চীন চলতি বছরের প্রথম ছয় মাসে সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড অগ্রগতি অর্জন করেছে। চায়না ইলেকট্রিসিটি কাউন্সিলের দেওয়া তথ্যমতে, নবায়নযোগ্য জ্বালানিতে নতুন সংযোজিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত চীনে মোট ২৯ কোটি কিলোওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যোগ হয়েছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ ১০৭.১ শতাংশ বেড়েছে…