Sunday, March 29
Shadow

Sample Page

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু

জাতীয়
আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব। এ পর্বে সারদেশ থেকে আগত জেলা-মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আজ মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হবেন ইনশাআল্লাহ।...
কদমফুলের গল্পে সাজলো বর্ষা—রঙ বাংলাদেশের নতুন সংগ্রহে

কদমফুলের গল্পে সাজলো বর্ষা—রঙ বাংলাদেশের নতুন সংগ্রহে

ফিচার, লাইফস্টাইল
বর্ষা এলেই যেসব ফুলের কথা প্রথম মনে পড়ে, তার মধ্যে কদম অন্যতম। বৃষ্টির ফোঁটার মতোই কদম ফুটে ওঠে প্রকৃতির আঁচলে—নিভৃতে, কোমলতায়, যেন জলভেজা দুপুরের শান্ত প্রতিচ্ছবি। কবিদের কলমে কদম এসেছে শতবার—“চাঁদের হাসির মতো মুখ,” “নদীর ধারে কদমতলা,” “প্রথম প্রেমের স্মৃতি” হয়ে। আমাদের লোকসংস্কৃতিতে কদমের ছায়া ছড়ানো, বিশেষত বাউল গান আর লোককথায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও কদম এসেছে—"কে গেলি বল কদম তলায়?"—এই লাইনেই যেন ফুটে ওঠে বর্ষার অন্তরাল রোমান্স। তবে কদম শুধু রূপ নয়, বরং এক ঋতুর স্মারক। এটা বলে দেয়, বর্ষা এসেছে। কদমের সুবাস ছড়িয়ে পড়ে হাওয়ায়, জানিয়ে দেয়, প্রকৃতি এখন ভালোবাসার মোহে ভিজে। আর শহরের মাঝে, কংক্রিটের ভিড়ে কোথাও একটুখানি কদম দেখলেই মন চায় গ্রামে ফিরে যেতে, শালিক-ভরতি আকাশে তাকিয়ে থাকতে, কিংবা বৃষ্টিভেজা মাটির গন্ধে আবার সেই শৈশব খুঁজে নিতে। কদমফুল, যা বাংলার বর্ষার প্রতীক, ভ...
“সামাজিক ব্যবসা বিশ্ব পরিবর্তনের শক্তি রাখে” প্রধান উপদেষ্টা ড. ইউনূস

“সামাজিক ব্যবসা বিশ্ব পরিবর্তনের শক্তি রাখে” প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।” ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সোশ্যাল বিজনেস ডে উদযাপন করা হচ্ছে। এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে এক হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ...
কোটি টাকার সম্ভাবনা দেখাচ্ছে খুলনার চুইঝাল

কোটি টাকার সম্ভাবনা দেখাচ্ছে খুলনার চুইঝাল

বিদেশের খবর
চুইঝাল—একদিকে জনপ্রিয় মসলা, অন্যদিকে ঔষধি গুণসম্পন্ন একটি মূল্যবান খাদ্য উপাদান। রান্নায় স্বাদ ও ঘ্রাণ বাড়াতে এই মসলার জুড়ি নেই। বিশেষ করে কোরবানির ঈদ এলেই এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। ভোজনরসিকদের কাছে প্রিয় হয়ে ওঠা এই মসলা এখন কৃষকদের কাছেও লাভজনক অর্থকরী ফসলে পরিণত হয়েছে। বাণিজ্যিকভাবে চাষাবাদ বাড়ায় দেশজুড়ে যেমন চাহিদা বাড়ছে, তেমনি কৃষক ও উদ্যোক্তারা বিদেশে রপ্তানিরও স্বপ্ন দেখছেন। খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র বলছে, বর্তমানে জেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে চুইঝালের চাষ হচ্ছে। প্রতি হেক্টরে গড় উৎপাদন ৪.১৭ মেট্রিক টন। সেই হিসাবে খুলনায় বছরে প্রায় ২৫০ মেট্রিক টন চুইঝাল উৎপাদিত হয়। জেলার ৯টি উপজেলার মধ্যে ডুমুরিয়া উপজেলাই সবচেয়ে এগিয়ে—এখানে চুইঝালের চাষ হচ্ছে ২০ হেক্টর জমিতে। এছাড়া পাইকগাছা উপজেলায় ৯ হেক্টর, বটিয়াঘাটায় ৮ হেক্টর, রূপসা ও ফুলতলায় ৫ হেক্...
হাঁস পালন করে সফল ফরিদপুরের কামরুন নাহার

