Thursday, March 5
Shadow

অপরাধ

এই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনাগুলির বিস্তারিত বিবরণ প্রদান করা হয়। এখানে অপরাধী কার্যক্রম, অপরাধের ধরন, আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, অপরাধীদের ধরপাকড়, তদন্তের অগ্রগতি, আদালতের কার্যক্রম, এবং আইনগত ব্যবস্থা নিয়ে খবর এবং বিশ্লেষণ প্রকাশিত হয়। এছাড়া, সমাজে অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া পদক্ষেপ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন, এবং অপরাধী কর্মকাণ্ডের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত তথ্যও এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত থাকবে।

কেশবপুর থানায় পুলিশের কাজে বাধা ও অসদাচরণ: যশোরে জামায়াতের পেশাজীবী নেতা অ্যাডভোকেট ওয়াজিয়ুর রহমান গ্রেফতার

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোরের কেশবপুর থানায় পুলিশের কার্যক্রমে বাধা ও অসদাচরণের অভিযোগে জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ওয়াজিয়ুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করলে কয়েক ঘণ্টা পর আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। জানা গেছে, ওয়াজিয়ার রহমানের ভাইয়ের বিরুদ্ধে কেশবপুর থানায় মারামারির একটি মামলা হয়। ওই ঘটনার পর তিনি থানায় গিয়ে উত্তেজিত হয়ে পুলিশের কাজে বাধা দেন ও খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় কর্তব্যরত পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা এবং অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কেশবপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে এ ধরনের হস্তক্ষেপ গুরুতর অপরাধ। তবে অভিযুক্ত আইনজীবী ওয়াজিয়ার রহমান দাবি করেন, তিনি নির্দোষ এ...
নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রিপল মার্ডার; ২২ বছর পর তিনজনের যাবজ্জীবন

নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রিপল মার্ডার; ২২ বছর পর তিনজনের যাবজ্জীবন

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘ ২২ বছর পর নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রিপল মার্ডারের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং চার আসামিকে খালাস প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: পোরশা উপজেলার কালাইবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (পলাতক), হাসেন আলীর ছেলে কাদির (ওরফে কাদের) এবং সাজেমান আলীর ছেলে আমির আলী (ওরফে আমির)। আপরদিকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা হলেনঃ দুরুল হুদা (পলাতক), মো. সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. রেজাউল করিম, মো. ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মো. আলিম (ওরফে আলম)। তাদের প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদণ্ড, একই সঙ্গে ১০ হাজার টাকা...
ডিপজলের জমি দখলের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি

ডিপজলের জমি দখলের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি

অপরাধ, বিনোদন
চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের রাজধানীর কল্যাণপুরস্থ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ডিপজলের ভাড়া দেওয়া ‘নাভানা সিএনজি কনভার্সন সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর ও ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি তার ম্যানেজারের। ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই। ডিপজলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেদিন আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমানসহ অজ্ঞাতপরিচয় আরো ১০-১৫ জন ব্যক্তি প্রতিষ্ঠানটিতে জোর করে প্রবেশ করেন। তারা নাভানার সাইনবোর্ড ভেঙে নিজেদের সাইনবোর্ড টানানোর চেষ্টা চালান। ডিপজলের পক্ষ থেকে এ বিষয়ে ম্যানেজার মো. আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৮) করেছেন। এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও ও জিডির কপি পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, “আমরা অত্যন্ত দুঃখ ও...
জবি শিক্ষার্থীর উপর ছিনতাইকারীদের হামলা: অল্পের জন্য প্রাণে বাঁচলেও গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

জবি শিক্ষার্থীর উপর ছিনতাইকারীদের হামলা: অল্পের জন্য প্রাণে বাঁচলেও গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

অপরাধ, ক্যাম্পাস, জাতীয়
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি অস্ত্রধারী ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইন ইসলাম পবন ও তার বড় ভাই তানজিদুল হক। আহত হলেও প্রাণ নিয়ে বেঁচে ফিরতে সক্ষম হন দু'জনেই। তবে এ বিষয়ে পুলিশি তৎপরতার ঘাটতি এবং জিডিতে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। গত শনিবার (২ আগস্ট) রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রাজধানীর দয়াগঞ্জ এলাকায়। জবি শিক্ষার্থী পবনের বড় ভাই বরিশাল থেকে ঢাকা আসছিলেন। ঢাকায় ভাইকে ধোলাইপাড় থেকে রিসিভ করে রিক্সা নিয়ে ফেরার পথে দয়াগঞ্জ ইবনে সিনার সামনে ৭ থেকে ৯ জন অস্ত্রধারী তাদের রিকশা থামিয়ে ছুরি, চাকু, সুইস গিয়ারসহ বিভিন্ন অস্ত্র দেখিয়ে তাদের পথ আটকায় এবং তার ভাইয়ের পায়ে আঘাত করে। অতঃপর ছিন্তাইকারীরা পবনের বড় ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা...
যশোরে নৌকা প্রতীকের জনপ্রতিনিধিদের শ’শ কোটি টাকা লুটের তথ্য পাচ্ছে দুদক

যশোরে নৌকা প্রতীকের জনপ্রতিনিধিদের শ’শ কোটি টাকা লুটের তথ্য পাচ্ছে দুদক

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
 জেমস আব্দুর রহিম রানা, যশোর: বিগত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনকালে যশোরের বিভিন্ন পর্যায়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শত শত কোটি টাকা লুটের তথ্য পাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া প্রকল্প, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর, দুর্নীতি দমন কমিশন (দুদক) এই লুটেরা সাবেক জনপ্রতিনিধিদের অবৈধ সম্পদের খোঁজে জোরালো কার্যক্রম শুরু করেছে। আদালতের মাধ্যমে দুদক ইতোমধ্যে চারজন সাবেক জনপ্রতিনিধি এবং তাদের স্ত্রীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক এমপি শাহীন চাকলাদার, সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল অন্যতম। এছাড়া আরও তিনজনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধ...
বেগমগঞ্জে একদিনে পল্লী বিদ্যুৎের ৩০ মিটার চুরি ; অভিযোগে হয়রানি 

