Thursday, March 5
Shadow

অপরাধ

এই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনাগুলির বিস্তারিত বিবরণ প্রদান করা হয়। এখানে অপরাধী কার্যক্রম, অপরাধের ধরন, আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, অপরাধীদের ধরপাকড়, তদন্তের অগ্রগতি, আদালতের কার্যক্রম, এবং আইনগত ব্যবস্থা নিয়ে খবর এবং বিশ্লেষণ প্রকাশিত হয়। এছাড়া, সমাজে অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া পদক্ষেপ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন, এবং অপরাধী কর্মকাণ্ডের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত তথ্যও এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত থাকবে।

শ্রীবরদীতে কলেজ শিক্ষার্থীর মোটরসাইকেল চাপায় পথচারী নিহত

শ্রীবরদীতে কলেজ শিক্ষার্থীর মোটরসাইকেল চাপায় পথচারী নিহত

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে শ্রীবরদী পৌরসভার কলেজ রোড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী ওই কৃষকের নাম মো. আব্দুল জুব্বার (৬৭)। সে পৌর এলাকার চককাউরিয়া এলাকার মৃত ইদু শেখের ছেলে। সে চার ছেলে ও এক মেয়ের জনক। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচ বন্ধু ঘুরতে আসেন শেরপুরের গাড়ো পাহাড়ে। পাহাড় থেকে ঘুরে বাড়ি ফেরার সময় তারা দুই মোটরসাইকেলে করে যাওয়ার পথে শ্রীবরদী পৌর শহরের কলেজ রোডে পৌঁছার পরেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আব্দুল জুব্বারকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ওই মোট...
সোহাগ হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ মিছিল

সোহাগ হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ মিছিল

অপরাধ, ঢাকা, বাংলাদেশ
রোকুনুজ্জামান, জবি : রাজধানীর মিটফোর্ড এলাকায় মোঃ সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় নৃশংসভাবে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে লক্ষ্মীবাজার প্রদক্ষিণ শেষে আবার পার্কে এসে এই প্রতিবাদ কর্মসূচি শেষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সভাপতি ইভান তাহসীব বলেন, "এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল জননিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা দেখছি, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দমন-পীড়নের যে সংস্কৃতি স্বৈরাচার হাসিনা সরকার রেখে গিয়েছিল, তা এখনো অব্যাহত। বিচারহীনতার সংস্কৃতি থেকে সরকার বের হতে পারেনি।" তিনি আরও বলেন, “জুলাই অভ্...
শ্রীবরদীতে সাংবাদিকের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

শ্রীবরদীতে সাংবাদিকের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে কর্মরত কাজী আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শ্রীবরদী উপজেলা সদরের মেইন সড়কে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আধঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঞ্জরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল,মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,সিনিয়র সাংবাদিক এমআরটি মিন্টু, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। বক্তার বলেন, গত ২৫ এপ্রিল শুক্রবার বিকালে রানিশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মাসুম বিল্লাহ ও ইউছুব মিয়ার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে দু্‌'পক্ষের ম...
জবি ক্যাম্পাসে সংঘবদ্ধ হামলা ও মব সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সোসাইটি

জবি ক্যাম্পাসে সংঘবদ্ধ হামলা ও মব সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সোসাইটি

অপরাধ, ঢাকা, বাংলাদেশ
রোকুনুজ্জামান গোলাম রাব্বী, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় সম্প্রতি সংঘটিত সংঘবদ্ধ হামলা ও মব সৃষ্টির ঘটনায় ক্যাম্পাসে চরম অস্থিরতা এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দুইজন সম্মানিত শিক্ষক ও একটি ক্রিয়াশীল ছাত্রসংগঠনের কয়েকজন নেতৃবৃন্দের উপর এই হামলা চালানো হয়। হামলাকারীরা ‘ছাত্রলীগ পুনর্বাসন প্রতিরোধ’ এর নামে মব সৃষ্টি করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ঘটনার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “৫ আগস্টের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাব...
সিএমপি’র ডিবি (পশ্চিম) কর্তৃক বিশেষ অভিযানে চুরি ও ছিনতাইকৃত ৩৪২টি মোবাইল ফোন, ০৬ টি ল্যাপটপ এবং নগদ দুই লক্ষ টাকাসহ চোর ও ছিনতাইকারী চক্রের ০৫ সদস্য গ্রেফতার

সিএমপি’র ডিবি (পশ্চিম) কর্তৃক বিশেষ অভিযানে চুরি ও ছিনতাইকৃত ৩৪২টি মোবাইল ফোন, ০৬ টি ল্যাপটপ এবং নগদ দুই লক্ষ টাকাসহ চোর ও ছিনতাইকারী চক্রের ০৫ সদস্য গ্রেফতার

অপরাধ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র জনসাধারণের পকেট হতে নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল হাতিয়ে নিচ্ছে। এই চক্রগুলো সাধারণত ভিড়ের মধ্যে বা জনসমাগমস্থলে বেশি সক্রিয় থাকে। কখনো কখনো তারা যাত্রীবেশী হয়ে বা সাধারণ মানুষের মতো মিশে গিয়েও এই কাজ করে থাকে। এছাড়া, তারা বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানেও এই ধরনের অপরাধ বেশি করে থাকে। এচক্র গুলো পকেট মার বা ছিনতাইয়ের সময় কখনো কখনো হিংসাত্মক আচরণ পূর্বক ভিকটিমকে মারধর করতঃ জোর করে মোবাইলসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা চুরি/ছিনতাইকৃত মোবাইল গুলো অধিক দামে দেশের বিভিন্ন জেলা সহ রোহিঙ্গা ক্যাম্প, মায়ানমার, নেপাল ও ভারতে পাঠিয়ে দেয়। পুলিশের নিয়মিত অভিযানে এরূপ চক্রের সদস্যরা আটক হয়ে আইনের আওতায় আসলেও পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধের জড়িত হয়ে...
চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত-মাওলানা ইমতিয়াজ আলম

চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত-মাওলানা ইমতিয়াজ আলম

অপরাধ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়, রাজনীতি, সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসী কর্তৃক পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পুরো জাতি আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিস্কার করতে হবে। যারা দিনেও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিভোর সেই ক্ষমতাপ্রেমি বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই। সেই সাথে সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ক...
দায়িত্ব অবহেলায় জবি ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি

দায়িত্ব অবহেলায় জবি ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি

অপরাধ, ঢাকা, ফিচার, বাংলাদেশ, শিক্ষা
রোকুনুজ্জামান, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিনসহ মোট ৮ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১০ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন, সদস্য মো: রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাঁধন এবং মেহেদী হাসান মিরাজকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্ত...
নান্দাইলের পল্লীতে হামলা চালিয়ে ২টি ঘর ভাংচুর

নান্দাইলের পল্লীতে হামলা চালিয়ে ২টি ঘর ভাংচুর

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ
২ লাখ টাকার মালামাল লুট ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ড আচারগাঁও নাথপাড়া গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র মোঃ চান মিয়া এবং চান মিয়ার পুত্র মনসুর মিয়ার বাড়িতে গত শুক্রবার বিকালে ব্যাপক হামলা চালিয়ে দুইটি বসতঘর ঘুড়িয়ে দেয়া হয়েছে এবং হামলাকারীরা ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ২লাখ টাকার মালামাল লুটপাট করে নিযে যায়। নাথপাড়া গ্রামের চান মিয়ার পুত্র মনসুর মিয়া জানান, প্রতিপক্ষ একই গ্রামের পিতামৃত গফুর উদ্দিন ভূইঁয়ার পুত্র বাহার উদ্দিন ভূইঁয়া ও দুলন ভূইঁয়ার সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। বর্ণিত জায়গা জমি নিয়ে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে .৩০ শতাংশ ভূমি নিয়ে ৬৫/২০২৫নং অন্য প্রকার মামলা চলমান রয়েছে। উক্ত জায়গায় দীর্ঘদিন ধরে চান মিয়া, মনসুর মিয়া বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। হামলাকারীরা এলাকায় প্রভাবশালী...
শ্রীবরদী সিমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

শ্রীবরদী সিমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। ১০ জুলাই বৃহস্পতিবার ভোরে শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কর্ণঝোড়া সীমান্তের মারেক পাড়ায় কারবারিরা অবৈধ পথে আসা ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করে। জব্দকৃত প্রসাধনীর বাজার মূল্য ১৯ লাখ ২৯ হাজার টাকা। আর বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা যায়নি। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপ...
বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তে নারী সহ সাতজন পুশইন

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তে নারী সহ সাতজন পুশইন

অপরাধ, জামালপুর, বাংলাদেশ, ময়মনসিংহ
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১০ জুলাই (বৃহস্পতিবার) ভোরে ধানুয়া কামালপুর সীমান্তে ১০৮৩ পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।  আটককৃতদের মৌখিক জবানবন্দি অনুসারে তাদের পৈত্রিক বাড়ি বাংলাদেশের বাগেরহাট, বরগুনা, খুলনা ও ফরিদপুর জেলায়। আটককৃতরা জানান ৫-৬ বছর পূর্বে ভারতে অবস্থানরত নিকট আত্মীয়ের মাধ্যমে কাজের সন্ধানে তারা ভারতে চলে যান। দিল্লি সহ বিভিন্ন শহরে তারা কাজকর্ম করতেন।  আটককৃতরা হচ্ছেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পাঠামারা গ্রামের কাশেম আলীর খাঁর ছেলে বেলায়েত খাঁ (৫৫) ও একই গ্রামের বেলায়েত খাঁ এর ছেলে মোহম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মোকসেদপুর থানার বগাইল গ্রামের মে...