Tuesday, March 24
Shadow

Sample Page

চীনে গেল বাংলাদেশের আম, দ্বিপক্ষীয় বাণিজ্যে খুলল নতুন দুয়ার

চীনে গেল বাংলাদেশের আম, দ্বিপক্ষীয় বাণিজ্যে খুলল নতুন দুয়ার

বিদেশের খবর
মে ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রথমবারের মতো রপ্তানি হল বাংলাদেশি আম । বুধবার প্রথম ধাপে ১০ টন আমের চালান গেল চীনের হুনান প্রদশের ছাংশায়। ঘটনাটিকে চীন বাংলাদেশ বাণিজ্যের সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার দুপুরে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা এস এম বাশার উদ্দীন এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ইমদাদ উল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। এর আগে কয়েকমাস ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও চীনা দূতাবাস আম রপ্তানি বিষয়ক এক চুক্তি স্বাক্ষর করে। প্রথম ধাপে হিমসাগরসহ দুই জাতের ১০ টন আম পাঠানো হলেও, কয়েকজন রপ্তানিকারক মিলে এ মৌসুমে ১০০ টন আম রপ্তানি করছেন বলে জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, চীনা বাজারে ব...
সাবেক ভূমিমন্ত্রীকে স্ত্রীসহ আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতারা

সাবেক ভূমিমন্ত্রীকে স্ত্রীসহ আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতারা

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরাকে স্ত্রীসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আজ ২৭ মে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে পুলিশ বলছেন শেরপুরে তার বিরুদ্ধে কোন মামলা নেই। তার নিরাপত্তার জন্য তাকে থানায় আনা হয়েছে। জানা যায়, মঙ্গলবার সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আসেন। এসময় খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে তাকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তারা। পরে পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় তার সাথে তার স্ত্রী  ছিলেন। শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ ...
চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে

চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে

অপরাধ, দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
দিনাজপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল আরাফাত মাসুদুর রহমান,  দিনাজপুর : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে। সারা দেশের ন্যায় দিনাজপুরেও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে। মঙ্গলবার (২৭ মে ২০২৫) বেলা পৌনে ১২টায় দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর ২৮ বীর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল খ. ম আরাফত আলী এ তথ্য জানান। তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুরের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আ...
বেগমগঞ্জের রসুলপুরের বাড়িঘর ভাংচুর, লুটপাট, দুই নারী সহ আহত-৪ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ” সংবাদ সম্মেলন “

বেগমগঞ্জের রসুলপুরের বাড়িঘর ভাংচুর, লুটপাট, দুই নারী সহ আহত-৪ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ” সংবাদ সম্মেলন “

অপরাধ, চট্টগ্রাম, নোয়াখালী, বাংলাদেশ
সাইফুল ইসলাম, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শিবপুর গ্রামের মনু ব্যাপারী বাড়ীর খুকুমণির পরিবারের বাড়িঘর ভাংচুর, লুটপাট, দুই নারী সহ আহত-৪, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে " সংবাদ সম্মেলন " করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে প্রবাসী মোঃ ইউসুফের স্ত্রী খুকুমণি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমার স্বামীর বোনের স্বামী ফজলুল হক আমার বসত বাড়ী ওয়ারিশ সূত্রের মালিক দাবী করে দীর্ঘদিন দখল করার পায়তারা করে। গত ৬ ও ৮মে আমার পরিবারকে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে সংঘবদ্ধ হামলা চালায়, বসত বাড়ির ওয়াল ও টিন ভাঙচুর করে গৃহ দখলের চেষ্টা করে। যদিও বিরোধকৃত ভূমির জেলা জজ কোর্টে আদালতে দেওয়ানি মামলা নং ৪১৩৪/২০২৪ চলমান এবং উক্ত মামলার উপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। ৬মে নির্মাণাধীন ওয়াল ভাঙার পুনঃনির্মাণ করতে গেলে ৮মে...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় কঠোরতা, সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে ভিসা দান

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় কঠোরতা, সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে ভিসা দান

বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নতুন নির্দেশ দিয়েছে—সব ধরনের শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার নির্ধারণ (অ্যাপয়েন্টমেন্ট) আপাতত বন্ধ রাখতে। এক গোপন সরকারি মেমো অনুযায়ী, এই নির্দেশের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী ও বিদেশি বিনিময় ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পর্যবেক্ষণ আরও কড়াকড়িভাবে বাস্তবায়ন করা। এ সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে একটি ব্যাপক অভিযানে নেমেছে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘বামপন্থী’ ভাবধারার আধার হয়ে উঠেছে এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভের মাধ্যমে তারা ইহুদি বিদ্বেষ (এন্টিসেমিটিজম) দমন করতে ব্যর্থ হচ্ছে। সিএনএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মেমোতে বলা হয়েছে—যেসব শিক্ষার্থী ভিসা আবেদনকারীর অ্যাপ...
সব মামলায় খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ৩ বছরের সাজা থেকে জুবাইদা রহমান

সব মামলায় খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ৩ বছরের সাজা থেকে জুবাইদা রহমান

জাতীয়
বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। আইনজীবী এস এম শাহজাহান বলেন, "আমরা আদালতে বলেছি জুবাইদা রহমানের আপিল সামনে রয়েছে। তিনি আইন মেনে যথাযথভাবে আপিল করেছেন। আমাদের এখানে নজির আছে ২১ আগস্ট গ্রেনেড মামলা, গিয়াসউদ্দিন আল মামুনের মামলায়, জিয়া অরফ্যানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তারেক রহমানের আপিল ছিল না। কিন্তু আমরা প্রধান বিচারপতির আদালতে আবেদন করেছিলাম, যদি মামলায় প্রমাণ না হয় তাহলে যিনি আপিল করতে পারেননি, আপিলকারীকে যদি খালাস দেন সেটা তার বেলায়ও প্রযোজ্য হবে। সেই প্রার্থনা আদালত রেখেছেন। ইতোমধ্যে ৩/৪টি মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছেন। আমরা বলেছি, জুবাইদা রহমানের আপিল শুনতে গিয়ে যদি দেখেন যে, তারেক রহমানের কোনো সম্পত্তি অসদুপায়ে অর্জিত না, তার...
রোম থেকে ঢাকায় ফাহমিদুল, যোগ দিলেন জাতীয় দলের ক্যাম্পে

রোম থেকে ঢাকায় ফাহমিদুল, যোগ দিলেন জাতীয় দলের ক্যাম্পে

খেলা
— ক্রীড়া প্রতিবেদক এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ইতালি থেকে ঢাকায় ফিরলেন তরুণ মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। সোমবার (২৭ মে) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোম থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ৩০ মে থেকে। সেখানে যোগ দিতে বিমানবন্দরে নামার পর ফাহমিদুলকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার। আনুষ্ঠানিকতা শেষে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় জাতীয় দলের টিম হোটেলে। ইতালির চতুর্থ স্তরের লিগ থেকে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা মাত্র ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন ইতালির সিরি ডি ক্লাব ওলবিয়া কালসিওতে। এর আগে তিনি লিগোরনা এবং লিভোরনো নামক ক্লাবেও খেলেছেন।গত বছর ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পেও ছিলেন ফাহমিদুল। তবে শেষ পর্যন্ত...
আত্মবিশ্বাসে ধাক্কা, পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

আত্মবিশ্বাসে ধাক্কা, পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

খেলা
ক্রীড়া প্রতিবেদক সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি সিরিজ হারার পর আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন কুমার দাসের নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারের তিক্ততা এখনও পিছু ছাড়েনি। সেই ধাক্কা সামলে এবার টাইগারদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—পাকিস্তান সফর। আগামী বুধবার, ২৮ মে রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।এই ম্যাচ দিয়েই নতুন করে ঘুরে দাঁড়াতে চায় ফিল সিমন্সের শিষ্যরা। তবে ইনজুরি, ফর্ম এবং দলের ভারসাম্য নিয়ে নানা প্রশ্ন থাকায় ম্যাচের আগে সম্ভাব্য একাদশ ঘিরে তৈরি হয়েছে ভক্ত-সমর্থকদের বাড়তি আগ্রহ। আরব আমিরাত সিরিজে ওপেনিংয়ে আলো ছড়িয়েছেন দুই তরুণ ব্যাটার—তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। পাকিস্তানের বিপক্ষেও তাদের দিয়ে ইনিংস শুরু করানো হবে বলেই ধারণা করা হচ্ছে।তিন নম্বরে ...
এভারেস্ট জয় করলো চীনের ১৭ বছরের লি হাওরোং

