Tuesday, March 17
Shadow

জাতীয়

National news of Bangladesh

ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিন : কাইয়ুম চৌধুরী

ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিন : কাইয়ুম চৌধুরী

জাতীয়
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এক বিশাল জনসভায় বলেন “নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়েই রাজনীতি করতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, দেশ ও জনগণের কল্যাণই হোক আমাদের একমাত্র চিন্তা।” তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনমত গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে"। শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওরের তীরবর্তী ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “বিএনপি কখনো দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি। পক্ষান্তরে, নিষিদ্ধ আওয়ামী লীগ বরাবরই এদের পৃষ্ঠপোষকতা করে আসছে। বিএনপি বিশ্ব...
মহাসমাবেশের সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই’র  বক্তব্য

মহাসমাবেশের সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই’র বক্তব্য

জাতীয়
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দি ময়দানে আয়োজিত জাতীয় মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই’র সভাপতির ভাষণ (২৮ জুন’২৫ইং, শনিবার, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান) নাহমাদুহু ওয়ানু সল্লি আলা রাসুলিহিল কারীম, আম্মাবাদ। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও প্রিয় দেশবাসী; সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবনউৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি। তাদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত ও ক্ষতিগ...
মহাসমাবেশের ঘোষণাপত্র

মহাসমাবেশের ঘোষণাপত্র

জাতীয়
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত মহাসমাবেশে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান কর্তৃক উপস্থাপিত মহাসমাবেশের ঘোষনাপত্র (২৮ জুন’২৫ইং, শনিবার, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান) নাহমাদুহু ওয়ানু সল্লি আলা রাসুলিহিল কারীম, আম্মাবাদ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গৌরাবোজ্জ্বল মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হলো। আজকের মহাসমাবেশ রাষ্ট্র সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিতাংশ হিসেবে বিবেচিত হবে। এ জাতির শতবছরের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করছি- সংগ্রামী উপস্থিতি! গণঅভ্যুত্থানের পর ...
জাতীয় মহাসমাবেশ আসার পথে শাহাদাৎ বরণের ঘটনায় পীর সাহেব চরমোনাই এর শোক প্রকাশ

জাতীয় মহাসমাবেশ আসার পথে শাহাদাৎ বরণের ঘটনায় পীর সাহেব চরমোনাই এর শোক প্রকাশ

জাতীয়
আজ ২৮ জুন সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ ও টাঙ্গাইলে ১ জন সড়ক দুর্ঘটনায় শাহাদৎ বরণ করেছেন। বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের কাছে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে।...
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু

জাতীয়
আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্ব। এ পর্বে সারদেশ থেকে আগত জেলা-মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আজ মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হবেন ইনশাআল্লাহ।...
“সামাজিক ব্যবসা বিশ্ব পরিবর্তনের শক্তি রাখে” প্রধান উপদেষ্টা ড. ইউনূস

“সামাজিক ব্যবসা বিশ্ব পরিবর্তনের শক্তি রাখে” প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।” ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সোশ্যাল বিজনেস ডে উদযাপন করা হচ্ছে। এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে এক হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ...
কাল ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

কাল ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

জাতীয়
আগামীকাল ২৮ জুন, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবীকে কেন্দ্র করে এই মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর থেকেই সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে লাগাতার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর সাথে নানামূখি আলোচনা চালিয়ে আসছিলো। এই ব্যাপারে জন সমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরণের সমন্বয়ও হয়েছে। আগামীকালের মহাসমাবেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা হবে ইনশাআল্লাহ। আজ ২৭ জুন শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই মাঠ পরিদর্শন করে জানান, সারাদেশ থেকে কয়ে...
স্ট্রোক করা মাকে হাসপাতালে রেখে ছুটে আসা মেয়েটি পেল না এইচ এস সি পরীক্ষার হলে ঢোকার অনুমতি

স্ট্রোক করা মাকে হাসপাতালে রেখে ছুটে আসা মেয়েটি পেল না এইচ এস সি পরীক্ষার হলে ঢোকার অনুমতি

