বাংলাদেশের সঙ্গে নতুন জলবায়ু অংশীদারিত্ব গড়তে আগ্রহী যুক্তরাজ্য
বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সহনশীলতা বৃদ্ধির সক্ষমতা জোরদার করতে নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য (ইউকে)।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাতকালে এই আগ্রহ প্রকাশ করে। বৈঠকের মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা।
বৈঠকে উভয় পক্ষ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় জলবায়ু পরিবর্তন অভিযোজন, ভূগর্ভস্থ পানি নিঃশেষ হওয়া, দূষণ নিয়ন্ত্রণ ও নদীর প্রতিবেশ ব্যবস্থার পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় কমিউনিটির ভূমিকা অত্যন্ত গ...






