Tuesday, March 24
Shadow

Sample Page

এনসিটি ইজারাকরণ ও করিডোর ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রামে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান….

এনসিটি ইজারাকরণ ও করিডোর ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রামে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান….

চট্টগ্রাম, বাংলাদেশ
২৯ মে চট্টগ্রাম বন্দর সম্মুখে বৃহত্তর শ্রমিক সমাবেশ ইসমাইল ইমন চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং জাতীয় অগ্রগতির মেরুদন্ডস্বরূপ। এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার ষড়যন্ত্র এবং রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে ২৮ মে বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয় সম্মুখস্থ চত্বরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন।  এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্...
মান্দায় ১৫০০ কেজি ওজনের ‘নবাব’ 

মান্দায় ১৫০০ কেজি ওজনের ‘নবাব’ 

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের অন্তর্গত এনায়েতপুর মঞ্জীলতলা গ্রামের খামারি আফজাল হোসেনের খামারে চলছে ঈদের আগাম উৎসব। তার খামারের সবচেয়ে বড় আকর্ষণ এখন একটি বিশালাকৃতির ষাঁ— ‘নবাব’। প্রায় ১৫০০ কেজি ওজনের এই ষাঁড়টি শুধু গ্রামের নয়, আশপাশের অনেক এলাকার মানুষের কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই নবাব ১৫০০ কেজি ওজনের হয়ে উঠেছে।খামার মালিক আলহাজ্ব আফজাল হোসেন জানান, আদর-যত্ন ও সুষম খাদ্যই নবাবের এই আকৃতি পাওয়ার মূল রহস্য।নবাবকে প্রতিদিন তিনবার গোসল করানো হয় এবং পরিচর্যায় রাখা হয় সর্বোচ্চ সতর্কতা। তার খাবারের তালিকায় প্রতিদিন থাকে ৫ কেজি ময়দা ও ভুসি, ৩ কেজি দানাগুড়, পাশাপাশি গম, কালাই, বিভিন্ন দানাশস্য ও অন্যান্য পুষ্টিকর উপাদান।শুধু নবাব নয়, আফজালের খামারে রয়েছে আরও তিনটি বিশাল ষাঁড় সাদা মানিক (১২০০ কেজি...
সাংবাদিকদের ওপর হামলার মামলায় গ্রেফতার ২

সাংবাদিকদের ওপর হামলার মামলায় গ্রেফতার ২

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শেরপুরের নালিতাবাড়ীতে সফরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে হামলার ঘটনায় শেরপুরে কর্মরত এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে হামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দাওধারা এলাকার মৃত আবদুল মালেকের পুত্র ইসমাইল হোসেন (৪৪), কাটাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের পুত্র হাসেম আলী (৩৫)। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়...
জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ বলেছেন, দিনাজপুরে সাংগঠনিক সফরে- সার্জিস আলম

জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ বলেছেন, দিনাজপুরে সাংগঠনিক সফরে- সার্জিস আলম

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান,  দিনাজপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, 'যে তরুণেরা আন্দোলন করে শেখ হাসিনার মতো ফেরাউনের পতন ঘটাতে পারে তারা অবশ্যই জেলা-উপজেলার নেতৃত্ব দিতে পারবে। তাই মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন। এতে কোন ব্যাক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই।আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেককে কাজে লাগিয়ে, সেটি বিক্রি না করে সবচেয়ে ভাল মানুষটিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারের অধিক সন্তান আগামীতে দেশের ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভাল মানুষকে বেছে নিতে হবে। তা না হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনরায় মাথা চারা দিয়ে উঠবে।’ আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর শহরের গাইবান্ধা মোড়ে এক পথ সভায় তিনি এ...
গল্পে গল্পে গণিত শেখা নয়, শুধু সমাধান: পাঠ্যসূচি কী শিক্ষার্থীদের মানসিক চাপ বৃদ্ধি করে?

গল্পে গল্পে গণিত শেখা নয়, শুধু সমাধান: পাঠ্যসূচি কী শিক্ষার্থীদের মানসিক চাপ বৃদ্ধি করে?

কলাম, ফিচার, শিক্ষা
মোঃ জামাল হোসেন (শিক্ষা কার্যক্রম পরিচালক, ন্যাশনাল গার্লস মাদরাসা) গণিত মানেই কী ভয়? বাংলাদেশে শিক্ষার্থীদের বড় একটি অংশের কাছে গণিত মানেই এক আতঙ্কের নাম। বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে “গণিতভীতি” যেন একটি সাধারণ সমস্যা। গণিত শেখার কৌশল, পাঠ্যবইয়ের কাঠামো ও কনটেন্ট, এবং শেখানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে। বইয়ে ব্যাখ্যার অভাব, বাস্তব উদাহরণের ঘাটতি এবং কেবল সমাধাননির্ভর কাঠামো শিক্ষার্থীদের মধ্যে গণিত সম্পর্কে আগ্রহ তৈরি না করে, বরং চাপ তৈরি করছে বলেই মনে করেন অনেক শিক্ষক ও শিক্ষাবিদ। গল্পহীন গানিতিক বাস্তবতা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত বইগুলোতে বিষয়বস্তুর উপস্থাপন কেবল নিয়ম এবং সূত্র-নির্ভর। উদাহরণ দেওয়া হলেও তার বেশিরভাগই যান্ত্রিক, শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্যহীন। এ...
সৌদি আরব ৬ জুন, বাংলাদেশ ৭ জুনঃ ঈদুল আজহা

সৌদি আরব ৬ জুন, বাংলাদেশ ৭ জুনঃ ঈদুল আজহা

জাতীয়
সৌদি আরব ২০২৫ সালের পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটির চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) সৌদি আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, দেশটিতে ১ জিলহজ শুরু হচ্ছে ২৮ মে থেকে। ফলে ৬ জুন (শুক্রবার) সেখানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ সৌদি চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। ইসলামি হিজরি ক্যালেন্ডার অনুসারে, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তার আগের দিন অর্থাৎ ৯ জিলহজ (৫ জুন) অনুষ্ঠিত হবে পবিত্র হজ। প্রতিবছর এই সময়ে বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের মক্কা ও মদিনায় হজ পালন করতে জড়ো হন। ঈদুল আজহা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের জামাত শেষে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। ঈদুল আজহায় ত্যাগ ও ভ্রাতৃত্বের বাণী ছড়িয়...
বেইতৌর জয়যাত্রা: নেভিগেশন প্রযুক্তিতে চীনা বিপ্লব

বেইতৌর জয়যাত্রা: নেভিগেশন প্রযুক্তিতে চীনা বিপ্লব

বিদেশের খবর
চীনের নিজস্ব বেইতৌ স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, এটি এখন দেশটির কৃষি, পরিবহন, শক্তি থেকে শুরু করে ভোক্তা খাতে গভীর প্রয়োগে রূপান্তর ঘটাচ্ছে দক্ষতা ও উৎপাদনশীলতায়। সম্প্রতি প্রকাশিত এক শ্বেতপত্রে উঠে এসেছে এর বিস্তৃত ও বহুমুখী ব্যবহারের চিত্র। গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং লোকেশন বেসড সার্ভিসেস অ্যাসোসিয়েশন অফ চায়নার প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে যে ২০২৪ সালের শেষ নাগাদ, চীনে স্যাটেলাইট নেভিগেশন পেটেন্ট আবেদনের মোট সংখ্যা ১ লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে, যা এই ক্ষেত্রে দেশটির বিশ্বব্যাপী অগ্রবর্তী অবস্থান ও গতি বজায় রেখেছে। গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং লোকেশন বেসড সার্ভিসেস অ্যাসোসিয়েশন অফ চায়নার ভাইস প্রেসিডেন্ট লিউ ডেইক বলেন, ‘চীনের ১১টি প্রধান ডিজিটাল ম্যাপিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক ট্রিলিয়নেরও বেশি লোকেশন পর...
বিজ্ঞান ও কল্পনার সেতুবন্ধন গড়ল শাংহাই বিজ্ঞান উৎসব

