Tuesday, April 7
Shadow

বাংলাদেশ

এই ক্যাটাগরিতে প্রকাশিত হবে বাংলাদেশের ৬৪টি জেলার সাম্প্রতিক খবর, গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা, সমাজ-সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও অন্যান্য সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন ও বিশ্লেষণ। দেশজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর আপডেট জানতে চোখ রাখুন এখানে।

১১ সন্তানের জনক অসহায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতীন

নওগাঁ, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের ১৩০ বছর বয়সী তফের আলী মণ্ডলের মানবেতর জীবনযাপন হৃদয় ছুঁয়ে গেছে অনেকের। হাড় জিরজিরে শরীর, নেই চলার শক্তি, নেই মাথা গোঁজার মতো একটি উপযুক্ত ঠাঁই। সরকারি জমিতে মরিচাধরা টিনের বেড়া ও ছাউনি দিয়ে বানানো একটি জরাজীর্ণ ঘরে দিন কাটছে তার।১১ সন্তানের জনক হলেও, শেষ বয়সে কারো আশ্রয় পাননি তফের মণ্ডল। স্ত্রী বহু আগেই মারা গেছেন। সন্তানেরাও নিজেদের মতো জীবনযাপন করছেন। একসময় ছোট ছেলে আইনাল হকের বাড়িতে থাকলেও, পুত্রবধূর অসহযোগিতার কারণে সেখান থেকেও বিতাড়িত হন তিনি। এখন একটি রাস্তার পাশে অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরে একা জীবন কাটাচ্ছেন শতবর্ষী এই মানুষটি।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করুণ অবস্থার ভিডিও ও ছবি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি...
মান্দায় দেলুয়াবাড়ি হাটে কাপড় মার্কেটের উন্নয়নকাজে বাধা; চাঁদা না পেয়ে কুচক্রী মহলের গুজব ছড়ানোর অভিযোগ

মান্দায় দেলুয়াবাড়ি হাটে কাপড় মার্কেটের উন্নয়নকাজে বাধা; চাঁদা না পেয়ে কুচক্রী মহলের গুজব ছড়ানোর অভিযোগ

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি হাটে কাপড় মার্কেট উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টি করছে একটি প্রভাবশালী মহল এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।জানা গেছে, সরকারের নির্ধারিত নিয়ম মেনে ডিসিআর (দখল ছাড়পত্র) সংগ্রহ করে ৩০ থেকে ৩৫টি পাকা দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে হাটের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা দেখা দিলেও, চাঁদা না পেয়ে একটি চিহ্নিত চক্র উন্নয়ন কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।এবিষয়ে কাপড় মার্কেটের ব্যবসায়ী আহসান হাবিব বলেন, “আমরা ডিসিআর নিয়ে বৈধভাবে দোকান করছি। সরকারি জমি দখলের প্রশ্নই আসে না। কিন্তু একটি মহল চাঁদা না পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্মাণ কাজ বন্ধের চেষ্টা করছে।”তিনি আরো বলেন, দেলুয়াবাড়ি হাটের সরকারি জায়গায় মার্কেট নির্মাণে অর্ধকোটি টাকা বাণিজ্যের বিষয়টি সঠিক ...
পাইকগাছায় মাছের পোনা অবমুক্ত

পাইকগাছায় মাছের পোনা অবমুক্ত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি  ২০২৫-২৬ আর্থিক সালে রাজস্ব বাজেটের অর্থায়নে মৎস্য অধিদপ্তরের আওতায় পাইকগাছায় অভ্যন্তরীণ জলাশয় এবং বর্ষা প্লাবিত, ধানক্ষেতে, প্লাবনভূমি, প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা মো. ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, ক্ষেত্র রণধীর সরকার, এসডিএফ ক্লাস্টার কর্মকর্তা নাসিম আনসারি, বিভিন্ন প্রতিষ্ঠিক জলাশয়ের প্...
মান্দায় দুঃস্থ নারী, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে উপকারভোগী সামগ্রী বিতরণ

মান্দায় দুঃস্থ নারী, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে উপকারভোগী সামগ্রী বিতরণ

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ২০২৫-২৬ অর্থবছরে এডিপি  প্রকল্পের অর্থায়নে দুঃস্থ নারী, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, স্প্রে মেশিন ও ছাতা বিতরণ করা হয়েছে।বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এতে সভাপতিত্ব করেন গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব রফিকুল ইসলাম, হিসাব সহকারী মিঠু কুমার, ইউপি সদস্য বিমল কুমার, আব্দুল আলিম, হামিদুর রহমান, আস্থান আলী মোল্লা, শামসুর রহমান, শাহাদৎ হোসেন, কামরুল ইসলাম, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লুৎফর রহম...

ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা উৎপাদন ও বিপণন বন্ধে নার্সারী মালিকদের উদ্বুদ্ভকরণে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান,  দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর প্রেস ক্লাবে  ২৭ আগষ্ট ২০২৫ তারিখ বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ( বেলা)  এর উদ্দোগে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা উৎপাদন ও বিপণন বন্ধে নার্সারী মালিকদের উদ্বুদ্ভকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বা উষ্ণায়ন বৃদ্ধির পেছনে যে কয়েকটি কারণকে প্রত্যক্ষভাবে দায়ি করা হয়, বন ধবংস বা বন বিনাশ তারমধ্যে অন্যতম। সারা বিশ্বে বন ধবংস, জীববৈচিত্র্যের ক্ষয় এবং বাস্তুসংস্থান ধ্বংসের যে প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে নেই।   বাংলাদেশ পরিবেশ আইজীবী সমিতি ( বেলা)  এসম্পর্কে ৬ টি সুপারিশ করে। এই গাছের চারা উৎপাদন থেকে বিরত থাকতে নার্সারী মালিকদের উৎসাহিত করা। এই গাছের ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করা। এই গ...
শরবত বিক্রি করে চলে কাওছার মিয়ার সংসার

শরবত বিক্রি করে চলে কাওছার মিয়ার সংসার

বাংলাদেশ, ময়মনসিংহ, ময়মনসিংহ জেলা শহর
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ জীবন মানেই সংগ্রাম—এ কথার জীবন্ত উদাহরণ ব্রাহ্মণবাড়িয়ার কাওছার মিয়া। প্রায় দুই দশক ধরে তিনি হেঁটে হেঁটে শরবত বিক্রি করে সংসার চালাচ্ছেন। দিনে রোদ, বৃষ্টি কিংবা শীত—কোনো কিছুই থামাতে পারে না তাঁর পথচলা। কারণ, তাঁর কাঁধে শুধু একটি সংসারের দায় নয়, বরং ছয় সদস্যের পুরো পরিবারের দায়িত্ব। কাওছার মিয়ার সংসারে সদস্য সংখ্যা ছয় জন। স্ত্রী ও তিন সন্তানের স্বপ্ন-আকাঙ্ক্ষা পূরণ করতে তিনি শরবতের গ্লাসে ভরসা রেখেছেন। দুই ছেলে ও এক মেয়ে পড়াশোনা করছে। তাঁদের লেখাপড়া থামিয়ে দিতে চান না কোনোভাবেই। তাই প্রতিদিন ভোরে উঠে শরবত তৈরির কাজ শুরু করেন, এরপর ভারে বালতি ঝুলিয়ে  নিয়ে বেরিয়ে পড়েন পথে। শরবত বিক্রির দীর্ঘ যাত্রা প্রায় ২০ বছর ধরে শরবত বিক্রি করছেন কাওছার মিয়া। শুরুটা ব্রাহ্মণবাড়িয়া থেকে হলেও কাজের টানে তিনি ঘুরেছেন নানা জায়গায়। প্রথমে ময়ম...
হুমকির মুখে সাতক্ষীরা ও পাইকগাছার সংযোগ বাঁকা ব্রীজ:  জনদুর্ভোগ চরমে 

হুমকির মুখে সাতক্ষীরা ও পাইকগাছার সংযোগ বাঁকা ব্রীজ:  জনদুর্ভোগ চরমে 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
 পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : সাতক্ষীরার কুল্যামোড় হয়ে আশাশুনি ইউনিয়নের দরগাহপুর এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম বাঁকা ব্রীজ। অতিবর্ষণ, কপোতাক্ষ নদের তীব্র স্রোতে ওই ব্রীজের দুই প্রান্তে পিলারের নিচের মাটি ধ্বসে যাওয়ায় ব্রীজটি হুমকির মুখে পড়েছে। সেই সাথে আশেপাশে ঘরবাড়ি, দোকানঘর ও ফসলীজমি। এখনি কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে ব্রীজটি সহ অন্যান্য স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ফলে সাতক্ষীরার দরগাহপুর ও পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের বাঁকাবাজারের মধ্যে ওই জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতোমধ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে ভারী যানবাহন বাস মিনিবাস, ট্রাক সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পুঁতে রাখা হয়েছে ব্রীজের দুই প্রান্তে সড়কের মাঝখানে গাছ। ফলে সাতক্ষীরা ও আশাশু...

