Saturday, April 11
Shadow

Author: Ajker Kagoj

Ajker Kagoj is one of the most prestigious and historic News portal in Bangladesh
ববি উপাচার্য পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি, প্রশাানিকভাবে শাটডাউনের আল্টিমেটাম

ববি উপাচার্য পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি, প্রশাানিকভাবে শাটডাউনের আল্টিমেটাম

ফিচার, বরিশাল, বরিশাল জেলা, বাংলাদেশ
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা উপাচার্যকে পদত্যাগের ১২ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেন।  এর মধ্য পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়কে প্রশাসনিকভাবে শাটডাউন করার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (৫ ই মে) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির পর বেলা ১ টার দিকে গ্রাউন্ডফ্লোর থেকে বিশ্ববিদ্যায়ের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ভিসি বাংলোর সামনে দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ডফ্লোরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না। শুচিতার পদত্যাগ করতে হবে। যে উপাচার্য শিক্ষার...
দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ইং শিক্ষাবর্ষে  ভর্তি পরীক্ষা চলছে

দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ইং শিক্ষাবর্ষে  ভর্তি পরীক্ষা চলছে

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান , দিনাজপুর :  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা সোমবার (৫ মে ২০২৫) থেকে শুরু হয়েছে। সকাল থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। ৮ মে ২০২৫ ভর্তি পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় তাঁর সাথে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, ভর্তি পরীক্ষার স...
নওগাঁয় ব্রজপাতে কৃষক ও খামারীর মর্মান্তিক মৃত্যু 

নওগাঁয় ব্রজপাতে কৃষক ও খামারীর মর্মান্তিক মৃত্যু 

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
গৌতম কুমার মহন্ত, নওগাঁ: নওগাঁয় বজ্রপাতে কৃষক ও খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ মে সোমবার দুপুরে আড়াই টার দিকে  জেলার মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় কাল বৈশাখী ঝড়সহ বৃষ্টি শুরু হয়।সেই সঙ্গে  বজ্রপাতের ঘটনাও ঘটে।এ বজ্রপাতের ঘটনায় মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়াইল গ্রামের মাঠে ধান কাটার সময় কৃষক মোঃ হারুন (৪০) এর মর্মান্তিক মৃত্যু হয়।হারুন ওই ইউনিয়নের কুড়াইল গ্রামের আবুল কালাম আজাদের পুত্র। প্রায় একই সময় জেলার পত্নীতলা উপজেলার সদর ইউনিয়নের হাড়পুর গ্রামের মোঃ নাহামীর(১৪) নামে এক কিশোর তার খামারের হাঁসের পরিচর্যা করার সময় সেখানে বজ্রপাত ঘটে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে ওই গ্রামের শরিফুল ইসলামের পুত্র। তবে খোঁজ নিয়ে জানা গেছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাঠে বোরোধানের তেমন ক্ষয়ক্ষতি না হলে ওই দুই উপজেলার বেশ কিছু গাছপালা এবং ঘর বাড়ির টিনের চালা উড়ে গেছে...
দিনাজপুর জেলার  জামতৈল হাইওয়ের ওপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দিনাজপুর জেলার  জামতৈল হাইওয়ের ওপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান, দিনাজপুর :  আজ ৫-০৫-২০২৫ইং  তারিখ  সন্ধ্যা ৭ টার  সময় দিনাজপুর হইতে রংপুরগামী  নূরানী নামক বাস যার রেজিস্টেশন নং -রংপুর -ব-১১-০০৫২ এবং দশ মাইল হতে দিনাজপুর শহরগামী ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং -ঢাকা মেট্রো ট-১৫-৬২৫৮ এর মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সামনে এবং বাসের সামনে দুমড়ে মুচরে যায়।  ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ,  দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ও  জনগণের সহায়তায় আহত ব্যক্তিদেরকে দিনাজপুর মেডিকেলে প্রেরণ করা হইয়াছে মর্মে জানা যায়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। রাস্তায় বর্তমান যান চলাচল স্বাভাবিক। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে। আহত অনেকেই হয়েছে তার মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে। আহত পরীক্ষার্থীদের নাম ও ঠিকানা : ১/ মো: বাইজিদ(২১),পিতা- আ: হালিম সাং- ক্ষেতরাই, থানা- উলিপুর, জেলা- কুড়িগ্রাম। ২/মো: আদীবুন সাদ(১৮),পিতা- আ: ক...
চট্টগ্রাম সিটি মেয়রের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি মেয়রের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, জাতীয়, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন। সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানান মেয়র। চট্টগ্রামের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন মেয়র।  সভায় মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নে সবগুলো সংস্থাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে, সিটি গভর্নমেন্ট থাকলে কাজ করতে সুবিধা হত। সভায় মেয়র চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।  যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব‍্যবসার ভারসাম্য আনা প্রয়োজন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে রপ্তানি করে সে তুলনায় আমদ...
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে মার্চ ফর প্যালেস্টাইন (ভিডিও)

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে মার্চ ফর প্যালেস্টাইন (ভিডিও)

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম: আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে সম্মিলিত ওলামা-মশায়েখ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে "মার্চ ফর ফিলিস্তিন" সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।Stop Genocide in Gaza, free free plastian.. স্লোগানে মুখরিত সমাবেশ পরবর্তী গণ মিছিলের নেতৃত্ব দেন আওলাদে রাসূল (সা:) আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল- মাদানী(মুহতারাম খতিব, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম ও সদস্য বোর্ড অব গভর্নর, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ভিডিও https://youtu.be/aGI0J2-68tk...
টাইগার চিংড়ি: পটুয়াখালী থেকে ইউরোপ : উপকূলের লক্ষ মানুষের জীবিকা (ভিডিও)

টাইগার চিংড়ি: পটুয়াখালী থেকে ইউরোপ : উপকূলের লক্ষ মানুষের জীবিকা (ভিডিও)

অর্থনীতি ও বাণিজ্য, পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
মো. হুমায়ুন কবির খোকন, পটুয়াখালী : সামুদ্রিক টাইগার চিংড়ী। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এ চিংড়ি আহরণের প্রধান মৌসুম। এ সময় চিংড়ি শিকারের ধুম পড়ে পটুয়াখালী সহ আশপাশের  উপকূলীয় এলাকা  গুলোতে। বঙ্গোপসাগর থেকে শিকার করা এ চিংড়ির চাহিদা রয়েছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই ভালো দাম পাওয়ায় চিংড়ি শিকার থেকে শুরু করে বাছাই ও প্রক্রিয়াজাত করে কর্মসংস্থান হয়েছে উপকূলীয় অর্ধলাখ নারী ও পুরুষের। https://youtu.be/LEXFH4NY1U0 বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালীর দূর্গম দ্বীপ চরমোন্তাজ গিয়ে দেখা যায়- বঙ্গোপসাগর থেকে টাইগার চিংড়ি শিকার করে ঘাটে নিয়ে আসছেন জেলেরা। এরপরই সেখানে নারী-পুরুষের মহাকর্মযজ্ঞ শুরু হয়ে যায়। কেউ ফিশিংবোট থেকে মাছ নামান। কেউ অন্যান্য মাছের মধ্য থেকে টাইগার চিংড়ি বাছাই করে বের করছেন। কেউ বা আবার টাইগার চিংড়ির মাথা কেটে আলাদা করে রফতানির উপযোগী করছ...
ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

বিদেশের খবর
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরই মধ্যে আজ মঙ্গলবার সেখানে ভারতের একটি ‘নজরদারি ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ রাতে ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্...
দিনাজপুর সদরে এক যুবকের আত্মহত্যা

দিনাজপুর সদরে এক যুবকের আত্মহত্যা

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান, দিনাজপুর : ফেসবুকে পোস্ট দিয়ে দিনাজপুরের এক যুবক আত্মহত্যা করেছেন। রোহিত চন্দ্র রায় (৩৩) চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন গলাহার গুঞ্জাবারি গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর রোহিত রায় তার ফেসবুক প্রোফাইল থেকে নিজের একটি সাদাকালো ছবি দিয়ে পোস্ট দেয়। পোস্টে তিনি লেখেন, “আমাকে নিয়ে এত সমস্যা, আর কারো সমস্যা করব না, বিদায় নিলাম পৃথিবী থেকে ভালো থাকো সবাই”। রোহিত চন্দ্র রায় দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। চার বছর আগে মাকে হারিয়ে একাই আলাদা বাসায় থাকতেন। একাকিত্ব আর হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের। জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি লিচু বাগানে ঝুলন্ত অবস্থায় রোহিতের মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। চিরিরবন...
শ্রীবরদীতে শিশু কবিরাজের বাড়িতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়

শ্রীবরদীতে শিশু কবিরাজের বাড়িতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : মাত্র চার বছরের এক শিশুর ঝাড়ফুঁক দেয়া পানি ও তেল ব্যবহার করে সুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ রোগীরা এমন বিশ্বাসে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। এ খবর ছড়িয়ে পড়তেই উপচে পড়া লোকজন সামলাতে হিমশিম খাচ্ছেন তার পরিবারের সদস্যরা। শুনতে অদ্ভুত মনে হলেও এমন ঘটনার দেখা মিলেছে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া এলাকায়। তবে সচেতন মহল বলছে এটা কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস ছাড়া আর কিছুই নয়। স্থানীয় কাপড় ব্যবসায়ী মো. আব্দুল ওয়াহাব এর চার বছরের শিশু পুত্র লাবীব হলেন সেই শিশু কবিরাজ। আল্লাহর নামে ঝাড়ফুঁক দেয়া তার এই তেল ব্যবহার করলে ও পানি পান করালে জটিল ও কঠিন রোগের মুক্তি মিলছে বলে দাবি অনেক রোগী ও তার স্বজনদের। প্রথমে তার পরিবারের সদস্যদের রোগ মুক্তি অতঃপর তার আত্নীয় স্বজনের রোগমুক্তির খবর ছড়িয়ে পড়তেই জেলা সহ জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভ...