Sunday, March 22
Shadow

Sample Page

আমতলীতে বজ্রপাতে এক গৃহবধূ নিহত আহত ১জন

আমতলীতে বজ্রপাতে এক গৃহবধূ নিহত আহত ১জন

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু , আমতলী বরগুনাঃ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচারা গ্রামে সোমবার বিকেল পৌনে ৪টার সময় বজ্রপাতে কহিনুর নামে এক গৃহবধূ প্রান হারিয়েছেন। কহিনুর ওই গ্রামের জামাল মিস্ত্রীর স্ত্রী। মাঠে গরু আনতে গিয়ে তিনি প্রান হারান। পৃথক আরো দুটি বজ্রপাতে ১টি গরু নিহত ও ১জন গুরুতর আহত হন।  নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৪টার সময় দক্ষিণ ডালাচারা গ্রামের জামাল মিস্ত্রীর স্ত্রী কহিনুর বেগম (৪০) আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠে গরু আনতে যান। এ সময় সে বজ্রপাতে ঘনটাস্থলেই প্রাণ হারান। স্বজনরা খবর পেয়ে মাঠে গিয়ে তাকে শরীর ঝলশানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।  একই দিন গুলিশাখলী ইউনিয়নের খেকুয়ানি গ্রামের লোকমান হাওলাদারের একটি গরুর উপর বজ্রপাত হলে গরুটিও ঘটনাস্থলে নিহত হয়। পৃথক আরেক ঘটনায় দক্ষিণ গুলিশাখালী গ্রামে বজ্র...
দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা

দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান, দিনাজপুরঃ ডিপ্লোমা স্টুডেন্ট ইন্টার্ন নার্স ও মিডওয়াইফারি নার্সরা আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রী সমমান করার দাবিতে ১২/০৫/২০২৫ইং তারিখে বেলা ১০:৩০ ঘটিকায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেট থেকে তারা বিহ্মোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এসে শেষ করে ডিপ্লোমা স্টুডেন্ট ইন্টার্ন নার্স ও মিডওয়াইফারি নার্সরা। উক্ত আন্দোলনে দিনাজপুরের সকল স্তরের নার...

জমি নিয়ে বিরোধ; নওগাঁয় চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
  নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জের ধরে চাচাকে কুপিয়ে হত্যা করেছ ভাতিজা। চাচা আরসাদ আলীকে (৫০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজা নুর হাবিব সুমনকে (৪০) আটক করেছে পুলিশ। ১২ মে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চাচা আরসাদ আলী ও ভাতিজা নুর হাবিব সুমন একই বাড়িতে বসবাস করতেন। জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এদিন সকালে আবারো তাদের মধ্যে জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা আরসাদ আলী গরুকে পানি খাওনোর জন্য বাড়ির বাহিরে যায়। সকাল সাড়ে টার দিকে গরুকে পানি খাওয়ানো শেষ করে আরসাদ আলী বাড়িতে প্রবেশ করার সময় ভাতিজা সুমন তার ওই চাচাকে হাসুয়া দিয়ে মাথার পেছনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আরসাদ আলী গুরুতর রক্তাক্ত জখম হলে প্রতিবেশী লোকজনের সহায়তায় পরি...
৪০০ টাকার বিনিময়ে বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু 

৪০০ টাকার বিনিময়ে বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু 

পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
বাউফল পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে তাল গাছ থেকে পড়ে মো. সোহান (২০)নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্ত গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশাগতভাবে চুক্তিভিত্তিক নারিকেল ও পানিতাল সংগ্রহের কাজ করতেন। জানা গেছে, মাত্র ৪০০ টাকার চুক্তিতে তিনি ওই তাল গাছে উঠেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাল গাছে ওঠার পর পানিতাল সংগ্রহ করতে গিয়ে হঠাৎ করে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান জানান, "নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে...
৩৭ শিক্ষার্থীকে শো-কজ করলেও ক্লাসে ফেরেননি কুয়েট শিক্ষকরা

৩৭ শিক্ষার্থীকে শো-কজ করলেও ক্লাসে ফেরেননি কুয়েট শিক্ষকরা

খুলনা, বাংলাদেশ
খুলনাঃ শিক্ষকদেরকে লাঞ্ছিতের জন্য কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে সোমবার (১২ মে) কুয়েট কর্তৃপক্ষ শো-কজ করেছে। গত ১৯ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদেরকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, নোটিশ দেওয়া শিক্ষার্থীদেরকে আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার ষষ্ঠ দিনেও ক্লাসে যাননি কুয়েটের শিক্ষকরা। শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। এছাড়া আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্...
মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত

মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।১২ মে সোমবার দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ড মাছ চত্বরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এ পথসভার আয়োজন করা হয়। এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনে। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতির (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবীতে বক্তব্য রাখেন,  এ পথসভার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।বিশেষ অতিথি ...
দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দা‌বিতে কুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দা‌বিতে কুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা, বাংলাদেশ
খুলনাঃ ১৮ ফেব্রুয়ারির হামলা ও শিক্ষক লাঞ্ছনার বিচারের মাধ্যমে দ্রুত একাডেমিক কার্যক্রমে চালুর দাবিতে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১২ মে) বেলা পৌঁণে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট কুয়েটের সকল ক্লাস পরীক্ষা, সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় তিন মাস ধরে আমাদের সকল একাডেমিক কার্যক্রম অচল হয়ে রয়েছে। আমাদের সকল কিছু স্থবির হয়ে রয়েছে। আমরা স্থবিরতার বিপক্ষে। আমরা চাই সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু হোক, ক্লাস পরীক্ষা চালু হোক এবং আমরা দ্রুত কুয়েট ক্যাম্পাস থেকে সকল কিছু সম্পন্ন করে বের হয়ে যেতে চাই। স্যারদের কাছে করজোড়ে প্রার্থনা করি, ছাত্রদের উপর যে...
ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কয়রার নতুন কমিটির নেতৃত্বে আজিজুর-বাদশা

ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কয়রার নতুন কমিটির নেতৃত্বে আজিজুর-বাদশা

খুলনা, বাংলাদেশ
খুলনাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার কয়রা উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কয়রা’ (ডুসাক) এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বায়েজীদ হোসেন বাদশা। এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের জি এম নেওয়াজুল ইসলাম, মনিরা খাতুন এবং সোনিয়া খানম। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের চন্দ্রা বৈরাগী এবং শারমিন আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের আবু তালহা এবং মুস্তাফিজুর রহমান। রবিবার (১১ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এই ...
বাগেরহাটের ফকিরহাটে পুকুর পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে পুকুর পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অপরাধ, বাংলাদেশ, বাগেরহাট
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি পুকুর পাড় থেকে সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় একটি রাস্তার পাশের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম নওয়াপাড়া এলাকার পঞ্চানন দাসের ছেলে। তিনি কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার পূর্বের নাম ছিল শিশির দাস। পুলিশ জানান, সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে পথচারীরা উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদ...
আটো রাইস মিলের সাথে পাল্লা দিতে না পেরে বন্ধ হয়ে গেছে ২৩০ হাসকিং চাতাল মিল  

আটো রাইস মিলের সাথে পাল্লা দিতে না পেরে বন্ধ হয়ে গেছে ২৩০ হাসকিং চাতাল মিল  

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি বগুড়া :  শস্য ভান্ডার হিসাবে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলা। এই উপজেলার প্রধান ফসল ধান। ধান থেকে উৎপন্ন চাল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। এক সময় ধান সংগ্রহের পর চাতালে শুকিয়ে তা চাল প্রক্রিয়া জাত করা হতো। এগুলোকে বলা হতো হাসকিং মিল বা চাতাল। শুধু চালই নয়, গম, ভুট্টা, সরিষাসহ বহু শস্য শুকানো হতো চাতালে। স্থানীয়ভাবে উৎপাদিত ধান ও চালের মূল্য এবং অটো রাইস মিলের দাপটের কারণে লোকসানে পড়ে এসব হাসকিং চাতালগুলো প্রায় বিলুপ্তির পথে। বিগত ৯০ এর দশকেও ছিল এ উপজেলায় প্রায় ২৮০ টি হাসকিং চাতাল মিল। কিন্তু কালের বির্বতনে এসব হাসকিং চাতাল মিল কমতে কমতে হাতে গোনা মাত্র ৩টি হাসকিং চাতাল চালু রয়েছে। অনেকে এসব চাতাল মিল ভেঙে গড়ে তুলছেন বাসা-বাড়ি, দোকানপাট। আবার কেউ কেউ গড়ে তুলছেন গরু সহ হাঁস-মুরগি, ছাগলের খামার। এমন চিত্র দেখা যায় পুরো আদমদীঘি ...