বেগমগঞ্জে একদিনে পল্লী বিদ্যুৎের ৩০ মিটার চুরি ; অভিযোগে হয়রানি 

অপরাধ, চট্টগ্রাম, নোয়াখালী
সাইফুল ইসলাম, নোয়াখালী (বেগমগঞ্জ) : বেগমগঞ্জে একদিনে বিভিন্ন জায়গা থেকে পল্লী বিদ্যুৎের প্রায় ৩০টি মিটার ছুরি হয়েছে।  এই ব্যপারে পল্লী বিদ্যুৎ স্থানীয় অফিসের  কর্মকর্তাদের জানালে তারা লোকাল থানায় হারানোর অভিযোগ করতে বলে। কিন্তু বেগমগঞ্জ থানায় হারানোর অভিযোগ করতে গেলে দুপুর ১টা পর্যন্ত কোন অভিযোগ নেয়নি। থানার তদন্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন এটা কোন হারানো বিষয় না, এটা ছুরির ঘটনা। তাই আমরা এটা অভিযোগ আকারে নিতে পারছিনা।  যদি নিতে হয় অপেক্ষা করুন থানার ওসি বাহিরে আছে। ওনি আসলে সিন্ধান্ত নিবে এটি অভিযোগ আকারে নিবে কিনা?  অভিযোগ ছরি নাকি হারিয়েছে বিষয়ে পল্লী বিদ্যুৎ নোয়াখালীর জিএম কে কল করলে তিনি গলায় অসুস্থ কথা বলতে পারছেনা বলে কল কেটে দেয়। ভুক্তভোগী জমিদার হাটের তৌহিদুল ইসলাম জানান আমরা সকাল থেকে অপেক্ষা করে ও কোন কর্মকর্তা এটার কোন সঠিক সমা...
নাসির নগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা জিতু মিয়া গ্রেফতার 

নাসির নগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা জিতু মিয়া গ্রেফতার 

অপরাধ, চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ. ম. জায়েদ হোসেন, নাসির নগর           ( ব্রাহ্মণ বাড়ীয়া)থেকেঃ ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিতু মিয়াকে গ্রফতার করা হয়েছে।  ৪ জুলাই রাত ৯ ঘটিকায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের তার নিজ গ্রামের  বাড়ী থেকে গ্রেফতার করা হয়।  নাসির নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, মোঃ জিতু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।  পুলিশ সুত্রে জানা যায়,  গত  ১ লা সেপ্টেম্বর ২৪ ব্রাহ্মণ বাড়ীয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামী করে একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ঐ মামলার ২৮ নম্বর আসামী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিতু মিয়া। ...
বেনাপোল কাস্টমস থেকে ১৪০ কর্মীকে অপসারণ

বেনাপোল কাস্টমস থেকে ১৪০ কর্মীকে অপসারণ

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: বেতন ছাড়াই কোটিপতি, চলতেন দামি গাড়িতে এবং গড়ে তুলেছেন আলিশান বাড়ি এমন সব গুরুতর অভিযোগের মুখে থাকা বেনাপোল কাস্টমস হাউসের ১৪০ জন বেসরকারি কর্মীকে (এনজিও) একযোগে অপসারণ করা হয়েছে। ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় এবং দুর্নীতির স্বর্গরাজ্য তৈরির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন যোগদানের পরই এই কঠোর পদক্ষেপ নিলেন, যা বন্দর ব্যবহারকারী ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, কাস্টমস হাউসের কমিশনারের দপ্তর থেকে শুরু করে শুল্কায়ন ও পরীক্ষণ গ্রুপ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ শাখায় এই ‘এনজিও’ কর্মীরা অবস্থান করতেন। সরকারি কর্মচারী না হয়েও তারা কাস্টমসের কার্যক্রমে প্রভাব বিস্তার করতেন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যকে মা...
বাকৃবিতে ৫৯ শিক্ষকসহ ১৫৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান প্রশাসনের

বাকৃবিতে ৫৯ শিক্ষকসহ ১৫৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান প্রশাসনের

অপরাধ, ক্যাম্পাস, ফিচার
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৫৪ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ আগষ্ট) দুপুরে চিহ্নিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিশনের শাস্তির সুপারিশের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষকদের মধ্যে ৬ জনকে বরখাস্ত, ১২ জনকে অপসারণ, ৯ জনকে নিম্নপদে অবনমন, ১ জনের পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিত এবং ৩১ জনকে তিরস্কার করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে ৮ জনকে বরখাস্ত, ৮ জনকে অপসারণ, ৭ জনকে তিরস্কার এবং ১ জনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। কর্মচারীদের মধ্যে ২ জনকে বরখাস্ত, ১ জনকে চাকরি থেকে অপসারণ এবং ১৯ জনকে তিরস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আজীবন বহিষ্কার এবং ৩৯ জনের সনদপত্র বাতিল...
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৫

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৫

অপরাধ, কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে মারধর ও বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আজ রোববার দুপুরে মামলা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী দম্পতি। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারার কালু প্রামাণিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী (২৪) ভেড়ামারা উপজেলার একটি খাবার হোটেলে রান্নার কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তিনি স্বামীর সঙ্গে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে ছয় থেকে সাতজন ভ্যানের গতি রোধ করেন এবং ওই দম্পতিকে মারধর করেন। এরপর স্বামীকে বেঁধে রেখে পাশের লিচুবাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা...