বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার নগরীর ২ নং গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।
এই কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিকভাবে তাদের কুড়ানো প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পাবেন। এই সেবার মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ, ল্যাব টেস্ট সুবিধা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য রিসাইক্লেবল বর্জ্যেও বিনিময় করা যাবে।
প্রোগ্রামে সিটি মেয়র নিজেই পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে বেশ কিছু রোগীকে সরাসরি নিজ হাতে চিকিৎসা সেবা দিয়েছেন এবং এই হাসপাতালে স্বেচ্ছাশ্রম দিতে আসবেন বলে জানালেন।
সিটি মেয়র তার বক্তব্যে বলেন "বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে তাদের উদ্ভাবনী আইডিয়ার মাধ্যমে সিটি কর্পোরেশন কে বর্...







