Tuesday, March 31
Shadow

রাজশাহী

সান্তাহার শহর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা

সান্তাহার শহর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা

বগুড়া, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি বগুড়া : ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের সদস্যদের সাথে বিএনপির নেতৃবন্দরা মতবিনিময় করেছেন। বুধবার রাতে সান্তাহার মাইক্রোস্ট্যান্ডে প্রেসক্লাব কর্যালয়ে ওই ক্লাবের সভাপতি জিললুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা সোহেল, ছাত্রদল নেতা হযরত আলী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতোয়ার হোসেন, শফির উদ্দিন, আমিনুল,সামিদুল, এরশাদ ও হু...
আদমদীঘিতে বিনোদনের নতুন মাত্রা রক্তদহ বিলের ব্রিজ

আদমদীঘিতে বিনোদনের নতুন মাত্রা রক্তদহ বিলের ব্রিজ

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি বগুড়া : ঈদ উল আজহার চার দিন অতিবাহিত হলেও আদমদীঘির বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভির লক্ষনীয়। ঈদের ছুটিতে সান্তাহার ফারিস্তা, শখের পল্লী ও ডানা পার্কে ভিড় থাকা সত্বেও বাড়তি বিনোদন কেন্দ্র হিসেবে আদমদীঘির কদমা রক্তদহ বিলের খাড়ির ওপড় ব্রিজ ও তার পাশের সড়কে বাড়তি মাত্রা যোগ হয়েছে বিনোদন কেন্দ্র হিসাবে। ঈদ পেরিয়ে চার দিন অতিবাহিত হলেও কিশোর, কিশোরী শিশুসহ সকল বয়সের বিনোদন প্রত্যাশিদের আগমন ও ভিড়ের কারণে বিভিন্ন ধরণের দোকান পাট বসায় মেলায় পরিনত হয়েছে এই রক্তদহ বিল খাড়ির ব্রিজ এলাকা। শখের পল্লী, ফিরিস্তা ও ডানা পার্কে টিকিটের মাধ্যমে বিনোদন কেন্দ্র উপভোগ করতে হয়। কিন্ত এই রক্তদহ বিল ব্রিজ এলাকায় কোলাহল মুক্ত হওয়ায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে। করজবাড়ি গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, সম্প্রতি বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সাইলো সড়ক থেকে আদমদীঘ...
মান্দায় জামায়াতে’র  ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মান্দায় জামায়াতে’র  ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  গত সোমবার (৯ জুন) উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এসময় মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। তিনি বলেন, ‘ঈদের আনন্দ শুধু ব্যক্তি বা পারিবারিক পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে আমাদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।’এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক, রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদৎ হোসাইন এবং জামায়াতে ইসলামী ন...
মান্দায় “গাইহানা- কৃষ্ণপুর নবজাগরণী ক্লাব” এর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মান্দায় “গাইহানা- কৃষ্ণপুর নবজাগরণী ক্লাব” এর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ: নওগাঁর মান্দায় ঈদ আনন্দ মেলা,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন (সোমবার) রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা- কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “গাইহানা- কৃষ্ণপুর নবজাগরণী ক্লাব” এর উদ্যোগে এসব আয়োজন করা হয়। এসময় অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মোহাইমিনুল শামীমের সঞ্চালনায় ও সভাপতি  মোস্তাকিম বিল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু এবং কুসুম্ব...
মান্দায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় আটক ১

মান্দায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় আটক ১

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায়  চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা ২/৩ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মান্দা থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা হলেন, উপজেলার চকবিনোদ গ্রামের মোস্তাফার ছেলে মেহেদী হাসান (১৯),মৃত কছিমুদ্দিনের ছেলে মোস্তফা (৫৫), চকজামদই গ্রামের সাইদুরের ছেলে জাহিদুল ইসলাম (২১) এবং খলিলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪০)। এদের মধ্যে রফিকুল ইসলামকে আটক করে আজ বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় বৈদ্যপুর লাল পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটে মেহেদী হাসান তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত ম...
মান্দায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ

মান্দায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী, সংবাদ
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের বালুবাজার কিন্ডার গার্টেন স্কুল মাঠে এ কর্মসূচি পালিত হয়। এসময় সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় ও সভাপতি,সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ইলিয়াস খাঁন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওঃ মাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের সেক্রেটারী এ্যাড.ওয়ালিউল্লাহ,সদস্য আরিফ বিল্লাহ,গোলাম মোস্তফা,খালেদ হাসান শিপন,আব্দুর রহমানসহ শুভাকাক্সক্ষী জাহিদ হোসেন এবং জাকারিয়া প্রমূখ।স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি ইলিয়াস খাঁন বলেন, প্রান্তিক-দরিদ্র পরিবারসমূহের স্বাবলম্বীকরণ কল্পে ছাগল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগেও রামাজান প্যাকেজে ২০০ জনকে ২ হা...
পাঁচ টাকার কাগজের নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারনের প্রতিবাদে মানববন্ধন

পাঁচ টাকার কাগজের নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারনের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারনের প্রতিবাদে নওগাঁর মান্দায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার বাদ জুমা কুসুম্বা মসজিদ প্রধান ফটকের সামনে ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদের সকল মুসল্লীবৃন্দের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কুসুম্বা মসজিদের খতিব মাওলানা মোস্তফা মো.আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের আমীর খন্দকার মো. আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ভালাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক খন্দকার  মুহাঃ আব্দুর রহিম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক,যুব জামায়াতের সভাপতি আব্...
আদমদীঘিতে চোলাই মদ বিক্রেতা দুই জনের জেল-জরিমানা

আদমদীঘিতে চোলাই মদ বিক্রেতা দুই জনের জেল-জরিমানা

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ বিক্রির অপরাধে দুই মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৪ জুন) দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তিন মাসের কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি সরদারপাড়ার ছইম উদ্দিন মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আদমদীঘির ছাতিয়ানগ্রাম এলাকা থেকে এক লিটার চোলাই মদসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা তাদের তিন মাসে...
সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক

সান্তাহারে হিরোইন উদ্ধারসহ ৩ জন আটক

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৫ গ্রাম হেরোইন উদ্ধার ও এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে সান্তাহারের হাটখোলা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক কটা হয়। আটক মাদক ব্যবসায়িরা হলো, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার রুবি বেগম (৫০), আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার আমির হামজা (২৫) ও সান্তাহার নতুন বাজার এলাকার শাকিল (২২)। এছাড়া মূল আসামি হযরত আলী (৪৫) পলাতক রয়েছে। জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া সান্তাহার এলাকায় মাদক ব্যবসায়ীদের সক্রিয়তার বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে বগুড়া দুপচাচিয়া সেনা ক্যাম্প একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সরাসরি মাদক ব্যবসায় জড়িত ৩ জনকে (যার ম...
মান্দায় জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

মান্দায় জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

জামায়াতে ইসলামি, নওগাঁ, বাংলাদেশ, রাজনীতি, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক জামায়াত মনোনীত উপজেলা ও ইউ’পি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা ও ইউ’পি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মোঃ আব্দুর রাকিব। এসময় নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মো. মোস্তফা আল-আমিনকে জামায়াত মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। অপরদিকে, জামায়াত মনোনীত চেয়ারম্যানপ্রার্থী হিসেবে ২নং ভালাইন ইউনিয়নে মো. আলতাফ হোসেন (দেলোয়ার), ৩ নং পরানপুর ইউনিয়নে প্রভাষক মো. ইলিয়াস খান,৫নং মান্দা ইউনিয়নে ডাঃ মাওলানা মো. আমিনুল ইসলাম,৬নং মৈন...