টি-টোয়েন্টিতে ডেথ ওভারের বিশ্ব রেকর্ড মুস্তাফিজুরের
বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে ইতিহাস গড়েছেন। বিশ্ব ক্রিকেটে এই প্রথম কোনো বোলার ডেথ ওভারে ৩০০ ডট বল দেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। শনিবার আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই অনন্য রেকর্ডটি নিজের করে নেন মুস্তাফিজ।
এর আগেও ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজ। তবে ৩০০ ডট বলের মাইলফলক স্পর্শ করে সেটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, মুস্তাফিজ যেখানে ৩০০ ডট বল দিয়েছেন, সেখানে তার কাছাকাছি থাকা ইংল্যান্ডের ক্রিস জর্ডান ২৪১টি এবং নিউজিল্যান্ডের টিম সাউদি ২৪০টি ডট বল দিয়েছেন। পাকিস্তানের হারিস রউফ ২২২টি ও ভারতের জাসপ্রিত বুমরাহের ডট বল সংখ্যা ২০৮।
ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দেওয়া বোলাররা:
১. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৩০০ ২. ক্রিস জর্ডান (ইংল্যান্ড) – ২৪১...