 মেঘনায় মিলছে না রুপালি ইলিশ হতশায় দিন কাটাচ্ছেন জেলে পরিবারগুলো

চট্টগ্রাম, বাংলাদেশ, লক্ষীপুর
কে এম মাহমুদ রিয়াজ: মেঘনায় রূপালী ইলিশের দেখা মিলছে না। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না জেলেদের। ভরা মৌসুমে ও মিলছে না মেঘনার কাঙ্খিত রুপালি ইলিশ। মেঘনার কোল ঘেসে জেলে পরিবারগুলোর হতাশায় দিন কাটাছে। দিনের পর দিন নদীতে জাল ফেলেও বেশিরভাগ জেলে ফিরছেন খালি হাতে। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন জেলার অর্ধ -লক্ষাধিক জেলে পরিবার। ক্ষতির মুখে পড়েছেন আড়ৎদার ও মাছ ব্যবসায়ীরা। ইলিশের খুঁজে জাল নিয়ে নদীতে ঝাপাচ্ছেন মেঘনাপাড়ের জেলেরা। তবে দীর্ঘ সময় নদীতে কাটিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। গত দুই মাস ধরেই চলছে এমন পরিস্থিতি। মেঘনার ৩০টি মাছঘাটে প্রতিদিন যেখানে গড়ে বেচাবিক্রি হতো প্রায়  চার টন ইলিশ, সেখানে এখন চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই নগণ্য । গত অর্থবছরে লক্ষ্মীপুরে ২/৩ হাজার টন ইলিশ উৎপাদন হলেও এবারের  চিত্র সম্পূর্ণ ভিন্ন । প্রয়োজনের তুলনায় অপ্রতুল ইলিশের বাজার মূল্য এখন মধ্যবি...
কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন হুমকির মুখে রাড়ুলীর জনপদ

কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন হুমকির মুখে রাড়ুলীর জনপদ

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা :  পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরকেবিকে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুল সংলগ্ন ঋষিপাড়া আড়ংঘাটা এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের প্রবণতা এতোটাই প্রবল যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে  শত শত বিঘা ফসলি জমি ও মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরজমিনে ঘুরে দেখা যায়, জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত আরকেবিকে হরিশ্চ চন্দ্র কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে কপোতাক্ষ নদ প্রবাহিত। এ নদীটির কাটিপাড়া অভিমুখে প্রায় এক কিলোমিটার এলাকায় বেড়িবাঁধের অন্তত ১০ থেকে ১২টি স্থানে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানির তোড়ে বাঁধের বিভিন্ন অংশ ২ থেকে হাত পর্যন্ত সরু হয়ে পড়েছে। ফলে অতি বৃষ্টি বা নদীতে জোয়ারের পা...
দীর্ঘ বিরতির পর যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

দীর্ঘ বিরতির পর যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: বর্তমান দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ চার মাস পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুই চালানে দেশে প্রবেশ করেছে ১২ টি ভারতীয় ট্রাকে ৪২১ মেট্রিক টন চাল। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২৩ আগস্ট) গভীর অঘ্ররাত পর্যন্ত প্রথম চালানে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন ও দ্বিতীয় চালানে ৩ টি ট্রাকে ১০৬ মেট্রিক টন মোটা চাল দেশে প্রবেশ করেছে। কিন্তু ভারত থেকে প্রবেশকৃত চাল এর ছাড়পত্রের জন্য বেনাপোল থেকে কোন সি এন্ড এফ এজেন্ট কাগজপত্র দাখিল করেনি। তাদের কাগজপত্র আজ রবিবার দাখিল করার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বেনাপোল কাস্টমস ক্লিয়ারেন্স এর মাধ্যমে চালগুলোর ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। বেনাপোল আমদানি রপ্তানি কারক সংগঠনের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন জানিয়েছেন, চালবাহী আ...