কুইচৌ প্রদেশের ছিয়েনতোংনান প্রিফেকচারে সি চিন পিংয়ের পরিদর্শন
চীনের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির’ সাধারণ সম্পাদক সি চিন পিং সোমবার কুইচৌ প্রদেশের ছিয়েনতোংনান মিয়াও এবং তোং জাতির স্বায়ত্তশাসিত প্রিফেকচারের লিপিং জেলার চাওশিং তোং গ্রাম পরিদর্শন করেন। তৃণমূল পর্যায়ের পার্টির সংগঠন নির্মাণ ও সামাজিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ, জাতীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষা ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্তি এবং গ্রামীণ এলাকার ব্যাপক পুনরুজ্জীবন প্রচারের স্থানীয় প্রচেষ্টা সম্পর্কে জানতে তিনি এ পরিদর্শন করেন।
সাম্প্রতিক বছরগুলোতে, চাওসিং তোং গ্রাম, এর স্থাপত্য স্থান এবং গৃহশৈলীর সুরক্ষা বৃদ্ধি করে আসছে, একটি তোং জাতিগত গোষ্ঠীর গানের দল এবং একটি তোং অপেরা দল প্রতিষ্ঠা করেছে। চাওসিং তোং গ্রামটি চীনের সুবৃহৎ তোং গ্রামগুলোর এবং সেইসঙ্গে চীনের সবচেয়ে সুন্দর প্রাচীন গ্রামীণ শহরগুলোর মধ্যেও একটি।
কুইচৌ পরিদর্শনকালে প্রেসিডেন্ট সি জোর দিয়েছেন, কুইচৌকে পশ্চিম অ...








