Tuesday, September 22
Shadow

বাংলাদেশ

এই ক্যাটাগরিতে প্রকাশিত হবে বাংলাদেশের ৬৪টি জেলার সাম্প্রতিক খবর, গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা, সমাজ-সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও অন্যান্য সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন ও বিশ্লেষণ। দেশজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর আপডেট জানতে চোখ রাখুন এখানে।

মান্দায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশের মতবিনিময়

মান্দায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশের মতবিনিময়

জামায়াতে ইসলামি, নওগাঁ, বাংলাদেশ, রাজনীতি, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ইলেককট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ইলিয়াস খান এর সঞ্চলনায় ও আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক নজরুল ইসলাম,রেজাউল ইসলাম ও কাজী কামাল হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা ...
মরুভূমির দুম্বা এখন পাইকগাছায় বানিজ্যিক ভাবে পালন 

মরুভূমির দুম্বা এখন পাইকগাছায় বানিজ্যিক ভাবে পালন 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা   মরুভূমির দুম্বা এখন পাইকগাছায় বানিজ্যিক ভাবে খামারে পালন করা হচ্ছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম বারের মত পেয়ে দর্শনার্থীদের ভিড় চোখ পড়ার মতো লক্ষনীয়। মূলত  শখের বশে মরুর প্রাণী দুম্বা পালন শুরু করেছেন আশরাফুজ্জামান। খুলনার পাইকগাছার বান্দিকাটি গ্রামে নিজ বাড়িতে এ খামার। দুম্বাগুলো সেখানেই বেড়ে উঠছে। মরুভূমির প্রাণী এ দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। খামারের বয়স মাত্র ৫ মাস। ৪টি দুম্বা দিয়ে খামার শুরু করেছেন। খামার করার পর প্রথম একটি বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স দুই মাস।  বাচ্চা তৈরি করে নিজে বড় খামার করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে তাঁর। এতে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। কোরবানির ঈদ এবং সারা বছরই দুম্বার মাংসের চাহিদা বেশি থাকে এবং এর দাম ছাগল-ভেড়ার মাংসের ...
মান্দায় মেয়েদের তায়কোয়ান্দো প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও ড্রাম সেট বিতরণ

মান্দায় মেয়েদের তায়কোয়ান্দো প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও ড্রাম সেট বিতরণ

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এডিপির অর্থায়নে দুই মাসব্যাপী তায়কোয়ান্দো প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ জন মেয়ে শিক্ষার্থী। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ড্রাম সেট বিতরণ করা হয়।শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মান্দা জিমনেশিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তায়কোয়ান্দোসহ আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিং কার্যক্রমও শিক্ষার্থীদের নেতৃত্ব গঠন, দলগত কাজ ও সেবাবোধ বৃদ্ধিতে সহায়ক।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং সৃজনশীলতার বিকাশ...
সিলেটে কিশোর গ্যাং ফের বেপরোয়া

সিলেটে কিশোর গ্যাং ফের বেপরোয়া

অপরাধ, বাংলাদেশ, সিলেট
সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’। চলছে খুনাখুনির মহোৎসব। আহত হচ্ছে অনেকেই। দিন দিন কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড অসহনীয় মাত্রায় পৌঁছে যাচ্ছে। নগরের চুরি, ছিনতাই সহ নানা ঘটনায় উঠে আসছে কিশোর গ্যাংয়ের নাম। পুলিশের কর্মকর্তারা বলছেন, কিশোর গ্যাংয়ের লাগাম টেনে ধরতে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করছে। কিন্তু আদতে সেটি কতোটুকু কার্যকর করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, কিশোর গ্যাংয়ে রয়েছে রাজনৈতিক প্রভাব। শেল্টার দাতারা অদৃশ্য থেকে তাদের বেপরোয়া কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়ার কারণে বর্তমান পরিস্থিতি খুনাখুনির পর্যায়ে চলে গেছে। ১৫ দিনের ব্যবধানে কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সিলেটে দু’টি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে একটি হচ্ছে অপরাধ জোন বালুচরে ও অপরটি হচ্ছে বাদামবাগিছায়। নগরের নয়াসড়কে কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। বৃহ...
পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ 

পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযানে ৪ চিংড়ী ব্যবসায়ীর কাছ থেকে ৬ ড্রামে আনুমানিক ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় থেকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা- ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে কপোতাক্ষ নদীতে অবমুক্ত করা হয়। এবং ব্যবসায়ীদের সচেতন করে ছেড়ে দেয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। নৌ পুলিশের সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এএসআই আতাউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।...
নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ,ম,জায়েদ হোসেন, নাসির নগর, (ব্রাহ্মণবাড়ীয়া): অদৃশ্য কারণে অচল হয়ে পড়েছে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় সচল ধাতব মুদ্রা এখন অচল হয়ে পড়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ৪ মার্চ সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার প্রচলন শুরু হয়। সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা, পরবর্তীতে টাকাকে প্রকাশের চিহ্ন বা সংকেত হিসাবে “৳” কে নির্ধারণ করা হয়। টাকার সর্বনিম্ন একক নির্ধারণ করা হয় এক টাকা। আর এক টাকার শতাংশকে পয়সা নামে অভিহিত করা হয়। অর্থাৎ ৳১ সমান ১০০ পয়সা।৭৫ সালে ১ টাকা ধাতব মুদ্রা প্রবর্তন করা হয় এবং ২০০৪ সালে ‘‘স্টিল’’ এর তৈরী ২ টাকার মুদ্রা ইস্যু হয়। গত আট থেকে দশ বছর ধরে অজানা বা অদৃশ্য কারণেই নাসির নগর উপজেলা সহ ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অচল হয়ে পড়ে রয়েছে এক ও দুই টাকার কয়েন। ভি...
চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন 

চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন 

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর জনবহুল এলাকা ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থান ও আবাসিক বাসা - বাড়ির সামনের চলাচলের রাস্তায় চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে রসুলবাগ সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বর্জ্যের ডাস্টবিনে পরিণত করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রীন সিটি হাউজিং সোসাইটি ও স্থানীয় এলাকাবাসী ও মুসল্লি বৃন্দ। ২৬ নভেম্বর বুধবার, বিকেল চারটায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন একর্ড গ্রীন ভিলেজ ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এরশাদ উল্লাহ, প্রফেসর নূরুল্লাহ, মোহাম্মদ আলম খান, ইসমাইল জসীম, নাজিমুদ্দিন, ইসমাইল ইমন, সাইফুল ইসলাম, আজিজুল হক, ছমদুল করিম ভুট্টো, সালমান ফারসি, সালাউদ্দিন চৌধুরী, চৈতি বড়ুয়া প্রমুখ। মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা, নারী ও শিশু শিক্ষার্থীরা বলেন, আমরা এই বর্জ্যের স্তূপের কারণে স্কুলে যাওয়া-আসার সময় ময়লার ...
লাকসামে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

লাকসামে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসামে শুক্রবার (২১ নভেম্বর) অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের নৈরাজ্যের বিরুদ্ধে লাকসামের নাগরিক সমাজ মানববন্ধন করেছেন। ওইদিন বিকেলে পৌরশহরের দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে পাঁচ দফা দাবিতে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আনোয়ারুল আজিম, সচেতন নাগরিক ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সনজিত ভৌমিক, মোহাম্মদ সেলিম, ফয়সাল মাহমুদ, ছাত্র প্রতিনিধি মেজবাহ্ উদ্দিন সিয়াম, ভোক্তভূগী-শাহাদাত হোসেন সোহান প্রমূখ। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, লাকসাম পৌর শহরের ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পয়েছে। বর্তমানে এই ছোট্ট একটি শহরে কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক রয়েছে। ওইসব অটোরিকশা ও মিশুকের অধিকাংশ চ...
এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

এনসিপি, দিনাজপুর, বাংলাদেশ, রংপুর, রাজনীতি
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: এন সি পি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে। আত্মপ্রকাশ উপলক্ষে জুলাই স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। নীরবতা পালন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জুলাই স্মৃতি থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, লিলি মোড় হয়ে গণেশতলা জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির এবং সদস্য সচিব ফয়সাল করিম সোয়েব। তাঁদের নেতৃত্বে জেলা কমিটির আত্মপ্রকাশ র‌্যালিটি সম্পন্ন হয়। জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন  সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, মো. জোবাইদুর হক। যুগ্ম আহ্বায়ক  তাফসির, ইলমাইল যুগ্ম সদস্য সচিব  ইমরান চৌধুরী নিশাদ, গোলাম মোস্তোফা, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক&n...
একদিনের ব্যবধানে আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা করলেন মামলাবাজ রশিদ

একদিনের ব্যবধানে আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা করলেন মামলাবাজ রশিদ

অপরাধ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো:   মাত্র একদিনের ব্যবধানে আবারও আমার দেশ পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মামলাবাজ হিসেবে পরিচিত কর্ণফুলি শীপ বিল্ডার্সের এমডি স্বৈরাচারের দোসর আবদুর রশিদ। এ নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে।  গত মঙ্গলবার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে তিন সাংবাদিকের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানী হয়েছে দাবি করে মামলাটি করেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২ জানুয়ারি সমন জারি করেছেন।  এই মামলায় আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ তিন সাংবাদিককে বিবাদি করা হয়েছে।  এর আগে গত সোমবার তার পক্ষে একই ব্যক্তি নজরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করেন। এতে আসামি...