জাতীয়
এইচএসসি পরীক্ষার্থী এক মেয়ের জীবনে আজকের দিনটি হয়ে উঠেছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। বাবাহারা মেয়েটির মা সকালে হঠাৎ মেজর স্ট্রোক করেন। ঘরে আর কেউ নেই, তাই মেয়েটিকেই একা হাতে সব সামলাতে হয়েছে। মাকে হাসপাতালে ভর্তি করে যখন সে দৌঁড়ে পৌঁছায় পরীক্ষাকেন্দ্রে— মীরপুর বাংলা কলেজে, তখন তার চোখেমুখে আতঙ্ক আর ক্লান্তির ছাপ। কিন্তু ভাগ্য আজ তার সহায় হয়নি। কেন্দ্রে ঢুকতে কিছুটা দেরি হওয়ায় মেয়েটিকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। সে কাঁদছিল অঝোরে। শত কান্না, শত আকুতি— কিছুই গলাতে পারেনি হলের গেট। দায়িত্বপ্রাপ্তরা নিয়মের কথা বলেই দায়িত্ব শেষ করলেন। তবে কেউ কি একবারও ভেবে দেখেছেন, কী ভয়ংকর পরিস্থিতি সামলে এই মেয়েটি কেন্দ্রে হাজির হয়েছে? বোর্ড পরীক্ষার দিন কেউ কি ইচ্ছা করে সাজসজ্জা করতে করতে দেরি করে? কেউ কি চায় নিজের এক বছর নষ্ট করতে? এই মেয়েটি আজ নিজের অসুস্থ মাকে হাসপাতালের বেডে রেখে...
আবাসন খাতে বেচা বিক্রি কমেছে: নতুন প্রকল্পে হাত দিচ্ছে না ডেভেলপাররা

আবাসন খাতে বেচা বিক্রি কমেছে: নতুন প্রকল্পে হাত দিচ্ছে না ডেভেলপাররা

জাতীয়
রাজধানীসহ দেশের আবাসন ও নির্মাণ খাত বর্তমানে এক গভীর সংকটে রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নানা নীতিগত জটিলতার প্রভাবে এ খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে ফ্ল্যাট বিক্রি অস্বাভাবিক হারে কমে গেছে, অন্যদিকে নতুন প্রকল্প হাতে নিতে পারছে না বেশিরভাগ আবাসন প্রতিষ্ঠান। পরিস্থিতি এমন যে, অনেক ডেভেলপার প্রকল্প বাতিল বা স্থগিত করছেন, কর্মী ছাঁটাই করছেন, এমনকি নির্মাণ ব্যয়ের চেয়েও কম দামে ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন। রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর পরিচালক আইয়ূব আলী জানান, ‘গত কয়েক মাসে ফ্ল্যাট বিক্রির হার গড়ে ৩০ শতাংশে নেমে এসেছে। বড় প্রতিষ্ঠানগুলো কিছুটা টিকে থাকলেও ছোট ও মাঝারি ডেভেলপাররা বেতন, অফিস ভাড়া ও ঋণের কিস্তি পরিশোধেও হিমশিম খাচ্ছেন।’ ক্রিডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম বলেন, ‘নত...
রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন এনসিসি’র কাঠামোর পরিবর্তন

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন এনসিসি’র কাঠামোর পরিবর্তন

জাতীয়
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নাম ও কাঠামোতে পরিবর্তন এনে নতুন একটি প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সংশোধিত এই কাঠামোর নাম রাখা হয়েছে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’, যেখানে আর থাকছেন না রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি। কমিশন সূত্র জানায়, এই নতুন কাঠামোর অধীনে নিয়োগ কমিটির সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার। কমিটির সদস্য হবেন—প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও উচ্চকক্ষের (প্রস্তাবিত) স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্য দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি (যিনি আইন অনুযায়ী নির্ধারিত যোগ্যতাসম্পন্ন হবেন) এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন কর্মকর্তা। বুধবার সকাল ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে এই সংশোধ...