জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলা হবে- পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৩ সেপ্টেম্বর, শনিবার এক বিবৃতিতে বলেছেন, ২৪ এর জুলাইতে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য। হাসিনার পলায়ন সেই চাওয়ার একটা অংশ। পরের কাজ ছিলো, সংবিধান, আইন ও রাজনৈতিক সংস্কার করে দেশে স্বৈরচার সৃষ্টির সম্ভাব্য সকল পথ রুদ্ধ করা। কিন্তু অতিব দুঃখের সাথে দেখছি যে, মৌলিক সংস্কার সম্পন্ন না করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবারো পুরোনা অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে। এমন বাস্তবতায় স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক, সামাজিক শক্তি একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
পীর সাহেব চরমোনাই বলেন, জুলাইয়ে নিহত পরিবারগুলোতে শোক এখনো বহমান, আহতদের ক্ষত এখনো শুকায় নাই, অন্ধ হয়...




