছ সবুজ পানির নদী, যা এতটাই পরিষ্কার যে নিচে তাকালেই নদীর তলদেশ দেখা যায়। নৌকায় বসে ভেসে চলা পর্যটকদের অনেক সময় মনে হয়, যেন তারা আকাশে ভাসছেন — কারণ পানির ওপর প্রতিবিম্ব এতটাই নিখুঁত যে সেটি জগৎকে উল্টো করে দেখায়। পাহাড়ের দুই পাশে দাঁড়িয়ে থাকা খাড়া পাথরের দেয়াল আর তার মধ্য দিয়ে বয়ে চলা শান্ত নদী তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ। গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে অনেকেই এখানে ছুটি কাটাতে আসছেন, কারণ এখানকার আবহাওয়া অপেক্ষাকৃত শীতল এবং নির্মল। পিংশান ক্যানিয়নে ভ্রমণকারীদের জন্য রয়েছে নিরিবিলি নৌভ্রমণের ব্যবস্থা, যেখানে কোনো যান্ত্রিক শব্দ নেই — ...
শৈশবের কার্টুন চরিত্রে জীবন্ত রূপ: শাংহাইয়ে ইন্টাররেকটিভ অ্যানিমেশন থিম পার্কে উপচে পড়া ভিড়

শৈশবের কার্টুন চরিত্রে জীবন্ত রূপ: শাংহাইয়ে ইন্টাররেকটিভ অ্যানিমেশন থিম পার্কে উপচে পড়া ভিড়

Uncategorized
চীনের জনপ্রিয় অ্যানিমেশন চরিত্রগুলো এখন আর শুধু পর্দায় নয়, এবার তারা বাস্তবের রঙিন দুনিয়ায় হাজির হয়েছে শিশু ও অভিভাবকদের জন্য। শাংহাই অ্যানিমেশন ফিল্ম স্টুডিওর উদ্যোগে চালু হয়েছে দেশের প্রথম সম্পূর্ণ চীনা অ্যানিমেশন আইপি -ভিত্তিক ইন্টার‌রেকটিভ থিম পার্ক, যা গ্রীষ্মের ছুটিতে পরিণত হয়েছে একটি প্রধান পারিবারিক আকর্ষণে। শাংহাইয়ের গ্লোবাল হারবারে অবস্থিত এই থিম পার্কে প্রাণ ফিরে পেয়েছে চীনের ঐতিহ্যবাহী জনপ্রিয় অ্যানিমেশন চরিত্রগুলো—সুন উখং, কালাবাশ ব্রাদার্স, ডিটেকটিভ ব্ল্যাক ক্যাট, নয় রঙের হরিণ এবং সাহসী ন্যচা। যারা একসময় টেলিভিশনের স্ক্রিনে চীনের লাখো শিশুর শৈশব রাঙিয়ে দিয়েছিল, এবার তারা জীবন্ত রূপে হাজির হয়েছে শিশুদের সামনে।  এই পার্ক শুধু দেখার জন্য নয়, বরং বাচ্চারা এখানে নানান ইন্টার‌রেকটিভ গেমসেও অংশ নিতে পারছে, চড়ছে স্লাইডে, উঠছে ক্লাইম্বিং ওয়ালে। ফলে বিনোদন...

নড়াইলে আ’লীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতাদের বাড়িঘর ও অফিস ভাঙচুর

খুলনা, নড়াইল, বাংলাদেশ
নড়াইল প্রতিনিধি: নড়াইলে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী বিএনপি নেতাদের বাড়ী-ঘর,অফিস ভাংচুরসহ গাছাপালা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ৬টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,খোকন চৌধুরী তার ছেলে স্বপ্নীল চৌধুরী সোহাগের নামে নাশকতা মামলা রয়েছে। এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে,সোমবার ভোর ৬টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা অহিদ শেখ,তার বড় ভাই শহীদ শেখ,ইন্তা ফকিরের বাড়িতে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা পাকা দালান,টিনের বসত ঘর,রান্নাঘরসহ ১০টি বাড়ি তছনছ করে । বাধা দিতে গেলে চারজন বিএনপি নেতা গুরুতর আহত হন। আহতরা হলেন, ইউনিয়ন বিএনপি নেতা রানা শেখ (...
ত্রাণ প্রবেশে ইসরায়েলের শিথিলতা: “গাজায় ত্রাণ দুর্ভিক্ষ ঠেকানোর জন্য যথেষ্ট নয়” বলছে জাতিসংঘ

ত্রাণ প্রবেশে ইসরায়েলের শিথিলতা: “গাজায় ত্রাণ দুর্ভিক্ষ ঠেকানোর জন্য যথেষ্ট নয়” বলছে জাতিসংঘ

বিদেশের খবর
গাজার মানবিক সংকট চরমে পৌঁছালেও ইসরায়েল সামান্য কিছু ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও তা চরম খাদ্যঘাটতি ও স্বাস্থ্য বিপর্যয় ঠেকাতে যথেষ্ট নয় বলে জানিয়েছে জাতিসংঘ। গাজা প্রশাসন জানায়, সোমবার আরও ৬ জন ফিলিস্তিনি—যার মধ্যে ২ শিশু রয়েছে—অনাহারে মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল কিছু নিষেধাজ্ঞা শিথিল করে গাজায় ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, এই পরিমাণ সহায়তা "দুর্ভিক্ষ ও ভয়াবহ স্বাস্থ্য সংকট রোধ করার জন্য যথেষ্ট নয়।" ইসরায়েল যদিও প্রতিদিন কিছু সময়ের জন্য "মানবিক বিরতি" দেওয়ার ঘোষণা দিয়েছে, তারপরও গাজায় হামলা থেমে নেই। সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধার...