Wednesday, March 25
Shadow

Sample Page

ঈদুল আযহা দিন আমিরাতের বিভিন্ন স্থানে বৃষ্টি

ঈদুল আযহা দিন আমিরাতের বিভিন্ন স্থানে বৃষ্টি

বিদেশের খবর
গরমের মাঝে স্বস্তি এনে দিল বৃষ্টির ছোঁয়া ঈদুল আযহার ছুটি শুরু হতেই স্বস্তির পরশ পেল সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা। টানা তাপদাহের পর শুক্রবার (৬ জুন) দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। খোর ফাক্কান শহরে হওয়া বৃষ্টির বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে আবহাওয়া বিষয়ক সংস্থা ‘স্টর্ম সেন্টার’। এক ভিডিওতে দেখা যায়, গাড়ির সামনের কাঁচে বৃষ্টির ফোঁটা জমে যাচ্ছে, অন্য এক ক্লিপে হালকা বৃষ্টির মাঝে শহরের উপর ঘন কালো মেঘ জমে উঠছে। এদিকে, জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) ঈদের ছুটির সময়েই আমিরাতের কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দুপুর থেকেই কয়েকটি অঞ্চলে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিপাত গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা হলেও স্বস্তি এনেছে। ঈদের শুরুতে প্রকৃতির এই উপহার যেন আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে আমিরাতবাসীর মাঝে।...
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন  আজ সন্ধ্যায়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন  আজ সন্ধ্যায়

জাতীয়
আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জাতির উদ্দেশে এই ভাষণ দেবেন ড. ইউনূস।এর আগে, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগে বাধ্য হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব প্রদান করা হয়। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার বর্তমানে নির্বাচনের প্রস্তুতি ও জাতীয় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। আজকের ভাষণে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের রূপরেখা ও ঈদ উপলক্ষে জাতিকে উদ্দেশ...
বকশীগঞ্জ প্রেসক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রেসক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর, বাংলাদেশ, ময়মনসিংহ
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন  বকশীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  অদ্য ০৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১১.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ পুরাতন বাস টার্মিনাল মোড়ে বকশীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।  বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও ইত্তেফাক এর বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শাহীন আল আমিন। বকশীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পনের সাংবাদিক মতিন রহমান, বকশীগঞ্জ  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অনুসন্ধান প্রতিদিনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, সাংবাদিক আমিনুল ইসলাম।  এছাড়া মতবিনিময় সভায় আরো উপস্থি...
ভয়েস অব ঝিনাইগাতী হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ 

ভয়েস অব ঝিনাইগাতী হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ 

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ মুসলমানদের বড় দুটি উৎসবের একটি হলো ঈদুল আজহা। উৎসবের এই দিনটিতে বিত্তবানদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষও একটু ভালো খেতে চায়। কিন্তু অর্থের অভাবে অনেকেই সবপণ্যও কিনতে পারে না। এ ঈদে কোরবানি হওয়ায় সমাজের বন্টনকৃত কম বেশি মাংস সবাই পান। খাবারে গরুর মাংসের সঙ্গে পোলাও থাকলে আনন্দ পরিপূর্ণ হয়। কিন্তু পোলাও চাল উচ্চমূল্যের কারণে হতদরিদ্রদের জন্য মাংস-পোলাও খাওয়া স্বপ্নই থেকে যায়। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে একটু হাসি ফোটানোর জন্য এই ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের হল রুমে ‘ঈদে হাসি ফুটুক সবার মুখে’ ব্যানারে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন এ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর...
 শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

 শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর: প্রায় ৫ মাস পর শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। ৫ জুন বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন। এতে আহ্বায়ক করা হয়েছে এডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে মামুনুর রশিদ পলাশকে। এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির কমিটি ভেঙে ৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী এবং সদস্য সচিব করা হয়েছিল সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে। এরপর গত ২২ জানুয়ারি ৩ সদস্যের ওই কমিটি প্রথমে স্থগিত ও পরবর্তীতে বাতিল ঘোষণা করে দ্রুত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় দলীয় সূত্রে বলা হয়। বর্তমান ৪১ সদস্যের আহবায়ক কমিটিত...
আমতলীতে শ্রমিকদল নেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ                                       বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল!

আমতলীতে শ্রমিকদল নেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ  বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল!

