Wednesday, March 25
Shadow

Sample Page

যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের সাক্ষাৎ; অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে একমত দুই দেশ

যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের সাক্ষাৎ; অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে একমত দুই দেশ

বিদেশের খবর
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেং। লন্ডনে যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। হ্য লিফেং বলেছেন, প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন ও যুক্তরাজ্যের একসাথে কাজ করা উচিত। তিনি বলেন, চীন-যুক্তরাজ্য অর্থনৈতিক ও আর্থিক সংলাপের ফলাফল কার্যকর করতে হবে, এবং অর্থনীতি ও আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতা আরও গভীর করতে হবে। এতে পারস্পরিক সুবিধা ও যৌথ সাফল্য অর্জনের পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীল ও স্বাস্থ্যকর উন্নয়ন বজায় থাকবে। যুক্তরাজ্যের চ্যান্সেলর রাচেল রিভস বলেন, যুক্তরাজ্য চীনের সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং অর্থনৈতিক ও আর্থিক সংলাপের অর্জিত ফলাফল বাস্তবায়নে চীনের সঙ্গে ...
ইসলামে স্ত্রীর কর্তব্য ও স্বামীর প্রতি আচরণ কেমন হওয়া উচিৎ – কোরআন ও সহিহ হাদিস কী বলে?

ইসলামে স্ত্রীর কর্তব্য ও স্বামীর প্রতি আচরণ কেমন হওয়া উচিৎ – কোরআন ও সহিহ হাদিস কী বলে?

ইসলাম, ফিচার
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে পারিবারিক জীবন, বিশেষ করে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কীভাবে আচরণ করবে, কতটুকু অধিকার তার স্বামীর আছে এবং স্ত্রী নিজেও কোন সম্মান ও ছাড়ের অধিকার রাখে—এই সবকিছুই নির্ধারিত আছে কোরআন ও হাদিসে। আজকের লেখাটি একজন স্ত্রীর দাম্পত্য জীবনে করণীয় ও আচরণবিধি নিয়ে, সহজ ভাষায় ও নির্ভরযোগ্য ইসলামি সূত্রের আলোকে। আল্লাহ বলেন: “আর নেককার স্ত্রীগণ হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজত করতে বলেছেন, তা স্বামীর অনুপস্থিতিতেও রক্ষা করে।” — সূরা আন-নিসা: আয়াত ৩৪। এই আয়াতে আল্লাহ স্ত্রীর মূল গুণ হিসেবে উল্লেখ করেছেন: স্বামীর প্রতি আনুগত্য (যা শরিয়তসঙ্গত ও যৌক্তিক), গোপন বিষয় ও পরিবারের সম্মান রক্ষা। ১. স্বামীর নির্দেশ মান্য করা: রাসুলুল্লাহ (সা.) বলেন:“যে স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের...
একাধিক স্ত্রী রাখা কি ইসলামে উৎসাহিত, না কি ব্যতিক্রম? — কোরআন ও সহিহ হাদিস কি বলে?

একাধিক স্ত্রী রাখা কি ইসলামে উৎসাহিত, না কি ব্যতিক্রম? — কোরআন ও সহিহ হাদিস কি বলে?

ইসলাম, ফিচার
বহুবিবাহ বা একাধিক স্ত্রী রাখা বিষয়ে ইসলামি শরিয়তে একটি সুস্পষ্ট অবস্থান রয়েছে। তবে এই বিষয়ে অনেকেই বিভ্রান্ত হন—ইসলাম কি একাধিক বিবাহকে উৎসাহ দেয়, না কি এটি নির্দিষ্ট পরিস্থিতির জন্য একটি ব্যতিক্রমী অনুমতি? চলুন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহজ ভাষায় বিষয়টি বিশ্লেষণ করা যাক। কোরআনে বহুবিবাহের অনুমতির মূল আয়াত হলো: “আর যদি তোমরা আশঙ্কা কর যে, এতিমদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না, তাহলে যাদেরকে ভালো লাগে, তাদের মধ্যে থেকে দুই, তিন বা চারজনকে বিয়ে করো। আর যদি আশঙ্কা করো যে, তাদের মধ্যে ইনসাফ করতে পারবে না, তাহলে একজনকেই (বিয়ে করো)…”— সূরা আন-নিসা: আয়াত ৩। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা স্পষ্ট করে দিয়েছেন— একাধিক (সর্বোচ্চ চার) স্ত্রী রাখার অনুমতি রয়েছে, কিন্তু এটি শর্তসাপেক্ষ। মূল শর্ত: সব স্ত্রীর প্রতি ন্যায়বিচার করা। অন্যথায়, একজনকেই বিয়ের পরামর্শ দেওয়া হয়েছে...
সিঙ্গাপুর নাকি বাংলাদেশ: কেও কাওকে ছাড় দিতে রাজি নয়

