Saturday, April 11
Shadow

Author: Ajker Kagoj

Ajker Kagoj is one of the most prestigious and historic News portal in Bangladesh
ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা 

ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা 

ঢাকা, ফরিদপুর, বাংলাদেশ
মামুনুর রশীদ, ভাঙ্গা, ফরিদপুর : দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে সোমবার সকালে চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনজীবী, সাংবাদিক ও  লিগ্যাল এইড সংশ্লিষ্টদের নিয়ে আদালত  চত্বর থেকে বর্নিল শোভাযাত্রা বের করা হয়।  শোভা যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে মিলিত হয়। শোভা যাত্রার নেতৃত্ব দেন ভাঙ্গা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ বিচারক শফিকুল ইসলাম। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, নগরকান্দা  সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ মাইন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আলী মোর্শেদ, এডভোকেট  আঃ মান্নান, এডভো...
শ্রীবরদীতে মসলার জাত সম্প্রসারণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্রীবরদীতে মসলার জাত সম্প্রসারণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর জেলা : শেরপুরের শ্রীবরদীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার  শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের হল রুমে কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। এদিন প্রথম পর্যায়ে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ। অতিরিক্ত কৃষি অফিসার মো. ওয়াসিফ রহমানের সন্ঞ্চালনায় প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবির। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অতিরিক্ত কৃষি অফিসার ওয়াসিফ রহমান বিভিন্ন মসলার পরিচিতি, মসলার গুণাগুণ ও চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষনার্থীদের মাঝে আলোচনা করেন। ...
কুমিল্লায় বজ্রপাতে ৪ জন নিহত

কুমিল্লায় বজ্রপাতে ৪ জন নিহত

কুমিল্লা, চট্টগ্রাম
শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।  জানাযায়, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।  প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহত কিশোর দুজন হলেন পয়ালগাছা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতিন সায়মন হোসেন (১৩)। অপরদিকে কুমিল্লার মুরাদনগরে জমি থেকে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল...
অবশেষে বরখাস্ত বিতর্কিত শিক্ষক কিরীটী

অবশেষে বরখাস্ত বিতর্কিত শিক্ষক কিরীটী

অপরাধ, খুলনা, খুলনা জেলা
নারী সহকর্মীদের গোপন অঙ্গের ছবি তোলা ও ছাত্রীদের যৌন পীড়ন বিনা অনুমতিতে ১২বার বিদেশ ভ্রমণ ৮টি পৃথক অভিযোগে বিভাগীয় মামলায় গুরুদন্ড প্রদান একাধিকবার শাস্তিযোগ্য বদলী, গুরুদন্ড ও সাময়িক বরখাস্ত এম এস আলী শিপলু, খুলনা : অবশেষে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে খুলনার বিতর্কিত শিক্ষক কিরীটী রায়কে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এ বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে দোষী সাবস্ত করে গুরুত্ব ও প্রাসঙ্গিক সকল বিষয় বিবেচনায় একই বিধিমালার ৪(৩)(ঘ) বিধি মোতাবেক তাকে চাকরি হতে বরখাস্তকরণের গুরুদন্ড আরোপ করা হয়েছে। গত রবিবার (২৭ এপ্রিল) খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। গুরুতর অভিযোগে অভিযুক্ত খুলনা সদরের এই বিতর্কিত প্রাইমারী শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টানা ৬ মাস চিকিৎসা ছুটিতে স্কুলে অনুপস্থিত ছিলেন। এই সময়ের মধ্যে তাকে অন্তত ...
নান্দাইলে ১৩৮০ জন কৃষকের মাঝে আউশ  ধানের প্রণোদনা বিতরণ

