‘বাগছাস আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে’: সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক
নির্দিষ্ট কিছু অভিযোগ এনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক নূরনবী। তার পদত্যাগের কিছুক্ষণ পর তাকে দায়িত্ব থেকে নির্দিষ্ট কিছু অভিযোগে অব্যাহতি প্রদান করে বিজ্ঞাপ্তি প্রকাশ করে বাগছাস। অতঃপর সেই অভিযোগকে মিথ্যা দাবি করেন নূরনবী।
২ আগস্ট (শনিবার) শাহবাগে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বাগছাসের যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন নূরনবী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবী উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা, কোরাম কেন্দ্রিক সংগঠন পরিলানিনা, এবং সাম্প্রতিক সময়ের কিছু গভীর ও নীতিহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এবং জুলাই অভ্যুত্থানের আদর্শিক অবস্থানকে অক্ষুন্ন রাখতে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।
তিনি আরও উ...







