চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে স্মার্ট প্রযুক্তির ব্যবহারে ইমিগ্রেশন কার্যক্রমে গতি এসেছে। এতে আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ আরও সহজ হয়েছে। হাংচৌ সিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ডার ইনস্পেকশন এলাকায় নিয়োজিত হয়েছে হিউম্যানয়েড রোবট। তারা ভিসা ও নীতিমালা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। হাংচৌ বর্ডার ইনস্পেকশনের পুলিশ কর্মকর্তা উ লিয়াং জানান, ‘রোবটগুলোর সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। তারা জটিল…