Thursday, March 5
Shadow

অপরাধ

এই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনাগুলির বিস্তারিত বিবরণ প্রদান করা হয়। এখানে অপরাধী কার্যক্রম, অপরাধের ধরন, আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, অপরাধীদের ধরপাকড়, তদন্তের অগ্রগতি, আদালতের কার্যক্রম, এবং আইনগত ব্যবস্থা নিয়ে খবর এবং বিশ্লেষণ প্রকাশিত হয়। এছাড়া, সমাজে অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া পদক্ষেপ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন, এবং অপরাধী কর্মকাণ্ডের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত তথ্যও এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত থাকবে।

যশোরের নওয়াপাড়ায় জনি চক্রের ভয়ংকর তাণ্ডব! 

যশোরের নওয়াপাড়ায় জনি চক্রের ভয়ংকর তাণ্ডব! 

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
­যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার (৩০ জুলাই) অভয়নগর থানায় ও গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী মোছা. আসমা খাতুন। তবে থানায় অভিযোগ না নেওয়ার কথা জানান তিনি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শাহনেওয়াজ কবীর টিপু, তিনি নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। অপর দিকে অভিযুক্ত ব্যক্তিরা হলেন, অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অভিযোগে জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর সকালে শাহনেওয়াজ কবীর টিপুকে সুকৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান সৈকত হোসেন হি...
শেরপুরে গৃহবধূর নগ্ন ছবি ভিডিও ভাইরাল, অপরাধীরা অধরা   

শেরপুরে গৃহবধূর নগ্ন ছবি ভিডিও ভাইরাল, অপরাধীরা অধরা   

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে গৃহবধূর নগ্ন ছবি ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলার রানীশিমুল ইউনিয়নের হাসধরা গ্রামে এঘটনা ঘটে। জানা গেছে, এঘটনাকে কেন্দ্র করে অপরাধীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী । এ বিষয়ে গৃহবধূর বড় ভাই মো,রুমান মিয়া বাদি হয়ে ২ বখাটে যুবককে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এরিপোর্ট লেখা পর্যন্ত আসামীরা গ্রেপ্তার হয়নি। বরং উল্টো অভিযোগ তোলে নিতে নানাভাবে ভয়ভীতি ওপ্রাননাশের হুমকি প্রদর্শন করে আসছে আসামী পক্ষের লোকজন বাদির পরিবারকে। ফলে পরিবারটি এখন চরম নিরাপত্যা হীনতায় ভোগছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।   ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হাসধরা গ্রামের এক গৃহবধু (২২) গত ফেব্রুয়ারি মাসে প্রথমে গোসল করার সময় প্রতিবেশি সাইম ও আরিফ নামে ২ বখাটে যুবক ওই গৃহবধূর গোসলের নগ্ন ছবি...
বাউফলে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী 

বাউফলে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী 

অপরাধ, পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন সরোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি। আজ শুক্রবার ভোরে ৪ বছরের শিশুপুত্র সারফারাজকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন তিনি। নিহত সালমা আক্তার (৩২) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত স্বামী সরোয়ার হোসেন একই উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে দম্পতি তাঁদের একমাত্র সন্তানসহ বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে মো. জসিম উদ্দিন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন। গত কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই কলহে...
কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা

কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা

অপরাধ, বিনোদন
৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ভারতে গ্রেপ্তার বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে। এর আগে বুধবার (৩০ জুলাই) কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি পাওয়া গেছে। জানা গেছে, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শান্তা বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। তিনি ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় ছিলেন। তার কাছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রসহ দুটি আধার কার্ড ও বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডি পাওয়া গেছে। সম্প্রতি শান্তা ঠাকুরপুরে পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা দেন। তদন্তকারীদের...
বকশীগঞ্জে ডিবির অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ আটক-২

বকশীগঞ্জে ডিবির অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ আটক-২

অপরাধ, জামালপুর, বাংলাদেশ, ময়মনসিংহ
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ৩০ জুলাই (বুধবার) রাত ৯.০০ ঘটিকার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর একটি অভিযানিক দল বকশীগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন, বকশীগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীর ছেলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় সোহাগ মিয়া (৪০), এবং মেরুরচর ইউনিয়নের রবিয়ারার চর গ্রামের আসাদের ছেলে মুরাদ (৩৫)। জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে  পাঠানো হয়েছে।...
ঢাকায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার!

ঢাকায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার!

