সোমবার রাতে এক রুদ্ধশ্বাস সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। নির্ধারিত সময়ের খেলায় কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। কলম্বিয়ার গোলকিপার ক্যাথেরিন তাপিয়া আর্জেন্টিনার পাউলিনা গ্রামাগ্লিয়া-র শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন, কিন্তু এরপর মায়রা রামিরেজ বল পোস্টে লাগিয়ে মিস করলে আবার আশায় বুক বাঁধে আর্জেন্টিনা।…