Friday, March 20
Shadow

Sample Page

স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের নারী ইউরো ফুটবল জয়: স্পেনের আক্ষেপ

স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের নারী ইউরো ফুটবল জয়: স্পেনের আক্ষেপ

খেলা
নারী ইউরো চ্যাম্পিয়নশিপে বহুবার কোণঠাসা হয়ে পড়েছিল ইংল্যান্ড। কিন্তু বারবার ফিরে এসে তারা প্রমাণ করেছে—শুধু দক্ষতায় খেলা দখলে রাখা যায়, কিন্তু জিততে হলে লাগে সিংহীর মতো হৃদয়। আর তাই স্পেনকে টাইব্রেকারে হারিয়ে তারা আবারও ইউরোপের সেরা হলো। ফাইনালে টাইব্রেকারে নির্ধারণকারী শটটি জালে জড়ান চলোয়ে কেলি। তার এই সফল পেনাল্টি ইংল্যান্ডকে টানা দ্বিতীয়বার ইউরো শিরোপা এনে দেয়। তবে ম্যাচজয়ী নায়িকা তিনি হলেও, ইংল্যান্ডের প্রতিটি খেলোয়াড়কে নিজেদের শেষ শক্তিটুকু নিংড়ে দিতে হয়েছে স্পেনের বিপক্ষে। কারণ পুরো ম্যাচজুড়ে বল দখল ও খেলার গতি—সবদিকেই এগিয়ে ছিল স্পেন। শুধু স্কোরবোর্ডে নয়। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। অনেকেই ভেবেছিল, তাদের অভিযান সেখানেই শেষ। কিন্তু শেষ মুহূর্তে কেলি ও মিশেল আগিয়েমাং গোল করে ম্যাচ টাই করেন এবং পরে টাইব্রেক...
আলকুশি গাছ: নার্ভ শক্তি ও যৌনস্বাস্থ্যের প্রাকৃতিক টনিক

আলকুশি গাছ: নার্ভ শক্তি ও যৌনস্বাস্থ্যের প্রাকৃতিক টনিক

কৃষি, ফিচার
একেএম নাজমুল আলম  কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশের গ্রামাঞ্চলে ঝোপঝাড়, বনবিথি ও খেতের ধারে এক ধরনের লতা জাতীয় গাছ দেখা যায়, যার নাম আলকুশি। দেখতে সাদামাটা হলেও এর বীজ এবং শিকড়ে এমন কিছু গুণ লুকিয়ে আছে, যা একে করে তুলেছে প্রাকৃতিক শক্তি ওষুধের আধার। কিন্তু এই গাছ সম্পর্কে এখনো দেশের অনেক মানুষের ধারণা নেই। গাছ পরিচিতি: বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens গোত্র: Fabaceae (ডালজাতীয় উদ্ভিদ) এটি একটি লতানো গাছ, যার ফলের গায়ে থাকে ছোট ছোট লোম – যা চুলকানি সৃষ্টি করে। মূলত বীজেই লুকিয়ে আছে এই গাছের প্রধান ঔষধি শক্তি। অজানা তথ্য: আলকুশি বীজে রয়েছে প্রাকৃতিক L-Dopa, যা ব্রেইনে ডোপামিন হরমোন বাড়ায়।  এটি বিশ্বজুড়ে পারকিনসন রোগ, অবসাদ ও নার্ভ ড্যামেজ চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। আয়ুর্বেদে একে বলা হয় “মহাবীর্য বীজ” – কারণ এটি নার্ভ ও যৌন শক্তি বাড়ায় চমৎকারভাবে। ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ-সমস্যা-উত্তরণ)” শীর্ষক সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

ক্যাম্পাস, ফিচার
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি: সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দর্শন ভবনের ৫ম তলার কক্ষ নম্বর ৫০০১-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক ড. সিত্তল মুনা হাসান। আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। সেমিনারে দর্শন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। সেমিনারের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান এবং সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। বক্তারা ‘জুলাই বিপ্লব’-এর আদর্শ ও বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা, বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করেন। সেমিনার শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় দর্শন বিভাগ...

পাইকগাছার আবাসিক হোটেলের বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে শেখ বদরুজ্জামান ওরফে বদু (৬৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে হোটেল আল মদিনা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি সাতক্ষীরার আশাশুনি উপজেলার  দরগাপুরের অব: শিক্ষক মোসলেহ উদ্দীনের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই ব্যক্তি ১০ বছর ধরে হোটেলের ২৮ নং কক্ষ ভাড়া নিয়ে থাকতেন বলে  হোটেল কর্তৃপক্ষ জানান। হোটেলের ম্যানেজার জসিম খান জানান, তিনি হোটেল কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় ৮/৯ বছর যাবৎ থাকছিলেন। সর্বশেষ শনিবার রাত ১১ টায় তার সাথে কথা হয়েছিল । এরপর রবিবার সারাদিন তিনি রুম থেকে বের হননি। সোমবার সকাল সাড়ে ৯টায় তার কক্ষ থেকে কোন প্রকার সাড়া না পেয়ে তার ভাইপোকে ফোন দেই এবং  বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। শেখ বদরুজ্জামানের ভাইপ...
ফাল্গুনী

ফাল্গুনী

কবিতা, ফিচার, সাহিত্য
বিপুল চন্দ্র রায় হলুদ শাড়ি আর রক্তিম আলতা পরে,ফাগুনী বধূ সাজে লাজুক হাসি মুখে।ফাল্গুনীর আজ বিয়ে, সানাই বাজে দূরে,আমার পরাণ কাঁদে বিরহের সুরে। কত স্বপ্ন বুনেছিলাম দু'জনে মিলে,সবই আজ ধুসর, হারিয়ে গেল তিলে তিলে।কল্পনায় ভাবতাম শুভ লগ্ন হবে আমার সনে,আজ সে লগ্ন বাঁধন পরে অচেনা ঘরে। ওগো ফাল্গুনী আমায় ছাড়া তুমি অন্যের ঘরে,সুখী হও চিরিদিনই, এই কামনা করি।আমার বিরহ শুধু আমারই থাক,রবো আমি একাকী এই জনমের তরে।...

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি:  বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, বন কর্মকর্তা প্রবীর দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন,  পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক সঞ্জ...

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর, বাংলাদেশ, ময়মনসিংহ
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ, প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রৌমারী উপজেলার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৭ জুলাই (রবিবার) রাত ১০.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বকশীগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী রৌমারি উপজেলার চর বামুনেরচর গ্রামের বাসিন্দা জহির উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক লন্ডনী (৪২) দীর্ঘদিন লন্ডনে লেখাপড়া শেষ করে বাড়িতে এসে ব্যবসা-বাণিজ্য শুরু করে। ব্যবসার মালামাল নিয়ে শখ করে জামালপুর থেকে নিজে অটো ভ্যান চালিয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা আকশা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক আব্দুর রাজ্জাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই মৃত্যু হয় তার। বকশীগঞ্জ হাইওয়ে থানার ভার...

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আন্দোলন

ক্যাম্পাস, ফিচার
বাকৃবি প্রতিনিধি : প্রাণিসম্পদ সেক্টরের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির (ভেট সাইন্স এন্ড এএইচ) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এতে উক্ত অনুষদের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।  সোমবার (২৮ জুলাই ) দুপুরে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে প্রশাসনিক ভবন হয়ে পুনরায় পশুপালন অনুষদে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন— জ্বালো জ্বালো, আগুন জ্বালো / আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই / এক দফা এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড। এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে সকাল থেকে সকল প্রকার ক্লাস বর্জন করে ওই অনুষদের শিক্ষার্থীরা। এসময় পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক...

দাখিল পরীক্ষার ফলাফলে নওগাঁ জেলায় সাফল্যের শীর্ষে কালিকাপুর আলিম মাদ্রাসা

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর আলিম মাদ্রাসা আবারও তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির মোট ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে গোল্ডেন এ-প্লাস পেয়েছেন ২ জন, সাধারণ এ-প্লাস পেয়েছেন ১২ জন এবং এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় সাফল্যের শীর্ষে মাদ্রাসাটির পাসের হার ৯৬.৭৭ শতাংশ।এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক ও কর্মচারীদের প্রশংসায় ভাসাচ্ছেন অভিভাবকরা।মাদ্রাসার অধ্যক্ষ ড. মামুনুর রশিদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে পাঠদানে বিশেষ যত্ন নেওয়া হয়। শিক্ষার্থীরা ফলাফলে ভালো করছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।”এ প্রসঙ্গে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আল...

আমার কাছে প্রাইভেট না পড়লে কেউ পাশ করবে না, পরীক্ষায় সর্ষেফুল দেখবে” শিক্ষক সাইদুলের দম্ভোক্তি: জিম্মি শিক্ষার্থী ও অভিভাবক

খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর:  "আমার কাছে প্রাইভেট না পড়লে কেউ পাশ করবে না,পরীক্ষায় সর্ষেফুল দেখবে"এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে মনিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলামের বিরুদ্ধে। তার এই দম্ভোক্তি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি করেছে। বাধ্য হয়ে তার কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকির মুখে জিম্মি হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবক।মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক সাইদুল ইসলাম। তিনি নবম ও দশম শ্রণির পদার্থ ও বসায়নের ক্লাস নেন। শিক্ষক সাইদুল স্কুলে৷ ২৩.০৬.২০২৪ ইং তারিখে যোগদানের পর থেকে শিক্ষার্থী এবং অভিভাবকরা জিম্মি হয়ে পড়েছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক সাইদুল দীর্ঘদিন ধরে তার কাছ প্রাইভেট পড়ার জন্য শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করে আসছেন। যারা তার কাছে পড়তে অন...