অপরাধ, বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফকে ঢাকা ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমতলী থানা পুলিশ উপজেলা পরিষদ কমপ্লেক্সে এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি আমতলী থানা নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ডিএমপি ভাটারা থানায় ১৩ জুলাই ২০২৫ ইংরেজি তারিখে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফ এজাহার নামীয় আসামী হওয়ায় ওই থানা থেকে তাকে গ্রেফতারের জন্য আমতলী থানাকে অনুরোধ করা হয়। ওই অনুরোধের প্রেক্ষিতে বুধবার বিকেলে আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঢাকা ডিএমপি ভাটারা থানায় মামলা নাম্বার- ২৪ আমতলী থ...
পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতির উপর হামলা ও মারপিট ; আটক -৪

পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতির উপর হামলা ও মারপিট ; আটক -৪

অপরাধ, খুলনা, বাংলাদেশ
পাইকগাছা : পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার এর উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে  মঙ্গলবার সন্ধ্যায় আদালত এলাকায় নিজ কার্যালয়ে এ হামলা ও মারপিটের ঘটনা ঘটে।  এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ৪ জনকে আটক করে। অপরদিকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আইনজীবী সমিতি বিশেষ জরুরি সভা করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  মামলা ও প্রাপ্ত অভিযোগে জানা গেছে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তারের সাথে তার ভাইয়ের পরিবারের মধ্যে জায়গা জমি ও মৎস্য লীজ ঘের নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ কে কেন্দ্র করে মৃত ভাই মতিয়ার রহমানের পরিবারের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় আইনজীবী কার্যালয়ে ঢুকে অ্যাড. জিএম আব্দুস সাত্তারের উপর চড়াও হয় এক পর্যায়ে তারা আইনজীবী সমিতির সভাপতি কে মারপিট ও লাঞ্ছিত করে। খবর পেয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ সহ থানা পুলিশ ঘ...
নওগাঁর মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে চাঁদাবাজি ও জাল স্বাক্ষরের অভিযোগ

নওগাঁর মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে চাঁদাবাজি ও জাল স্বাক্ষরের অভিযোগ

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার কুড়িয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও জাল স্বাক্ষরের অভিযোগ উঠেছে। তিনি অবৈধভাবে গঠিত এডহক কমিটি বাতিলের উদ্দেশ্যে কমিটির দুই সদস্যের স্বাক্ষর জাল করে ভুয়া পদত্যাগপত্র দাখিল করেছেন বলে অভিযোগ করেছেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. রজৌল নবী। এ বিষয়ে তিনি গত সোমবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।জানা গেছে, চলতি বছরের ৬ মার্চ মাদ্রাসার একটি এডহক কমিটি অনুমোদন করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। পাঁচ দিন পর, ১১ মার্চ সুপার জিয়াউর রহমান মাদ্রাসার সভাপতি মো. রজৌল নবীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের কাছে একটি অভিযোগপত্র দাখিল করেন। একইসঙ্গে, শিক্ষকমণ্ডলীর প্রতিনিধি হাফিজুর রহমান ও অভিভাবক সদস্য মো. বাবুল হোসেনের নামে ভুয়া পদত্যাগপত্র দাখি...
মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার আম্বিয়া সেরীন আবাসিক এপার্টমেন্ট ভবনে

মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার আম্বিয়া সেরীন আবাসিক এপার্টমেন্ট ভবনে

অপরাধ, চট্টগ্রাম, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় আম্বিয়া সেরীন নামের একটি আবাসিক এপার্টমেন্ট ভবনে ১০৮টি পরিবার অগ্নি ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ করেন সেই এপার্টমেন্টের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মোঃ মঈনুদ্দীন৷ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে গত ১৫ জুলাই করা সেই অভিযোগের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভবনটির নানান অনিয়মের তথ্য।  এদিকে ভবনটির বৈদ্যুতিক সাব-স্টেশনের পাশেও রাখা হয়নি কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা৷তাছাড়া ভবনটির অগ্নি নির্বাপনে একমাত্র ব্যবস্থা হিসেবে রাখা ৪০টির অধিক অগ্নি নির্বাপন যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) এর মেয়াদ শেষ হয়ে গেছে ২০২২ সালে৷ অথচ মেয়াদ শেষে এসব ফায়ার এক্সটিংগুইশার গুলোর রিফিল করার দ্বায়িত্ব ভবনের ফ্ল্যাট মালিক সমিতির৷  ২০০৮ সালে ভবনটি ৭ তলার অনুমোদনের  একটি কাগজ সমিতির সভাপতি দেখালেও সেই অনুমোদনের কাগজ ...
মান্দায় আত্মহত্যার ঘটনায় মামলা

মান্দায় আত্মহত্যার ঘটনায় মামলা

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সৎমায়ের নির্যাতন সইতে না পেরে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় দুইজনের বিরুদ্ধে প্ররোচনার মামলা করা হয়েছে। শনিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন মারা যাওয়া স্কুলছাত্রী রিভার মা রুমালি আক্তার। মামলায় স্কুলছাত্রী রিভার বাবা নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাখালি গ্রামের বাসিন্দা আকবর হোসেন (৪২) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে (৩৫) আসামি করা হয়েছে। স্কুলছাত্রী রিভা মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে একটি ভাড়া বাসায় থেকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণীতে লেখাপড়া করছিল। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে পত্নীতলা উপজেলার কাঁটাখালি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনায় তার মা বাদী হয়ে স্বামী ও সতীনের বিরুদ্ধে থানায় আত্মহত্যা প...