ক্লাস-পরীক্ষা বন্ধ পশুপালনে, কম্বাইন্ড ডিগ্রি চায় ভেটেরিনারিও
মুসাদ্দিকুল ইসলাম তানভীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির (বিএসসি ভেট সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি) দাবিতে টানা তৃতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পাশাপাশি তারা অনুষদের ডিন অফিস ও প্রধান দুটি গেইটে তালা ঝুলিয়ে দেন। ফলে অনুষদের প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এদিকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আলাদা মিছিল করেছে ভেটেরিনারি অনুষদও।
বুধবার (৩০ জুলাই) বেলা ১২ টার দিকে ভেটেরিনারি অনুষদের সামনে থেকে মিছিল বের করেন ওই অনুষদের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশুপালন অনুষদের করিডোর হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই", "দাবি একটাই, কম্বাইন্ড ডিগ্রি চাই","এক পেশা, এক ডিগ্রি, এক দ...




