Thursday, April 9
Shadow

Author: Ajker Kagoj

Ajker Kagoj is one of the most prestigious and historic News portal in Bangladesh
লন্ডনে ‘এক টুকরো ফেনী’: আলো ছড়াল প্রবাসীদের মিলনমেলা!

লন্ডনে ‘এক টুকরো ফেনী’: আলো ছড়াল প্রবাসীদের মিলনমেলা!

প্রবাস, ফেনী, বাংলাদেশ, সংবাদ
লন্ডনে ফেনী সমিতি ইউকে’র ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত লন্ডনের মায়েদা ব্যাঙ্কুয়েট হলে ১৭ এপ্রিল অনুষ্ঠিত হলো ফেনী সমিতি ইউকে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। ফেনীবাসীদের প্রাণের সংগঠনটির এই আয়োজন ছিল উষ্ণতা ও ঐক্যের এক অনন্য প্রকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ওয়ালি উল্ল্যাহ বাচ্চু। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দীন ভূঁইয়া রাসেল ও কায়কোবাদ ভূঁইয়া (ACCA, MCSI)। অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত ফেনীবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র মইন কোয়াদরি, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর কবির আহমেদ, রেডব্রিজ কাউন্সিলর ফয়েজ আহমেদ, দ্য স...
ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ, মাছের খাবার হিসেবে জনপ্রিয়

ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ, মাছের খাবার হিসেবে জনপ্রিয়

বাংলাদেশ
বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় এবছর ভুট্টার ফলন ভালো হয়েছে। ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ এবং বেশি দাম পাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। সোনালি দানা খ্যাত ভুট্টার পুষ্টিগুণ বেশি হওয়ায় এর চাহিদা বেড়েই চলেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মাছের প্রধান খাদ্য হিসেবেও ভুট্টা জনপ্রিয় হয়ে উঠেছে। এলাকার শত শত মৎস্য খামারি তাদের নিজস্ব প্রয়োজনে ভুট্টা চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ভুট্টা বাজারে বিক্রি করছেন। এ উপজেলায় এ বছর ১৪৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে, যা গতবারের তুলনায় ১৫ হেক্টর বেশি। উপজেলার শিয়ালকাঠি, ছোটবগা ও মাদারতলা এলাকায় ব্যাপকহারে ভুট্টার আবাদ হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, বছরে দুইবার ভুট্টা চাষ করা যায়। ভুট্টা বপনের সময় রবি মৌসুমে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এবং খরিপ-মৌসুমে ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত। রবি মৌসুমে ১২৫...
চীনের অর্থনীতি আবারো চমকে দিলো বিশ্বকে

চীনের অর্থনীতি আবারো চমকে দিলো বিশ্বকে

বিদেশের খবর
গত ১৬ এপ্রিল চীন জানায়, বছরের প্রথম তিন মাসে দেশের অর্থনীতি ভালোভাবেই এগিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক নানা সমস্যার মুখেও চীন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এতে বোঝা যায়, চীনের অর্থনীতি অনেক শক্তিশালী এবং এতে মার্কিন শুল্কারোপের তেমন প্রভাব পড়েনি। এই তিন মাসে চীনের মোট দেশজ উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ৩১.৮৭ ট্রিলিয়ন ইউয়ানে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বেশি। এমনকি ২০২৪ সালের পুরো বছরের প্রবৃদ্ধির চেয়েও বেশি। এই সময়ের মধ্যে চীনে—শিল্প উৎপাদন বেড়েছে ৬.৩%, সেবা খাত বেড়েছে ৫.৩%, স্থায়ী সম্পদে বিনিয়োগ বেড়েছে ৪.২% এবং পণ্যের খুচরা বিক্রি বেড়েছে ৪.৬ শতাংশ। শুক্রবার চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম জানাল, চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার মার্কিন ডলারের বিপরীতে বেড়েছ দাঁড়িয়েছে ৭.২০৬৯’তে। চীনের সাধারণ শুল্ক প্রশাসনের তথ্যে দেখা গেছ...
মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ-দুর্নীতির রাজত্ব, কোটি কোটি টাকার সম্পদের মালিক পিয়ন-সাব-রেজিস্ট্রার

মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ-দুর্নীতির রাজত্ব, কোটি কোটি টাকার সম্পদের মালিক পিয়ন-সাব-রেজিস্ট্রার

অপরাধ, ঢাকা, ঢাকা জেলা
রাজধানীর মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার শাহিন আলম ও তার অধীনস্ত পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে একটি ঘুষ-ভিত্তিক সিন্ডিকেট, যারা প্রতিদিন দলিল সম্পাদনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষ ও জমির ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে। সূত্র জানায়, সাব-রেজিস্ট্রার শাহিন আলমের নেতৃত্বে পিয়ন জাহাঙ্গীর, নকলনবিশ আওলাদ ও উমেদার আকিব মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। মোটা অংকের ঘুষ না দিলে দলিল সম্পাদন সম্ভব নয়—এমন অভিযোগ করছেন দলিল গ্রহীতা ও দাতারা। বিভিন্ন অজুহাতে হয়রানি করে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। এমনকি একই জমির একাধিক দলিলও তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাব-রেজিস্ট্রার শাহিন আলম এর আগে নারায়ণগঞ্জ ফতুল্লা অফিসে কর্মরত থাকাকালীনও দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলেছিলেন। বর্ত...
কাবুলে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে পাক-আফগান বৈঠক শুরু

কাবুলে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে পাক-আফগান বৈঠক শুরু

বিদেশের খবর
পাকিস্তান ও আফগানিস্তান নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছে। বুধবার কাবুলে শুরু হয়েছে দুই দেশের যৌথ সমন্বয় কমিটির (JCC) সপ্তম বৈঠক, জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। সীমান্তে গোলাগুলি, আফগান শরণার্থীদের ফেরত পাঠানো এবং পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা—এসব ইস্যু এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করেছে। Pakistan’s Special Representative for Afghanistan Ambassador Mohammad Sadiq is greeted by Afghan officials on his arrival in Kabul পাকিস্তান দাবি করছে, এসব সশস্ত্র গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করছে, যদিও আফগান কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক নেতৃত্ব দিচ্ছেন, যিনি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দ...
চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তিস্তা এলাকা পরিদর্শন

চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তিস্তা এলাকা পরিদর্শন

জাতীয়
চীনের অর্থায়নে উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধাসহ অন্যরা। এ সময় তারা চর কলাগাছিতে থাকা ১শ একর খাস জমির মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য ২০ একর জায়গা পরিদর্শন করেন। এরপর চীনা কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের জন্য সর্ব উৎকৃষ্ট জায়গায় নির্ধারণ করবেন।...
‘যুদ্ধের উন্মাদনায় যুক্তরাষ্ট্রের মহত্ব ফিরবে না’

‘যুদ্ধের উন্মাদনায় যুক্তরাষ্ট্রের মহত্ব ফিরবে না’

বিদেশের খবর
এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক: যুদ্ধের উন্মত্ততা যুক্তরাষ্ট্রকে আবার মহান করবে না, বরং এটি আমেরিকান জনগণ ও বিশ্বের ওপর কেবল দুর্যোগই ডেকে আনবে—বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং শিয়াওকাং। ২০২৬ অর্থবছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে—এমন খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই বিশাল বাজেট আবারও প্রমাণ করছে যুক্তরাষ্ট্র অস্ত্রের ওপর ভরসা করে এবং তার আগ্রাসী মানসিকতা আছে। চাং বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন ভয়াবহ ঋণে ডুবে আছে, তবু অন্য দেশের সম্পদ লুটপাট করে সেই অর্থ অস্ত্র তৈরিতে ঢালছে। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র শিগগিরই এই আধিপত্য বিস্তারের মোহ কাটিয়ে উঠবে এবং বুঝবে যে যুদ্ধের উন্মাদনায় নয়, বরং শান্তিপূর্ণ পথে এগোলেই সত্যিকারে মহান হওয়া সম্ভব।’...
চীনা সংস্কৃতি প্রচার ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে কবিতা মেলা

চীনা সংস্কৃতি প্রচার ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে কবিতা মেলা

সাহিত্য
চীনা সংস্কৃতির মোহনীয়তা ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে দুইশো কবি ও কবিতাপ্রেমীর মিলনমেলায় শুরু হয়েছে ‘শতবর্ষী লাইলাক কাব্য মেলা ২০২৫’। শুক্রবার বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ ও বেইজিং সিছং জেলা পিপলস গর্ভরমেন্টের যৌথভাবে আয়োজন করেছে বার্ষিক এই কবিতা উৎসবের।ৎ এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন বিভিন্ন বয়সের শিল্পীরা। আর এই আয়োজনে বিশ্বব্যাপী চীনা কবিতা সংগ্রহের উদ্যোগ শুরু করা হয়েছে। এবারের উৎসবে আন্তর্জাতিক অতিথিদের জন্য সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতে তৈরি করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক এলাকা, যার মধ্যে রয়েছে সাহিত্য আড্ডা, আবৃত্তি কেন্দ্র এবং কবিতা ও সঙ্গীতের মিলনস্থল। মরক্কোর এক কবি বলেন, ‘সাংস্কৃতিক বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন একে অপরের সংস্কৃতিকে বুঝি, তখন একে অপরের প্রতি বোঝাপড়াও গভীর হয়। চীন এখন বিভিন্ন দেশের সঙ্...
২০২৫ সালে বিশ্বব্যাপী বক্স অফিসের শীর্ষে চীন

২০২৫ সালে বিশ্বব্যাপী বক্স অফিসের শীর্ষে চীন

বিনোদন
চলতি বছরে বিশ্বব্যাপী বক্স অফিসের শীর্ষে রয়েছে চীন। অনলাইন পরিসংখ্যান প্ল্যাটফর্ম মাওয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বক্স অফিসে অবদান রাখা শীর্ষ তিনটি চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘ন্য চা ২’,ডিটেকটিভ চায়নাটাউন ১৯০০’ এবং ‘ক্রিয়েশন অফ দ্য গডস ২: ডেমন ফোর্স’। অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘ন্য চা ২’ টিকিট বিক্রির শীর্ষে রয়েছে, যা বক্স অফিসের ৬০.৭ শতাংশ। সূত্র: সিএমজি বাংলা...
স্মরণকালের সর্ববৃহৎ গন-জমায়েত দেখলো ঢাকা

স্মরণকালের সর্ববৃহৎ গন-জমায়েত দেখলো ঢাকা

জাতীয়, ঢাকা জেলা
ঘোষণাপত্র ও অঙ্গীকারনামাMarch for Gaza | ঢাকা | ২০২৫ মার্চ ফর গাঁজা শেষে এই দাবিগুলো বাংলাদেশ সরকারের প্রতি: ১। বাংলাদেশি পাসপোর্টে ‘Except Israel’ শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইজরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে ২। সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে ৩। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে ৪। সকল সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে ৫। জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে, যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়—বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দোসর ৬। পাঠ্যবই ও শিক্ষা নীত...