অপরাধ, বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : বরগুনার আমতলী সদর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মোঃ শাহীন খানের হত্যাকারীদের বিচারের দাবীতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সাবেক ইউপি সদস্য ও নিহত শ্রমিকদল নেতা শাহীন খানের পিতা বিএনপি নেতা মো. ফরিদ খান মজনুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক মকবুল হোসেন খান, অ্যাডঃ মো. নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার, সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, বরগুনা জেলা শ্রমিকদল সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন, আমতলী সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জালাল উদ্দীন মৃধা, বরগুনা জেলা যুবদল নেতা , আমিনুল...
আন্তর্জাতিক কার্গো ফ্লাইটে নতুন রেকর্ড চীনের

আন্তর্জাতিক কার্গো ফ্লাইটে নতুন রেকর্ড চীনের

বিদেশের খবর
২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ১০১টি নতুন আন্তর্জাতিক কার্গো রুট চালু করেছে চীন। চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেসিংয়ের এয়ার কার্গো শাখা জানায়, প্রতি সপ্তাহে নতুন সংযুক্ত হয়েছে ১৯৫টির বেশি রাউন্ড-ট্রিপ কার্গো ফ্লাইট। শুধু মে মাসেই চালু হয়েছে ২৬টি আন্তর্জাতিক ফ্রেইট রুট। এসব রুট মূলত এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত। এই নতুন ফ্লাইট রুটগুলোতে যেসব পণ্য পরিবহণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য, গাড়ির যন্ত্রাংশ, যান্ত্রিক সরঞ্জাম এবং দ্রুত পচনশীল সামগ্রী। এই উদ্যোগ চীনের বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: সিএমজি...
জাতিসংঘ সংস্থা ইকোসকের সদস্য নির্বাচিত হয়েছে চীন

জাতিসংঘ সংস্থা ইকোসকের সদস্য নির্বাচিত হয়েছে চীন

বিদেশের খবর
জাতিসংঘের অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬-২০২৮ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে চীন। জাতিসংঘ সাধারণ পরিষদে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া ২০টি নতুন সদস্য দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে চীন ছাড়া, ভারত, লেবানন ও তুর্কমেকিস্তান এ নির্বাচনে জয় লাভ করেছ। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে ইকুয়েডর,পেরু, সেন্ট কিটস ও নেভিস। পূর্ব ইউরোপীয় অঞ্চল থেকে ক্রোয়েশিয়া,রাশিয়া, ইউক্রেন এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, তুরস্ক । ইকোসক জাতিসংঘের মূল ৬টি অঙ্গসংস্থার একটি। বহুপক্ষীয় ও উন্নয়ন কূটনীতি প্রশ্নে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে বিবেচিত অঙ্গসংস্থাটি। সূত্র: সিএমজি...
যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা ১২ দেশের নাগরিকদের

যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা ১২ দেশের নাগরিকদের

বিদেশের খবর
জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর পাশাপাশি আরও ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। এই নিষেধাজ্ঞা অভিবাসী এবং অ-অভিবাসী—উভয় ধরনের ভিসাধারীদের জন্য প্রযোজ্য হলেও, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকছে। যেমন, বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত স্থায়ী বাসিন্দা, পূর্বে ইস্যুকৃত বৈধ ভিসাধারী, নির্দিষ্ট ভিসা বিভাগভুক্ত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থে’ গুরুত্বপূর্ণ বিবেচিত ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। বিবিসির খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত ১৯টি দেশের মধ্যে ১০টিই আফ্রিকান দেশ। পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান...
ঈদ সালামি জমা রাখার জন্য শিশুদের ব্যাংক অ্যাকাউন্ট: আধুনিক প্যারেন্টিংয়ের নতুন ধারা আমিরাতে

ঈদ সালামি জমা রাখার জন্য শিশুদের ব্যাংক অ্যাকাউন্ট: আধুনিক প্যারেন্টিংয়ের নতুন ধারা আমিরাতে

ইসলাম, ফিচার, বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদকঈদের আনন্দে যখন পুরো সংযুক্ত আরব আমিরাতজুড়ে পরিবারগুলো একত্রিত হচ্ছে, তখন অনেক বাবা-মা ঐতিহ্যবাহী ঈদিয়া প্রথাকে আধুনিক রূপে গ্রহণ করছেন। সন্তানদের দেওয়া ঈদের উপহার—বিশেষ করে টাকার ঈদিয়া—এখন জমা রাখা হচ্ছে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। ঈদিয়া হলো একটি প্রিয় সাংস্কৃতিক রীতি, যেখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় আত্মীয়স্বজনরা শিশুদের নগদ অর্থ উপহার হিসেবে দেন। এই প্রথা শিশুদের জন্য দীর্ঘদিন ধরে আনন্দের উৎস হলেও, বর্তমান যুগে অনেক বাবা-মা এটিকে অর্থনৈতিক শিক্ষা দেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছেন। দুবাইয়ের বাসিন্দা আমনা আবদুলআজিজ আল নুয়াইমি, দুই বছর বয়সী কন্যাশিশু আইশা-র মা, খালিজ টাইমসকে বলেন, ঈদের উপহার পেয়ে তিনি দ্রুতই তা সন্তানের নামে ব্যাংকে জমা রাখেন।“ঈদসহ অন্যান্য বিশেষ দিনে পরিবারের সদস্য ও বন্ধুদের কাছ থেকে আইশা বছরে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ দিরহাম পায়,” ...