সিঙ্গাপুর নাকি বাংলাদেশ: কেও কাওকে ছাড় দিতে রাজি নয়

খেলা
ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা মনে করেন, প্রতিপক্ষকে হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করা সম্ভব। তাঁর এই বিশ্বাসে সুর মিলিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। জানিয়েছেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের কোচ কিন্তু সহজে হার মানতে রাজি নন। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে স্পষ্ট হুংকার দিয়েছেন সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা। তাঁর সাফ কথা—বাংলাদেশকে ভয় পায় না সিঙ্গাপুর, আর তারা এখানে ঘুরতে আসেনি। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে সুতোমু বলেছেন,"ম্যাচ ঘিরে সবার মনোযোগ দেখে বুঝতে পারছি, বাংলাদেশ ভালো দল। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। শুধু আগামীকালের ম্যাচ নয়, এশিয়ান কাপের বাছাই পর্বই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপাতত এই ম্যাচেই আমাদের মূল মনোযোগ। বাংলাদেশের প্রতি আমাদের সম্মান রয়েছে। তবে তাদের নিয়...
বিশ্বের সর্বোচ্চ মেট্রো স্টেশন বানাতে যাচ্ছে দুবাই: ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগোল  

বিশ্বের সর্বোচ্চ মেট্রো স্টেশন বানাতে যাচ্ছে দুবাই: ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগোল  

বিদেশের খবর
সংযুক্ত আরব আমিরাত এমন এক দেশ, যেখানে বিশ্বের ‘সবচেয়ে’র তালিকা দীর্ঘ—সবচেয়ে দ্রুত, সবচেয়ে বড়, সবচেয়ে ধনী। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি গৌরবময় নাম—বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন, যা তৈরি হচ্ছে দুবাইয়ের ব্লু লাইন মেট্রো নেটওয়ার্কে। দুবাইয়ের শাসক এবং মেট্রোর ইতিহাসে একদম শুরু থেকেই যার সরাসরি সম্পৃক্ততা রয়েছে, তিনি সম্প্রতি নতুন এই নেটওয়ার্কের প্রথম স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই স্টেশনের নাম ‘এমার প্রপার্টিজ স্টেশন’। নির্ধারিত হয়েছে এর যাত্রা শুরুর দিন—৯ সেপ্টেম্বর ২০২৯। সংখ্যার প্রতি দুবাইয়ের অনুরাগের অংশ হিসেবেই বেছে নেওয়া হয়েছে ‘৯’ তারিখটি। স্টেশনটির নকশা এক কথায় ভবিষ্যতমুখী। স্টেশনের প্রবেশপথটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সেটি একটি ‘ভবিষ্যতের দ্বার’। পুরো স্থাপনাটিই দুবাইয়ের ভবিষ্যতবান্ধব নগর পরিকল্পনার অংশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—কে এই স...
বলা হয়নি, ভালোবাসি বাবা