হাঁস পালন করে সফল ফরিদপুরের কামরুন নাহার

ঢাকা, ফরিদপুর, বাংলাদেশ
ফরিদপুর সদর উপজেলার কোমরপুর গ্রামের নারী উদ্যোক্তা কামরুন নাহার হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। ‘পিকিং স্টার ১৩’ জাতের উন্নতমানের হাঁস পালন করে তিনি এখন সফলতার মুখ দেখছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় কামরুন নাহার মুরগি পালন করতেন। তবে মুরগির নানা রোগবালাই ও মৃত্যুর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তিনি। তখন এক বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শে ‘পিকিং স্টার ১৩’ জাতের হাঁস পালন শুরু করেন। মাত্র ছয় মাস আগে এই জাতের হাঁস পালন শুরু করলেও এরই মধ্যে সুফল হাতে এসেছে তার। হাঁস পালনের পাশাপাশি তিনি ভার্মি কম্পোস্ট সার তৈরি করেও বাড়তি আয় করছেন। উদ্যোক্তা কামরুন নাহার জানান, “এই জাতের হাঁস পালন খুবই সহজ। পানির প্রয়োজন হয় না, খাঁচায়ই সহজে পালন করা যায়। মাত্র ৪৫ দিনেই হাঁসের ওজন হয় ৩ থেকে ৪ কেজি। প্রতিটি হাঁস ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা যায়। কম খরচে বেশি লাভ—এ কারণেই আমি এই ...
নিজস্ব প্রযুক্তিতে চীনের নতুন সিপিইউ উন্মোচন

নিজস্ব প্রযুক্তিতে চীনের নতুন সিপিইউ উন্মোচন

বিদেশের খবর
চীনা চিপ নির্মাতা লুংসন টেকনোলজি বৃহস্পতিবার বেইজিংয়ে তাদের তৈরি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লুংসন ৩সি৬০০০ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।নতুন এই সিপিইউ পুরোপুরি চীনের তৈরি। এতে লুংআর্চ ইন্সট্রাকশন সেট আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এতে কোনো আন্তর্জাতিক লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি ব্যবহার করা হয়নি।এই ইউনিট ব্যবহার করা যাবে সাধারণ কম্পিউটিং, স্মার্ট কম্পিউটেশন, স্টোরেজ, শিল্প নিয়ন্ত্রণ এবং ওয়ার্কস্টেশনে।লুংসন চিপের প্রধান ডিজাইনার ও চায়না একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব কম্পিউটিং টেকনোলজির গবেষক হু ওয়েইউ জানালেন, ৩সি৬০০০-এর কর্মক্ষমতা ২০২৩ বা ২০২৪ সালের বাজারের প্রধান সিপিইউগুলোর সঙ্গে তুলনীয়।একই অনুষ্ঠানে লুংসন ২কে৩০০০ ও ৩বি৬০০০ নামের আরও দুটি প্রসেসরও উন্মোচন করা হয়, যা স্মার্ট টার্মিনাল ও শিল্প নিয়ন্ত্রণ খাতে ব্যবহারের উপযোগী। সূত্র: সিএমজি বাংলা...
দ্বিতীয় দফায় এক্সট্রা ভেহিকুলার অ্যাকটিভিটি সম্পন্ন করলেন শেনচৌ-২০ নভোচারীরা

দ্বিতীয় দফায় এক্সট্রা ভেহিকুলার অ্যাকটিভিটি সম্পন্ন করলেন শেনচৌ-২০ নভোচারীরা

বিদেশের খবর
চীনের শেনচৌ-২০ মিশনের নভোচারীরা দ্বিতীয়বারের মতো মহাকাশযানের বাইরে তাদের কার্যক্রম সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার তারা এই এক্সট্রা ভেহিকুল্যার অ্যাকটিভিটি করেছেন বলে জানিয়েছেন চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)। নভোচারী ছেন তোং, চেন চোংরুই ও ওয়াং চিয়ে নভোযানের বাইরে সাড়ে ৬ ঘণ্টা সময় নিয়ে রোবটিক বাহুর সাহায্যে নানা ধরনের কাজ করেন। চীনের সময় বিকেল ৩টা ৪ মিনিটে চেন চোংরুই কেবিন থেকে প্রথম বেরিয়ে আসেন এবং রোবোটিক বাহুর ডগায় অবস্থান নেন। এরপর ছেন তোং এয়ারলক সুরক্ষা যন্ত্র হস্তান্তর করেন। পরে দুজন মিলে বাহিরের প্ল্যাটফর্মে অটোমেটেড ফুট রেস্ট্রেইন্ট অ্যাডাপ্টার ও ইন্টারফেস অ্যাডাপ্টার স্থাপন করেন। নতুন এ যন্ত্রগুলো স্থাপনের ফলে পরবর্তীতে নভোচারীদের স্পেসওয়াকের সময় ৪০ মিনিট কমে আসবে বলে জানায় সিএমএসএ। এ ছাড়াও নভোচারীরা মহাকাশে ঘুরতে থাকা নানা টুকরো যন্ত্রপাতি থেকে স্টে...
চীনা গবেষণা: মঙ্গলের বায়ুমণ্ডলেই তৈরি হবে জ্বালানি