নান্দাইলে ১৩৮০ জন কৃষকের মাঝে আউশ  ধানের প্রণোদনা বিতরণ

বাংলাদেশ, ময়মনসিংহ
ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আউশ  ধান চাষাবাদের জন্য পৌরসভা সহ ১৩ ইউনিয়নের ১ হাজার ৩ শত ৮০  জন কৃষকের মাঝে উফসী আউশ ধান চাষাবাদ করার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে এক কালীন প্রণোদনা বিতরণ করা হয়েছে। প্রতি জন কৃষককে ৫ কেজি উফসী আউশ বীজ, ১০ কেজি ডি এ পি সার ও ১০ কেজি এম ও পি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। প্রতিজন কৃষক ৭১০ টাকা অর্থমূলের মালামাল পেয়েছে।এতে করে নান্দাইল উপজেলার জন্য সরকারী ৯ লাখ ৭৯ হাজার ৮ শত টাকা ব্যয় হয়েছে।উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা জানান বিএডিসি (বীজ)বিভাগ থেকে মালামাল সরবরাহ করা হয়েছে। কৃষি বিভাগ শুধু বিতরণের দায়িত্ব পালন করেছেন।উপ-সহকারী কৃষি অফিসারগণের  সহযোগীতায় বিএনপি জামায়াত সহ অন্যন্য সমমনা দলের নেতৃবৃন্দ প্রনোদনার জন্য কৃষক নির্বাচন করে তালিকা জমা দেন।...
পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ কমিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের বিরোধ ‘এভাবে বা ওভাবে’ মীমাংসা হয়ে যাবে। এয়ার ফোর্স ওয়ান থেকে এএফপি জানায়, কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক অবনতির দিকে যাওয়ার প্রেক্ষিতে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই সীমান্তে ১,৫০০ বছর ধরেই উত্তেজনা রয়েছে, কাজেই, জানেনই তো, অবস্থা আগের মতোই আছে।' তিনি আরও বলেন, 'তারা এটা এভাবে বা ওভাবে মিটিয়ে নেবে।' ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত রয়েছে। উভয় দেশই পুরো অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে, তবে আলাদাভাবে শাসন করে আসছে। ভারতশাসিত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বা...
‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিদেশের খবর
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’। ইসলামাবাদ থেকে এএফপি জানায়, অ্যাবোটাবাদ শহরে সেনাবাহিনীর একাডেমিতে এক সামরিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শরিফ বলেন, ‘দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সক্ষম এবং প্রস্তুত। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের বেপরোয়া অনুপ্রবেশের জবাবে আমাদের পরিমিত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া এর স্পষ্ট প্রমাণ।’...
পুতিন হয়তো ‘যুদ্ধ থামাতে চান না’ : ট্রাম্প

পুতিন হয়তো ‘যুদ্ধ থামাতে চান না’ : ট্রাম্প

বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাম্প্রতিক দিনে ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ হামলার তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, ‘হয়তো পুতিন যুদ্ধ থামাতে চান না।’ ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হয়তো মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা’ করতে হবে। ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিনে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও নগরীতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো তিনি যুদ্ধ থামাতে চান না।’ ট্রাম্প লিখেছেন, ‘তিনি আমাকে ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন। তাকে কি ‘ব্যাংকিং’ বা ‘সেকেন্ডারি স্যাংশনস’-এর মাধ্যমে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে? খুব বেশি মানুষ মারা যাচ্ছে!!!’ এদিকে ক্রেমলিন শনিবার জানিয়েছে, মস্কোয় শুক্রবার...
সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সুত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গত বৃহস্পতিবার ২১ নং স্মারকে জানানো হয়েছে। আদেশে উল্লেখ আছে, যেহেতু তিনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিক ভাবে নারী ঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়ে ছিলেন। যা অসদাচরণ এবং পলায়নের সামিল। তিনি সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত কর...
বাউফলে এতিম শিশুদের নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাউফলে এতিম শিশুদের নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) : ১১ বছর পেরিয়ে ১২ বছরে আপনাদেরই যমুনা টেলিভিশন। দায়িত্বশীলতার সঙ্গে, নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই, যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে জনগণের অসীম ভালোবাসা। শুরু থেকেই, আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল টিম যমুনার লক্ষ্য। সব দল-মতের, বিপুল আকাঙ্খা পূরণই, যুগের পথে যমুনার লক্ষ্য।  আপনাদের যমুনা টেলিভিশনের ১২ বছরে পদার্পণের আনন্দঘন মূহুর্তকে স্মৃতির পাতায় জমা রাখতে, পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। স্লোব বাংলাদেশ এনজিও পরিচালিত একটি এতিম খানার শিশুদের নিয়ে ছিলো নানা আয়োজন। খানিক সময়ের এ আয়োজনের পুরোটা সময় জুড়ে নিঃসঙ্গ শিশুদের সাথে যোগ দিয়ে সময়টাকে আরো সুন্দর করে তোলেন অতিথিবৃন্দ।  আজ শুক্রবার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু  হয়ে পরে নিঃসঙ্গ (এতিম) শিক্ষার্থীদের গল্প আড্ডা, অত...