বলা হয়নি, ভালোবাসি বাবা

ফিচার, সাহিত্য
রাহমান জিকু প্রিয় বাবা, আমার ঝঞ্জাটময় জীবনে সমস্ত সমস্যার একমাত্র নিখুঁত সমাধান তুমি। তোমাকে ঘিরে আমার পৃথিবী সাজে, যেখানে আমি মুক্ত বিহঙ্গের ন্যায়। তোমার নিশ্চয়ই মনে আছে বাবা, তোমার হাতের বাহুতে মাথা রেখে ঘুমিয়ে পড়া ছোট্ট শিশুটির কথা? আমিই তোমার ভীষণ আদরের সেই ছোট্ট শিশুটি বাবা। তোমার অসীম যত্ন ও ভীষণ আদরে বেড়ে উঠা, সেই ছোট্ট শিশুটি আজ যৌবন ছুঁয়েছে। তোমার পরম মমতা ও ভালোবাসার আচ্ছাদনে সুদীর্ঘ দু'যুগ পেরিয়েছে বাবা। তোমার সেই ছোট্ট শিশুটি আজ বুঝতে শিখেছে বাবা। তোমার অসীম যত্ন ও ভালোবাসার কাছে আমি বড্ড অসহায়। বাবা, কখনোই বলা হয়নি– ভালোবাসি। তোমার সেই ছোট্ট শিশুটিও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসে বাবা। জন্ম লগ্ন থেকে সুদীর্ঘ আঠারোটি বছর ছিল, আমার জীবনের সোনালী সময়। এই সময়গুলোতে আমার একমাত্র বেস্টফ্রেন্ড তুমিই ছিলে বাবা। তোমার হাত ধরে বেড়ে উঠা শৈশব-কৈশোর আমার আমৃত্যু ...
বিএনপিই সরকার গঠন করবে -কায়কোবাদ

বিএনপিই সরকার গঠন করবে -কায়কোবাদ

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, রাজনীতি
শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা : “ধানের শীষের বিজয় হবে, বিএনপিই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা এখন নির্বাচনের কাজে নেমে যাবেন। নির্বাচন ছাড়া কোন কাজ আমাদের নাই। আগামী নির্বাচনে বিএনপি যেন ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করাই এখন আমাদের লক্ষ্য।” সোমবার বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে  ধামঘর ইউনিয়ন বিএনপি'র জনসভায় এ কথা বলেন পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি আরো বলেন, শিশু উপদেষ্টা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলব কোন শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে এইজন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে; ধারালো অস্ত্র দিয়...
নানার বাড়ি বেড়াতে এসে অটোরিকশা চাপায় ১ম শ্রেণির ছাত্র নিহত 

নানার বাড়ি বেড়াতে এসে অটোরিকশা চাপায় ১ম শ্রেণির ছাত্র নিহত 

অপরাধ, নেত্রকোনা, বাংলাদেশ, ময়মনসিংহ
আশরাফ গোলাপ, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে অটোরিকশা চাপায় মিজান(৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।  ঘটনাটি ঘটেছে রবিবার (৮ জুন)বিকেলের দিকে উপজেলার পৌর সদরের টেঙ্গুরি গ্রামে। আজ সোমবার  (৯ জুন) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মিজান মারা যায়। নিহত মিজান মদন উপজেলার রত্নপুর গ্রামের হকচান এর ছেলে এবং স্থানীয় স্বাবলম্বী স্কুলে ১ম শ্রেণির ছাত্র ছিল। ...
যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান

জাতীয়
যুক্তরাজ্য সফরকালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন তথ্য কূটনৈতিক ও দলীয় সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ১৩ জুন লন্ডনে সাক্ষাৎ হবে ড. ইউনূস ও দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের। স্থানীয় সময় সকালেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ড. ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, সেখানেই হবে তাদের দেখা। চার দিনের সরকারি সফরে আগামী সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার এ সফরে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা—তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের এই সাক্ষাৎকে মূলত সৌজন্যমূলক বলে উল্লেখ করা হলেও বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় উঠে আসতে পারে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন প্রক্রিয়া...
আবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল: হামাস সদস্য হতাহতের দাবি

আবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল: হামাস সদস্য হতাহতের দাবি

বিদেশের খবর
সিরিয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, হামলায় এক হামাস সদস্য নিহত হয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে পরিচালিত এই হামলাটি এমন সময় ঘটল, যখন দেশটি গত ডিসেম্বরের শেষদিকে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছে। রবিবার সকালে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা সিরিয়ার মাজরায়াত বেইত জিন (Mazraat Beit Jin) এলাকায় এক সন্দেহভাজন হামাস সদস্যকে লক্ষ্য করে আঘাত হেনেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) জানায়, ইসরায়েলি এই হামলায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়, যাতে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। এই হামলার স্থানটি জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনের কাছাকাছি একটি শহরে অবস্থিত। তবে হামাস এখনো নিহত ওই সদস্যের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সিরিয়ান অবজারভেটরির হিসাব অনুযায়ী, ...