এভারেস্ট জয় করলো চীনের ১৭ বছরের লি হাওরোং

বিদেশের খবর
রোববার স্থানীয় সময় সকালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছে চীনের ১৭ বছর বয়সী লি হাওরোং। এভারেস্টের উত্তরের দিক দিয়ে চূড়ায় পৌঁছানো সবচেয়ে কনিষ্ঠ চীনা তরুণ এখন লি। বেইজিংয়ের হাইস্কুল শিক্ষার্থী লি বেইজিংয়ের ইয়ৌমেই ইয়ুথ মাউন্টেনিয়ারিং দলের সদস্য। ২০২২ সালে গঠিত দলটি পৃথিবীর প্রথম যুব অভিযাত্রী দল যারা ছোমোলাংমা জয়ের কৃতিত্ব অর্জন করেছে। দলের নেতা লি চিংহুই নিজেও সকাল ৮টার দিকে চূড়ায় পৌঁছান। লি হাওরোং জানাল, ‘শৃঙ্গ জয় করাই চূড়ান্ত নয়, ফিরে আসাই আসল গন্তব্য। কারণ সেখানেই অপেক্ষা করে প্রিয়জনরা।‘ ২০২৩ সালের জানুয়ারি থেকে পর্বতারোহণ শুরু করে লি। এক বছরেই একাধিক পর্বত জয়ের অভিজ্ঞতা নিয়ে পৌঁছে যায় পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে। লি আরও বলল, পর্বত আমাকে প্রকৃতির প্রতি জীবনের প্রতি শ্রদ্ধাবোধ শিখিয়েছে। লি হাওরোংয়ের এই সাফল্য এমন এক সময়ে এলো, যখন চীনা ...
চাঁদ-পৃথিবীর জটিল কক্ষপথে চীনের থিয়ানতু-১

চাঁদ-পৃথিবীর জটিল কক্ষপথে চীনের থিয়ানতু-১

বিদেশের খবর
চীনের থিয়ানতু-১ স্যাটেলাইটটি বিশ্বের প্রথম মহাকাশযান হিসেবে বিশেষ ‘৩:১ পৃথিবী-চাঁদ অনুরণিত কক্ষপথে’ প্রবেশ করেছে। ২২ মে এটি অনন্য এই কক্ষপথে প্রবেশ করে বলে মঙ্গলবার জানান চীনা বিজ্ঞানীরা। ফুলের পাপড়ি-আকৃতির এ কক্ষপথে, থিয়ানতু-১ পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করার সময় চাঁদকেও একবার প্রদক্ষিণ করবে। এর ফলে পৃথিবী ও চাঁদের মধ্যে একটি নিয়মিত একটি প্রদক্ষিণের ছন্দে আসতে পেরেছে স্যাটেলাইটটি। কক্ষপথটি তুলনামূলক কম জ্বালানি ব্যয় বজায় রাখে বলেও জানায় ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি। এই কীর্তি চীনের চন্দ্রাভিযানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা জটিল মহাকর্ষীয় পরিবেশে মহাকাশযানের নেভিগেশন ও নিয়ন্ত্রণ প্রযুক্তির গবেষণায় সহায়ক হবে। ভবিষ্যতে চাঁদের সঙ্গে মহাকাশ অবকাঠামো গঠনে এ প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। ২০২৪ সালের মার্চে থিয়ানতু-১ ও থিয়ানতু-২ উৎক্ষেপণ করা হয় ছুয়েছিয়াও-২ রিলে স্...