ধানের শীষে ভোট না দেওয়ায় হাতিয়ায় ৩ সন্তানের জননীকে ধর্ষণ ও দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ
নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষে ভোট না দেওয়ায় ৩ সন্তানের জননীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ দেশব্যাপী অব্যাহত সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৪ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “নোয়াখালীর হাতিয়ায় চানন্দী ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট না দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে ঘরে ঢুকে ধর্ষণ ও তার পুরো পরিবারের ওপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা। ভুক্তভোগীর ভাষ্যমতে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সন্ত্রাসীরা তার পরিবারের ওপর হামলা চালায়। এক পর্যায়ে রহমান নামক এক বিএনপি নেতা ওই গৃহবধূকে ধর্ষণ ও পরদিন সকালে পুনরায় সংঘবদ্ধ হয়ে তার ঘরবাড়ি ভাঙচুর ও শারীরিক নির্যাতন চালায়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে এ ধর...







