ইরানের আকাশ সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে: দাবি ট্রাম্পের আন্তর্জাতিক মহলে প্রশ্নের ঝড়
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ময়কর দাবি করেছেন—আমেরিকা এখন ইরানের আকাশের "সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ" নিয়ে নিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে এক অনলাইন বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “ইরানের ভালো ধরনের স্কাই-ট্র্যাকার ও প্রতিরক্ষা সরঞ্জাম ছিল—সংখ্যাতেও কম ছিল না। কিন্তু সেগুলো আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না। আমেরিকান চিন্তা, প্রযুক্তি আর নির্মাণের সামনে কেউই টেক্কা দিতে পারে না। আমেরিকার চেয়ে ভালো কেউ করে না।”
তবে এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র সরকার এখনো আনুষ্ঠানিকভাবে জানিয়ে যাচ্ছে, ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলায় তারা সরাসরি কোনো ভূমিকা রাখেনি।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল গত শুক্রবার ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই ওয়াশিংটন সতর্ক অবস্থান নিয়েছে এবং বারবার বলেছে যে, যুক্তরাষ্ট্র ওই...








