দ্রুতই বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা হবে:- মেয়র ডা. শাহাদাত
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে ১২ আগষ্ট সোমবার, টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বৈঠক করেছেন জাপানের পরিবেশ মন্ত্রণালয় (MOEJ) ও জাপানি প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদল। বৈঠকে নগরের বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বিষয়ক সমন্বিত প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলটি জানায়, জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন জানিয়েছে, তারা ২০২৫-২৬ অর্থবছরে চসিক এলাকায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (Integrated Waste Treatment) প্রকল্পের দ্বিতীয় ধাপের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবে। এর লক্ষ্য হলো নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, জ্বালানি-উৎপাদিত কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা।
“সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্প বাস্তবায়নের চ্যাল...






