প্রযুক্তি এগিয়ে চললেও, অনেক মানুষ আজও আটকে আছে কয়েক দশক পুরনো উইন্ডোজ সফটওয়্যার এবং যন্ত্রাংশে। সেই পুরনো দিনের কম্পিউটিং জগতে এখনও শিকলবন্দী বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো। চলতি বছরের শুরুর দিকে নিউইয়র্ক সিটির এক হাসপাতালে চেকআপে যাওয়ার সময় ১৪ তলায় ওঠার জন্য লিফটে চড়েছিলাম। লিফটের ভেতরের একটি পর্দায় ভেসে উঠল পরিচিত এক ত্রুটির বার্তা—উইন্ডোজ এক্সপি। অত্যাধুনিক সেই…