বিজ্ঞান ও কল্পনার সেতুবন্ধন গড়ল শাংহাই বিজ্ঞান উৎসব

বিদেশের খবর
‘বিজ্ঞান ও প্রযুক্তি জীবনকে করে আরও উন্নত’—এই স্লোগানকে সামনে রেখে ১৭ মে থেকে শুরু হয়েছে ২০২৫ শাংহাই বিজ্ঞান উৎসব। দুই সপ্তাহব্যাপী এই আয়োজন চলবে ৩০ মে পর্যন্ত, যাতে শহরের ১৬টি জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকবে প্রায় দুই হাজার বৈজ্ঞানিক অনুষ্ঠান। এ উৎসবে থাকছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় দুই হাজার প্রদর্শনী, কর্মশালা ও ফোরাম। এতে অংশ নিয়েছে চীনের ৫০টি বড় গবেষণাগার ও সায়েন্স ফ্যাসিলিটি। এবারের উৎসবের আরেকটি আকর্ষণ হলো, এ আয়োজনে চীনের ৪৮টি বিজ্ঞান শিক্ষা কেন্দ্র তাদের শিক্ষার্থী ভর্তিতে দিয়েছে বিশেষ ছাড়। উৎসবের প্রধান লক্ষ্য নতুন প্রজন্ম—তরুণ শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা। শহরজুড়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনী, কর্মশালা, বিজ্ঞান বক্তৃতা, উদ্ভাবন প্রতিযোগিতা ও ইন্টারঅ্যাকটিভ টেক এক্সপেরিয়েন্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো রোবট ও মানুষ ...
চীনের রাডারে বিশ্বের নজর

চীনের রাডারে বিশ্বের নজর

বিদেশের খবর
চীনের হ্যফেই শহরে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড রাডার এক্সপো। আধুনিক রাডার প্রযুক্তি নজর কেড়েছে বিশ্বের। অন্যদিকে চীনের ছিংহাইয়ের সিনিং শহরের চালু হলো চীনের সবচেয়ে বড় উইন্ড প্রোফাইলার রাডার। একদিকে আন্তর্জাতিক মেলায় নতুন সম্ভাবনার প্রদর্শনী; অন্যদিকে বাস্তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হচ্ছে রাডার চিত্র—প্রযুক্তিগত অগ্রগতি যে শুধু প্রদর্শনেই সীমাবদ্ধ নেই, সেটাও স্পষ্ট হলো চীনের এই অর্জনে।সামরিক ও বেসামরিক দুই খাতেই ব্যবহৃত হচ্ছে যেসব উচ্চপ্রযুক্তি রাডার—তা এক ছাদের নিচে দেখতে ভিড় করেছেন হাজারো প্রযুক্তিপ্রেমী।চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশনের প্যাভিলিয়নে চোখে পড়েছে হাই-মোবিলিটি, মাল্টিফাংশনাল, এয়ার ডিফেন্স ও অ্যান্টি-মিসাইল সক্ষম রাডার।চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশনের টেকনোলজি ডিপার্টমেন্ট প্রধান লি চি জানালেন, ‘আমরা এখানে চারটি প্রধান থিমে ৪০০টিরও বেশি ইলেকট্রনি...
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন খুবির ৪ শিক্ষক

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন খুবির ৪ শিক্ষক

খুলনা, ফিচার, বাংলাদেশ, শিক্ষা
এম এন আলী শিপলু, খুলনা : গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ স্কুলের ৪ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে।  বুধবার (২৮ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে সনদপত্র, মেডেল, ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, জীববিজ্ঞান স্কুলভুক্ত ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. অলোকেশ কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত হিউম্যান রিসোর্...