Sunday, March 29
Shadow

Sample Page

লাকসাম পৌরসভার ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা

লাকসাম পৌরসভার ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসাম পৌরসভায় নতুন কোনো করারোপ না করেই বুধবার (২৫ জুন) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রায় ১৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।ওইদিন দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক (অ.দা.) কাউছার হামিদ পৌরসভার সভা কক্ষে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন। তিনি জানান, এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আখতার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান আল মেহেদী প্রমুখ।সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক বলেন, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১...

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় হামলা ও মারপিটে মা-ছেলে আহত; থানায় এজাহার দাখিল 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: পাইকগাছার তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা-মারপিটে মা-ছেলে আহতের  ঘটনায় থানায় এজাহার হয়েছে। চিকিৎসাধীন আহত  ময়না রানীর ছেলে চাঁদখালীর  মৌখালীর বাসিন্দা রবীন্দ্রনাথ সানা বাদী হয়ে অভিযুক্ত মনোরঞ্জন সানা গংদের বিরুদ্ধে  বুধবারে  থানায় এজাহার দাখিল করেছেন।  জানাগেছে, অতিবৃষ্টিতে মাছ ধরতে বিলে জালপাতা নিয়ে এ ন্যাক্কার জনক মারপিটের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবীন্দ্রনাথ নাথ সানা জানান, ক'দিনের অতিবৃষ্টিতে বিলে মাছ ধরতে ১৮ জুন সকালে  আমার জমিতে ভাগ্নে ৮ম শ্রেণির ছাত্র শক্তি মন্ডল (১৪) জাল পাতে। ঐদিন কেন কারণ ছাড়াই  প্রতিবেশি মনোরঞ্জন সানা সেই জাল টেনে-হেঁচড়ে ছিড়ে ফেলে দেয়। ঘটনা সস্পর্কে শিশু শক্তি জানান, ঘটনার দিন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দেখি মনোরঞ্জন সানা আমার দাদু শিবপদ সানার জমি থেকে কারেন্ট জাল তুল...
নেত্রকোনার  হাওরে নিষিদ্ধ চায়না জাল’ দিয়ে অবাধে মাছ নিধন, হুমকিতে দেশীয় মাছ

নেত্রকোনার  হাওরে নিষিদ্ধ চায়না জাল’ দিয়ে অবাধে মাছ নিধন, হুমকিতে দেশীয় মাছ

নেত্রকোনা, বাংলাদেশ, ময়মনসিংহ
আশরাফ গোলাপ (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের জালিয়ার হাওরে নিষিদ্ধ ‘চায়না জাল’ স্থানীয়ভাবে  ম্যাজিক জাল দিয়ে অবাধে মাছ ধরা হচ্ছে। এই জালের মাধ্যমে ছোট পোনা মাছসহ সকল ধরনের মাছ ধরা পড়ছে, যা দেশীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। যা দেশীয় মাছের অস্তিত্ব হুমকিতে পড়ছে বলে স্থানীয়রা অভিযোগ করছে।  সরেজমিনে মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওড়ে চায়না জাল দিয়ে অবৈধ ভাবে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে।  স্থানীয়দের অভিযোগ, গত এক মাস ধরে জালিয়ার হাওরের বিভিন্ন খাল-বিলে এই জাল ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ ধরা হচ্ছে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে এজাল হাওড়ে পাতা হয় এবং খুব ভোরে তা তুলে ফেলা হয়। জালে যে প্রকৃতির মাছ  দেখা যায়, তাদের পোনা জাতীয় বেশি।  বিশেষ করে বোয়াল মাছের বিপ...

মান্দায় ধর্ষণ মামলায় সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় ধর্ষণ মামলায় রহিদুল ইসলাম নামে এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সিপিএসসি কোম্পানী রাজশাহী’র সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ২ টার দিকে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের হাট চকগৌরি এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী, উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামের মৃত মুনসুর আলী’র ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী বলে জানা গেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী এবং আসামী প্রতিবেশী মামাতো- ফুফাতো ভাই বোন। এ জন্য উভয়ের মাঝে সু-সম্পর্ক ছিলো। সেই সুবাদে আসামী বাদীর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এছাড়াও আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে বিয়ের প্রলোভনে বাদীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতো সে। এরই এক পর্যায়ে গত  ১ এপ্রিল মঙ্গলবার সকাল  ৯ টার দিকে চেতন...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর সুকর্ণা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর সুকর্ণা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান, দিনাজপুর: আজ ২৫ জুন ২০২৫ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায়  দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে সুকর্না স্পৃতা হত্যার বিচারের দাবিতে  মানববন্ধন করেছে। উক্ত মানববন্ধনে  আহবায়ক একরামুল হক আবীর বলেন বিচার বিভাগের এ দীর্ঘমেয়াদী হওয়ার কারনে এধরনের অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। ধর্ষণের ছয় দিন হওয়ার পরেও কোন রাজনৈতিক দল এর প্রতিবাদ করেনি। ক্ষমতাসীনদের দাপটে বিচার রায় তরান্বিত করছে। সন্তাসীরা ও অন্যায়কারীরা এখনও ঘুমিয়ে যায়নি সদাজাগ্রত আছে। বাংলাদেশে বিচার বিভাগের দূর্বলতার জন্য বারবার এধর্ষনের মত...
পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ 

পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পাইকগাছায় বন্যা কবলিত দেলুটি ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে ২.৭ মেট্রিক টন মৎস্য খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এটি বাস্তবায়ন করেন সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, ক্ষেত্র রণধীর সরকার, মেরিন অফিসার মোঃ তরিকুল ইসলাম, ইউপি সদস্য পবিত্র কুমার সরদার, শ্রীরামকৃষ্ণ টিকাদার, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায়, মেরী রাণী সরদার সহ উপকার ভোগী মৎস্য চাষী গণ উপস্থিত ছিলেন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপকূলীয় ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল 

ফিচার, শিক্ষা
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সকল নেতাকর্মীরা এতে অংশ নেবেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও শৃঙ...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, নবগতওসি রিয়াদ মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, কৃষি অফিসার একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ডাঃ ইব্রাহিম গাজী, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পিআইও রাজিব বিশ্বাস, উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, একাডেমিক সুপ...
দিনাজপুর বাহাদুর বাজারে  ভোক্তা অধিকার ও খাদ্য অধিদপ্তরের অভিযান

দিনাজপুর বাহাদুর বাজারে  ভোক্তা অধিকার ও খাদ্য অধিদপ্তরের অভিযান

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান,  দিনাজপুর: দিনাজপুর বাহাদুর বাজারে  ২৫ জুন ২০২৫ তারিখ বুধবার বেলা ১২ ঘটিকার সময় দিনাজপুর ভোক্তা অধিকার ও খাদ্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি অভিযান পরিচালিত করেছে। তারা বিভিন্ন দোকানে পরিদর্শন করে। চাউল দাম কম নেওয়ার জন্য সতর্ক করে। উক্ত অভিযানে রাকিব ট্রেডার্স ও রিপা দৌলা মৌ ইভা চাঊল ঘরে প্রদর্শিত দামের চেয়ে  বিক্রয় মুল্য বেশী নেওয়ার জন্য দুটি দোকানকে   মোট ৫৫০০ টাকা জরিমানা করেছে। উক্ত অভিযানটি নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।...
শ্রীবরদীর ইউনিয়ন ভূমি অফিসগুলোতে থামছেই না দালালদের দৌরাত্ম॥ অর্থ লেনদেনের ভিডিও ফাঁস

শ্রীবরদীর ইউনিয়ন ভূমি অফিসগুলোতে থামছেই না দালালদের দৌরাত্ম॥ অর্থ লেনদেনের ভিডিও ফাঁস

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর: ঘুষ ছাড়া কোন কাজই যেন হয়না শেরপুরের শ্রীবরদী উপজেলার বেশীরভাগ ইউনিয়ন ভূমি অফিস গুলোতে। প্রতিটি ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের মাধ্যমে চলে এই ঘুষ লেনদেন। কিছু দলিল লেখক ও স্থানীয় কিছু টাউট প্রকৃতির লোকেরাই হচ্ছে এই দালাল সিন্ডিকেটের সদস্য। জমিজমা দলিল করতে যে কাগজপত্র প্রয়োজন হয় তার সাথে ভূমি অফিসের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিভিন্ন ইউনিয়নের নানা অভিযোগ ছাড়াও প্রতিনিধির অনুসন্ধানে বেরিয়ে এসেছে খড়িয়াকাজিরচর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তার অফিসের অবৈধ টাকা লেনদেনের একাধিক ভিডিও চিত্র। এলাকাবাসীর অভিযোগ, নামজারি, ভূমি বিষয়ক বিভিন্ন প্রকারের সার্টিফিকেট প্রদান, ভূমি বিষয়ক অভিযোগ নিষ্পত্তি, অর্পিত সম্পত্তির লিজ নবায়নের কাজে টাকা দিতে হয় মাঠ পর্যায়ের এসব ভূমি কর্মকর্তা-কর্মচারীদের। দোকান থেকে আবেদন করে অফিসে গিয়ে আবেদনের বিষয়টি জানান...