চীনা গবেষণা: মঙ্গলের বায়ুমণ্ডলেই তৈরি হবে জ্বালানি

বিদেশের খবর
মঙ্গলে দীর্ঘমেয়াদি গবেষণা ও মানব বসতি গঠনের লক্ষ্যকে সামনে রেখে চীনা বিজ্ঞানীরা শক্তি উৎপাদন ও সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। মঙ্গলের বায়ুমণ্ডলের মতো বিশেষ পরিবেশ ব্যবহার করে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন বিশেষ ‘মার্স ব্যাটারি’। ভবিষ্যতের মঙ্গল অভিযানে টেকসই শক্তির যোগান নিশ্চিত করতে পারে এ প্রযুক্তি। একই সঙ্গে, গবেষকরা বলছেন—মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন ও জ্বালানি তৈরিও সম্ভব। আর এসব গবেষণায় ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে চীনের নেতৃত্বে। মঙ্গল গ্রহের বিরূপ আবহাওয়াকে কাজে লাগিয়েই কী করে সেখানে নভোচারীরা টিকে থাকতে পারবেন সেটার পথ দেখিয়েছেন চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা। তাদের গবেষণা বলছে মঙ্গলের বায়ুমণ্ডলটাকেই চাইলে ব্যাটারির হিসেবে কাজে লাগানো যাবে। ইউএসটিসির গবেষক শি ...
সার্ভিস রোবটের বাজারে নেতৃত্ব দিচ্ছে চীন

সার্ভিস রোবটের বাজারে নেতৃত্ব দিচ্ছে চীন

বিদেশের খবর
পণ্য উৎপাদন হোক আর ডেলিভারি, হোটেলের সেবা থেকে স্মার্ট বাসা; চীনের আনাচে কানাচে এখন চোখে পড়ে বিশেষ ধরনের সার্ভিস রোবটের দেখা। নিরবে কাজ চালিয়ে যাওয়া এসব রোবট এখন চীনের রপ্তানি বাণিজ্যেও ফেলতে শুরু করেছে ডিজিটাল পদচিহ্ন। বিশ্বে এ ধরনের সার্ভিস রোবটের বাজারের ২৩ ভাগই দখল করে আছে একটি চীনা প্রতিষ্ঠান, যার নাম পুতু রোবটিক্স। চীনের প্রযুক্তি হাব শেনচেনে রয়েছে এর কারখানা। সম্প্রতি সেখানে এক লাখ তম সার্ভিস রোবটটি তৈরি করল পুতু রোবটিক্স। পুতুর তৈরি বিড়ালের মতো দেখতে একটি খাবার ডেলিভারি রোবট ব্যবহৃত হচ্ছে অন্তত ৬০টি দেশ ও অঞ্চলে। পুতু রোবটিক্স-এর সিটিও কুয়ো ছোং জানালেন, রোবটের এই ব্যাচটি আমাদের ওয়্যারহাউজ থেকে জাপান ও ইউরোপের বাজারে যাওয়ার জন্য তৈরি। গত বছরের প্রথম ৩ মাসের তুলনায় এ বছর পুতু রোবটিক্স-এর বিক্রি বেড়েছে ৩ গুণ। ক্রেতাদের চাহিদা অনুযায়ী গবেষণা করে রোবটের ভেতর নানা বৈশ...
নিউজিল্যান্ডে চীনের নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি সহযোগিতা শুরু

নিউজিল্যান্ডে চীনের নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি সহযোগিতা শুরু

বিদেশের খবর
চীনের নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষতা এবার পৌঁছেছে নিউজিল্যান্ডে। সম্প্রতি নবায়নযোগ্য শক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হয়েছে পিসিজি গ্লোবালের আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে। বাণিজ্যিক ও শিল্পখাতে ফোটোভোলটাইক (সৌরবিদ্যুৎ) প্রকল্প উন্নয়ন ও ব্যবস্থাপনায় বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি নিউজিল্যান্ডের স্থানীয় নির্মাণ ও আবাসন সংস্থা ড্রিমহোম গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে দেশটির বাজারে প্রবেশ করেছে। পিসিজি গ্লোবাল জানিয়েছে, তাদের মূল প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান পিসিজি পাওয়ার ইতোমধ্যে চীনে ১ গিগাওয়াটের বেশি গ্রিড-সংযুক্ত সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে ওশেনিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে তাদের ১.৮ গিগাওয়াট প্রকল্প পাইপলাইনে রয়েছে। নিউজিল্যান্ডে রয়েছে ১৮০ মেগাওয়াটের একটি পাইপলাইন এবং একটি ৮৬ কিলোওয়াটের প্রদর্শনী প্রকল্প। পিসিজি নিউজিল্যান্ডে একটি স্থানীয় অপারে...