মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া চীনের বাজারে তাদের এইচ২০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের আরেকটি সংস্করণ আগামী দুই মাসের মধ্যে বাজারে আনতে যাচ্ছে। তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে। দুটি সূত্র জানায়, চীনের প্রধান ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের ইতোমধ্যে এনভিডিয়া জানিয়েছে, কোম্পানিটি আগামী জুলাইয়ে সংশোধিত এইচ২০ চিপটি উন্মোচন করবে। ওয়াশিংটনের পক্ষ থেকে উচ্চ…